নিজস্ব প্রতিবেদক: ভক্ত-অনুরাগীদের কাঁদিয়ে না ফেরার দেশে পাড়ি জমালেন বলিউডের খ্যাতিমান অভিনেতা ও চলচ্চিত্র নির্মাতা শশী কাপুর।সোমবার বিকেলে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৯। দীর্ঘদিন ধরে বার্ধক্য জনিত রোগে ভুগছিলেন তিনি। কিডনির সমস্যা ছিল অভিনেতার। বারবার ডায়ালিসিস করতে হত তাঁকে। কাপুর পরিবারের জন্ম। সেই সুবাদেই অভিনয় জগতে আসা। তবে কেবল পারিবারিক ঐতিহ্য নয় নিজের অভিনয়ের জোরেই ...
ব্রেকিং নিউজ
সৌদি আরবে বাংলাদেশি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা
অনলাইন ডেস্ক: সৌদি আরবের রিয়াদে এক বাংলাদেশি ফার্নিচার ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে কয়েকজন দুর্বৃত্ত। নিহত ব্যবসায়ীর নাম আজিজুল মাদবর (৪৮)। আজ সোমবার বাংলাদেশ সময় সকাল ১০টার দিকে রিয়াদের সিফা সানাইয়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আজিজুল মাদবর শরীয়তপুর সদর উপজেলার ডোমসার ইউনিয়নের ৮নং ওয়ার্ডের সুজনদল গ্রামের মৃত হাজি নুর মোহাম্মদ মাদবরের ছেলে। তিনি দীর্ঘদিন যাবত সৌদি আরবের রিয়াদে ফার্নিচারের ব্যবসা ...
‘জয় বাংলা’ জাতীয় স্লোগান ঘোষণার বিষয়ে হাইকোর্টে রুল
নিজস্ব প্রতিবেদক: জয় বাংলাকে কেন জাতীয় স্লোগান ঘোষণা করা হবে না-তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। এক রিট আবেদনের শুনানি গ্রহণ করে সোমবার হাইকোর্টের একটি বেঞ্চ এ রুল দেন। রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহ’র সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ সরকারের প্রতি এ রুল জারি করেন। ৭২ ঘণ্টার মধ্যে রুলের জবাব দিতে বলা ...
অপুকে তালাকনামা পাঠালেন শাকিব
বিনোদন ডেস্ক: গত কয়েকদিন ধরেই গুঞ্জন চলছিল ডিভোর্স হতে পারে শোবিজ জগতের এই সময়ের আলোচিত শাকিব খান ও অপু বিশ্বাস জুটির। শেষমেষ বোধহয় সেই গুঞ্জনই সত্যি হলো। সোমবার স্ত্রী অপু বিশ্বাসকে ডিভোর্স পেপার পাঠিয়েছেন স্বামী শাকিব খান। গত ১৭ নভেম্বর থেকেই এই দুই তারকা জুটির ডিভোর্সের গুঞ্জন শোনা যাচ্ছিল। গুঞ্জনটির জন্ম দিয়েছিলেন শাকিব খান নিজেই। আগের দিন ১৬ নভেম্বর ছেলে ...
টাঙ্গাইলে দুইশ রাজাকারের বিরুদ্ধে মামলা
নিজস্ব প্রতিবেদক: ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় হত্যা, ধর্ষণ, নির্যাতন, লুটপাট ও বাড়ি-ঘরে অগ্নিসংযোগের অভিযোগ এনে কুখ্যাত রাজাকার বাহিনীর আঞ্চলিক কমান্ডার তোফাজ্জল হোসেনসহ অজ্ঞাতনামা দুইশ রাজাকারের বিরুদ্ধে টাঙ্গাইলে মামলা হয়েছে। সোমবার সকালে টাঙ্গাইলের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালতে ১৯৭৩ সালের আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুন্যাল আইনের ৩ এর ২ ধারায় এ মামলাটি দায়ের করেন নির্যাতনের শিকার টাঙ্গাইল সদর উপজেলার ভাল্লুককান্দি গ্রামের শাহজাহান চৌধুরী শুকুর। ...
রোহিঙ্গাদের কারণে কক্সবাজারে খুবই অস্বস্তিকর অবস্থা: কাদের
নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, রোহিঙ্গাদের কারণে বর্তমানে কক্সবাজারে খুবই অস্বস্তিকর অবস্থা তৈরি হয়েছে। কক্সবাজারের অর্থনীতি-পরিবেশ-পর্যটন ও প্রকৃতির ওপর প্রচণ্ড চাপ বেড়েছে। ছোট এই শহরটিতে দীর্ঘদিন রোহিঙ্গাদের চাপ সহ্য করা সম্ভব নয়।’ সোমবার সকালে কক্সবাজারের অভিজাত এক হোটেলে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান থেকে রোহিঙ্গাদের জন্য ত্রাণ ও নগদ টাকা গ্রহণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ...
বেসিক ব্যাংকের লুটপাটের হোতা বাচ্চু
নিজস্ব প্রতিবেদক: রাষ্ট্রায়ত্ত বেসিক ব্যাংকে ২০০৯ সালের সেপ্টেম্বরে চেয়ারম্যানের দায়িত্ব পেয়েই রক্ষক থেকে ভক্ষকের ভূমিকায় চলে যান আবদুল হাই বাচ্চু। মূলত তার নেতৃত্বেই চলে ব্যাংকের ভেতর-বাইরে ভয়াবহ লুটপাট।লুটপাটে সুবিধার জন্য কোনো নিয়ম কানুনের তোয়াক্কা না করেই তার একক সিদ্ধান্তে চালাতে থাকেন ব্যাংকটি। ভুয়া নাম ঠিকানায় দিতে থাকেন কোটি কোটি টাকা ঋণ। ফলে মাত্র চার বছরের মাথায় বেসিক ব্যাংকের খেলাপি ঋণ ...
পাঁজেরো গাড়িতে মিলল ১১০ কেজি গাঁজা, আটক ২
নিজস্ব প্রতিবেদক: নওগাঁর বদলগাছীতে একটি পাজেরো গাড়ি এবং ১১০ কেজি গাঁজাসহ দুইজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে ডিবি পুলিশ। রোববার রাত সাড়ে ১১টায় উপজেলার তিলকপুর-পারসোমবাড়ি ব্রিজ সড়কের শ্রীরামপুর নামক স্থান থেকে তাদেরকে আটক করা হয়। আটকরা হলেন- পাজেরো গাড়ীর চালক কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার চকলক্ষিপুর গ্রামের ইসমাইল হোসেনের ছেলে আব্দুল বারেক (২৫) ও চাঁদপুর জেলার শাহরস্তি উপজেলার আহম্মদনগর গ্রামের নুরুল ইসলামের ছেলে ...
কঙ্গোতে ট্রেন দুর্ঘটনায় ৩ জন নিহত
আন্তর্জাতিক ডেস্ক: গণপ্রজাতন্ত্রী কঙ্গোর মধ্যাঞ্চলে একটি যাত্রীবাহী ট্রেন লাইনচ্যুত হয়ে তিনজন নিহত হয়েছে। রবিবার স্থানীয় কর্মকর্তারা একথা জানান। খবর এএফপির। খবরে বলা হয়, কানাঙ্গা নগরী থেকে প্রায় ৭০ কিলোমিটার দূরে কাসাই সেন্ট্রাল প্রদেশে রবিবার এ দুর্ঘটনা ঘটে। দেম্বা ভূ-খণ্ডের প্রশাসক জোয়াকিম লিকাকা বলেন, ‘ট্রেনটি রাত তিনটার দিকে লাইনচ্যুত হয়। এ সময় দুই নারী ও এক শিশু লাফ দেয়ার চেষ্টা করলে ...
রোহিঙ্গা বলে তোপের মুখে পোপ
দৈনিক দেশজনতা অনলাইন ডেস্ক: বাংলাদেশ সফরের সময় পোপ ফ্রান্সিস রোহিঙ্গা শব্দটি উচ্চারণ করায় মিয়ানমারে তার তীব্র সমালোচনা হচ্ছে। অনেকেই ক্ষোভ প্রকাশ করছেন। ঢাকায় রোহিঙ্গা শব্দটি বললেও এর মাত্র কয়েকদিন আগে পোপ ফ্রান্সিস যখন মিয়ানমারে ছিলেন তখন তিনি এই শব্দটি এড়িয়ে গেছেন। গত শুক্রবার ক্যাথলিক খৃস্টানদের ধর্মীয় এই নেতা ঢাকার একটি গির্জায় কয়েকজন রোহিঙ্গার দুর্দশার কথা শোনেন এবং তিনি নিজেও রোহিঙ্গা ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর