রংপুর প্রতিবেদক: রংপুর সিটি করপোরেশন (রসিক) নির্বাচনের ভোটগ্রহণ বৃহস্পতিবার সকাল ৮টায় শুরু হয়েছে। এখন পর্যন্ত অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। এদিকে বিএনপির মেয়র প্রার্থী কাওসার জামান বাবলা নিজ এলাকার দেওয়ান টুলি সরকারি বিদ্যালয়ের কেন্দ্রে ভোট দিয়েছেন। তিনি সকাল ৯টার দিকে ২৯নং ওয়ার্ডের ওই কেন্দ্রে ভোট প্রদান করেন। ভোট প্রদান শেষে বিএনপি প্রার্থী সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বলেন, যদি কোনও বিশৃঙ্খল পরিবেশ ...
ব্রেকিং নিউজ
রংপুর সিটি নির্বাচনে ভোটগ্রহণ শুরু
নিজস্ব প্রতিবেদক: উৎসবমুখর পরিবেশে রংপুর সিটি কর্পোরেশন (রসিক) নির্বাচনে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শুরু হয়েছে। বৃহস্পতিবার সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়, যা বিরতিহীনভাবে চলবে বিকাল ৪টা পর্যন্ত। এদিকে চার স্তরের নিরাপত্তাবেষ্টনীর মধ্যেই শীত উপেক্ষা করে ভোর থেকেই ভোট কেন্দ্রের বাইরে ভোটারদের অপেক্ষা করতে দেখা গেছে। এ সময় ভোট নিয়ে তাদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা চোখে পড়ে। রংপুরে এবার মেয়র পদে ...
লালপুরে সড়ক দূর্ঘটনায় নিহত ১, আহত ৫
লালপুর (নাটোর) প্রতিনিধি: নাটোরের লালপুরে মঙ্গলবার (১৯ ডিসেম্বর) রাতে গরু বোঝাই ভুটভুটি উল্টে হযরত মন্ডল (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। নিহত হযরত বাঘা উপজেলার আড়পাড়া গ্রামের মৃত বাদল মন্ডলের ছেলে। হাসপাতাল ও স্থানীয় সুত্রে জানাযায়, ঈশ্বরদী অরনকোলা গরুর হাট থেকে গরু বোঝাই ভুটভুটি গাড়ি নিয়ে আসার পথে লালপুর-বাঘা সড়কের মাধবপুর ঈদগাহ মোড়ে সন্ধ্যা রাতে গাড়ী উল্টে যায়। স্থানীয়রা ঘটনাস্থল ...
সেই দুই শিশুকে সংবর্ধনা দিল রেলওয়ে
অনলাইন ডেস্ক: দুই শিশু শিহাব ও টিটোনকে সংবর্ধনা দিয়েছে পাকশী রেলওয়ে বিভাগ। ঈশ্বরদীর পাকশীতে ওই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। গত সোমবার লাল মাফলার দেখিয়ে ট্রেন থামিয়ে দেয় ওই দুই শিশু। এতে বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পায় ট্রেনটি। এরই প্রেক্ষিতে আজ বুধবার শিহাব ও টিটোনকে সংবর্ধনা দেওয়া হয়। পাকশী রেলওয়ে বিভাগীয় ব্যবস্থাপক (ডিআরএম) ওই সংবর্ধনার আয়োজন করেন। শিহাবের বয়স ...
ওয়েস্ট ইন্ডিজকে ৫ উইকেটে হারালো নিউজিল্যান্ড
স্পোর্টস ডেস্ক: হাংগেরিইতে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে সহজেই হারিয়ে দিল নিউজিল্যান্ড। ক্যারিবিয়দের ছুঁড়ে দেয়া ২৪৯ রানের সহজ লক্ষ্য স্বাগতিকরা পেরিয়ে গেছে ২৪ বল আর ৫ উইকেট হাতে রেখেই। টস থেকে শুরু করে সব কিছুই গেছে নিউজিল্যান্ডের পক্ষে। ঘরের কন্ডিশনের সুবিধা, দর্শক সমর্থন সব মিলিয়ে মাঠে দুর্দান্ত পারফম্যান্সই দেখিয়েছে কেন উইলিয়ামসনের দল। অথচ শুরুটা খুব একটা খারাপ ছিল না ...
সিরিয়ায় বিমান হামলায় নিহত ১৯
আন্তর্জাতিক ডেস্ক: সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় ইদলিব প্রদেশের বিদ্রোহীদের নিয়ন্ত্রিত একটি শহরের আবাসিক এলাকায় মঙ্গলবার রাতে এক বিমান হামলায় ১৯ বেসামরিক লোক নিহত হয়েছেন। এদের মধ্যে সাত শিশু রয়েছে। বুধবার এক পর্যবেক্ষণকারী সংস্থা একথা জানিয়েছে। ব্রিটেন ভিত্তিক মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের প্রধান রামি আব্দেল রহমান বলেন, ‘সন্দেহভাজন রুশ বিমান থেকে মাশুরিনের কয়েকটি বাড়ি লক্ষ্য করে এ হামলা চালানো হয়।’ দৈনিক ...
নোয়াখালীর ৪জনের বিষয়ে যুক্তিতর্ক ২৪ জানুয়ারি
নিজস্ব প্রতিবেদক: নোয়াখালীর সুধারামের রাজাকার আমির আলীসহ চারজনের বিরুদ্ধে মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধ মামলায় যুক্তিতর্ক উপস্থাপনের জন্য আগামী ২৪ জানুয়ারি দিন ধার্য করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. শাহিনুর ইসলামের নেতৃত্বে তিন সদস্যের বিচারিক প্যানেল আজ বুধবার এ আদেশ দেয়। ২০১৬ সালের ২৮ সেপ্টেম্বর এ মামলায় সাক্ষ্যগ্রহণ শুরু হয়। ওই চারজনের মধ্যে গ্রেফতার হয়ে কারাগারে রয়েছেন আমির আহম্মেদ ওরফে ...
ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শনিবার
নিজস্ব প্রতিবেদক: আগামী ২৩ ডিসেম্বর শনিবার সারাদেশে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন (২য় রাউন্ড) পালিত হবে। এ কার্যক্রমের মাধ্যমে সারাদেশে ৬ থেকে ১১ মাস বয়সী সকল শিশুদের ১টি করে নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী সকল শিশুকে ১টি করে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। বুধবার ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) নগর ভবনে আয়োজন ...
ইরানের উপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার রায় আজ
আন্তর্জাতিক ডেস্ক: নিষেধাজ্ঞা অমান্য করে ইরানের সঙ্গে আর্থিক লেনদেন করার দায়ে তুরস্কের একজন ব্যাংকারের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের গ্র্যান্ড জুরি বোর্ড বুধবার রায় ঘোষণা করবেন। অভিযুক্ত ব্যাংকার হলেন তুর্কিস লেন্ডার হল্কব্যাংক এর ডেপুটি চিফ এক্সিকিউটিভ মেহমেত হাকান আতিল্লা। গত তিন সপ্তাহ ধরে নিউইয়র্কের ম্যানহাটন আদালতে এই মামলার বিচারকাজ চলছে। খবর এএফপি’র। তুরস্কের এই ব্যাংকারের বিরুদ্ধে ইরানের ওপর অর্থনৈতিক অবরোধ লঙ্ঘন, মানি লন্ডারিং ...
এবার প্রশ্ন ফাঁস–আতঙ্কে পিএসসি
নিজস্ব প্রতিবেদক: প্রথম শ্রেণি থেকে শুরু করে প্রায় সব প্রতিযোগিতামূলক পরীক্ষায় নিয়মিত প্রশ্নপত্র ফাঁসের ঘটনা ঘটছে। এ ছাড়া বিভিন্ন নিয়োগ পরীক্ষায়ও উঠেছে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ। প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় খোদ শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদও অসহায়ত্ব প্রকাশ করেছেন। সাম্প্রতিক সময়গুলোতে দেখা গেছে, প্রশ্নপত্র ফাঁস করেছেন প্রেসের কর্মচারীরা। এরূপ পরিস্থিতির মধ্যে চলতি মাসের শেষ দিকে অনুষ্ঠিত হতে যাচ্ছে ৩৮তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা। এই প্রশ্ন ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর