আন্তর্জাতিক ডেস্ক: অযোধ্যার বিতর্কিত জমি রামের জন্মভূমি নাকি বাবরি মসজিদের? এ নিয়ে ভারতের সুপ্রিম কোর্টে চূড়ান্ত শুনানি শুরু হবে আজ মঙ্গলবার। বাবরি মসজিদ ধ্বংসের ২৫ বছর পূর্তির ঠিক আগের দিন এই মামলায় উত্তর প্রদেশের এলাহাবাদ হাইকোর্টের রায়ের বিরুদ্ধে ১৩টি আবেদন খতিয়ে দেখবে সুপ্রিম কোর্টের তিন সদস্যের একটি বেঞ্চ। ২০১০-এর ৩০ সেপ্টেম্বর রাম জন্মভূমি-বাবরি মসজিদ মামলায় রায় দেয় এলাহাবাদ হাইকোর্ট। ওই রায়ে ...
ব্রেকিং নিউজ
২০১৭ সালের তৃতীয়বর্ষ অনার্স পরীক্ষার ফরম পূরণ শুরু
নিজস্ব প্রতিবেদক: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৭ সালের তৃতীয়বর্ষ অনার্স পরীক্ষার (নিয়মিত, অনিয়মিত ও গ্রেড উন্নয়ন) আবেদন ফরম পূরণ অনলাইনে আজ মঙ্গলবার থেকে শুরু হচ্ছে। গতকাল সোমবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) মো. ফয়জুল করিম এ তথ্য জানিয়েছেন। তথ্যমতে, আজ মঙ্গলবার থেকে শিক্ষার্থীরা তাদের ফরম পূরণের কাজ শুরু করতে পারবেন। এটি আগামী ৮ জানুয়ারি পর্যন্ত চলবে। ফরম পূরণসহ ...
যুক্তফ্রণ্ট গণতন্ত্রের সৌন্দর্য
নিজস্ব প্রতিবেদক: বিকল্পধারাসহ বেশ কয়েকটি দলের সমন্বয়ে গঠিত নতুন জোট যুক্তফ্রন্টকে ‘গণতন্ত্রের সৌন্দর্য’ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। মঙ্গলবার রাজধানীর হাইকোর্ট সংলগ্ন হোসেন শহীদ সোহরাওয়ার্দীর কবরে তার মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন করে তিনি এ কথা বলেন। এসময় দিনটি উপলক্ষে হোসেন শহীদ সোহরাওয়ার্দীর কবরে আওয়ামী লীগ ও এর অঙ্গ সহযোগী সংগঠণের নেতা-কর্মীরা শ্রদ্ধা জানায়। ওবায়দুল কাদের বলেন, “নতুন ...
৩৫০০ কোটিতে প্রস্তুত বিশ্বকাপের ফাইনাল মঞ্চ
স্পোর্টস ডেস্ক: ১৪ জুন থেকে ১৫ জুলাই রাশিয়ায় বসছে ফিফা বিশ্বকাপের ২১তম আসর। ২০০৬ ফিফা বিশ্বকাপের পর প্রথমবারের মতো ইউরোপের মাটিতে অনুষ্ঠিত হবে ফুটবলের এই মহাযজ্ঞ। রাশিয়ার ১১ শহরের ১২টি স্টেডিয়ামে গড়াবে মেসি-নেইমার-রোনালদোদের ফুটবলযুদ্ধ। ১৫ জুলাই মস্কোর লুঝনিকি স্টেডিয়ামে হবে শিরোপা ফয়সালা। ইতোমধ্যে বিশ্বকাপের সবগুলো স্টেডিয়াম প্রস্তুত করে ফেলেছে রুশ সরকার। ১২টি স্টেডিয়ামের মধ্যে অনেকের নজর কেড়েছে বিশ্বকাপের ফাইনাল মঞ্চ ...
রসিকে বিএনপি প্রার্থী বাবলার গণসংযোগ শুরু
নিজস্ব প্রতিবেদক: রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনে গণসংযোগ শুরু করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত প্রার্থী আলহাজ কাওছার জামান বাবলা। তিনি মঙ্গলবার সকালে নিজ এলাকা মাহিগঞ্জের সাতমাথা থেকে নেতাকর্মীদের নিয়ে গণসংযোগ শুরু করেন। বিভিন্ন দোকানপাট ও রাস্তার সাধারণ মানুষের সাথে করমর্দন ও কোলাকুলির মাধ্যমে ভোট ও দোয়া চাইছেন তিনি। গণসংযোগের মাঝে তিনি সাংবাদিকদের জানান, এখন থেকেই বিএনপিসহ ২০ দলীয় জোটের নেতারা ...
সিটিং সার্ভিসের নামে অতিরিক্ত ভাড়া আদায় : বাস ভাঙচুর
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর ফার্মগেট এলাকায় সিটিং সার্ভিসের নামে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে একটি বেসরকারি পরিবহনের যাত্রীবাহী বাস ভাঙচুর করেছে সরকারি বিজ্ঞান কলেজের শিক্ষার্থীরা। মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে ফার্মগেটের পূর্ব তেজতুরী বাজারস্থ ফুটওভার ব্রিজের পাশে এ ঘটনা ঘটে। তেজগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাজহারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, বিজ্ঞান কলেজের শিক্ষার্থীরা ভাড়া দেয়াকে কেন্দ্র করে লাব্বাইক ...
কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা মানছে না ১০ ব্যাংক
নিজস্ব প্রতিবেদক: ব্যাংকের আমানত ও ঋণের সুদহারের ব্যবধান (স্প্রেড) ৫ শতাংশের নিচে রাখার নির্দেশনা থাকলেও বেশ কয়েকটি ব্যাংক ধারাবাহিকভাবেই তা মানছে না। বাংলাদেশ ব্যাংকের এক প্রতিবেদনে দেখা গেছে, আক্টোবর মাস শেষে ১০টি ব্যাংকের স্প্রেড ৫ শতাংশের বেশি রয়েছে। প্রতিবেদনে উল্লে করা হয়েছে, এবারের তালিকায় রাষ্ট্রায়ত্ত ও বিশেষায়িত ব্যাংক স্পেড সীমা বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী নামিয়ে এনেছে। তবে বিদেশি ৫টি ও ...
২ মামলায় বেগম খালেদা জিয়ার জামিন
নিজস্ব প্রতিবেদক: জিয়া অরফানেজ ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জামিন আবেদন মঞ্জুর করেছেন আদালত। সকাল ১১টা ১৫ মিনিটে তিনি রাজধানীর বকশীবাজারে কারা অধিদফতরের প্যারেড গ্রাউন্ডে স্থাপিত ঢাকার ৫নং বিশেষ জজ আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। পরে আদালতের বিচারক ড. আখতারুজ্জামান তার জামিন আবেদন মঞ্জুর করেন। এর আগে অস্থায়ী জামিনে থাকা বেগম খালেদা জিয়ার ...
আজ দুপুরে কুমিল্লার মুখোমুখি হবে খুলনা টাইটান্স
স্পোর্টস ডেস্ক: দুই দলেরই শেষ চার নিশ্চিত হয়ে গেছে এরই মধ্যে। এমনকি এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) সবার আগে সুপার ফোর নিশ্চিত করা দল দুটির নাম- কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও খুলনা টাইটান্স। লিগ পর্ব প্রায় শেষের দিকে। সেরা চারের লড়াই শুরুর আগে বাকী মাত্র চার ম্যাচ। যার একটিতে মঙ্গলবার দুপুরে মুখোমুখি হতে যাচ্ছে তামিম ইকবালের কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও মাহমুদউল্লাহ রিয়াদের খুলনা ...
লেকহেড গ্রামার স্কুল খুলবে ১ সপ্তাহ পর : সুপ্রিম কোর্ট
নিজস্ব প্রতিবেদক: আরও সাত দিন বন্ধ থাকবে রাজধানীর লেকহেড গ্রামার স্কুল। এরপরই খুলবে স্কুলটি। স্কুল পরিচালনার জন্য এই সাত দিনের মধ্যে একটি কমিটি গঠন করতে শিক্ষা মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। প্রধান বিচারপতির দায়িত্ব পালনকারী বিচারপতি আবদুল ওয়াহহাব মিয়ার নেতৃত্বে পাঁচ বিচারপতির বেঞ্চ এই আদেশ দেন। স্কুল পক্ষের আইনজীবী এ এফ হাসান আরিফ গণমাধ্যমকে এ তথ্য জানান। স্কুলের ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর