১২ই জুন, ২০২৬ ইং | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | সকাল ১১:৫১

ব্রেকিং নিউজ

চট্টগ্রামে ৪৭০০ ইয়াবাসহ ৪ জনকে গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামে তরুণীর পায়ে ইয়াবার প্যাকেট বেঁধে অভিনব কায়দায় পাচারের সময় দুই নারীসহ চারজনকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। এসময় তাদের কাছ থেকে ৪৭০০ ইয়াবা উদ্ধার করা হয়। মঙ্গলবার গোপন সংবাদের ভিত্তিতে নগরীর স্টেশন রোড থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতাররা হলেন, ফরিদপুরের নূপুর ওরফে শ্রাবণী (২৫), টেকনাফের আনোয়ারা বেগম (৪৫), গোপালগঞ্জের ফখরুল গাজী (৪৪) ও সমীর মালো (৩৩)। ...

আজ রংপুর রাইডার্সের বিপক্ষে ঢাকা ডায়নামাইটস

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) পঞ্চম আসর প্রায় শেষ হতে চললো। গ্রুপ পর্বের জমজমাট শেষ হয়ে এসেছে। আজই মাঠে গড়াবে গ্রুপ পর্বের শেষ দুটি ম্যাচ। এরপর কোয়ালিফায়ারের লড়াই। ১২ ডিসেম্বর মেগা ফাইনাল। শিরোপা লড়াইয়ে অবতীর্ণ হবে কোন দুটি দল? জানা যাবে ৮ এবং ১০ই ডিসেম্বর। তার আগে এখনও কিছু হিসেব-নিকেশের লড়াই বাকি রয়ে গিয়েছে। শেষ চারের ফরম্যাট যেহেতু সেমিফাইনালের ...

কুষ্টিয়ায় পুলিশের অভিযানে আটক ৪০

নিজস্ব প্রতিবেদক: কুষ্টিয়ায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন মামলার আসামিসহ ৪০ জনকে আটক করেছে পুলিশ। সপ্তাহ ব্যাপী এ অভিযান মঙ্গববার রাত ১২ টা ১ মিনিটে শুরু হয়েছে। বুধবার সকাল ১০ টার দিকে জেলা পুলিশ কন্টোল রুম থেকে এ তথ্য নিশ্চিত করা হয়। আটকদের মধ্যে- দৌলতপুরে ৯ জন, কুমারখালীতে ৮ জন, মিরপুর ৬ জন, কুষ্টিয়া মডেল থানায় ৯ জন, ইবি থানায় ২ ...

ট্রাম্পের ঘোষণা নিয়ে মধ্যপ্রাচ্যে নতুন করে অস্থিরতার আশঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জেরুজালেমকে ইসরাইলি রাজধানী ঘোষণা করবেন বলে জানিয়েছেন মার্কিন শীর্ষ কর্মকর্তারা। সেইসঙ্গে তেলআবিব থেকে মার্কিন দূতাবাস জেরুজালেমে স্থানান্তর করা হবে বলেও জানান তারা। এ নিয়ে মধ্যপ্রাচ্য তথা ওই অঞ্চলে নতুন করে অস্থিরতার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। মার্কিন প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের বরাত দিয়ে আলজাজিরার খবরে বলা হয়েছে, বুধবার প্রেসিডেন্ট ট্রাম্প এক ভাষণে জেরুজালেমকে ইসরাইলের রাজধানী হিসেবে ঘোষণা ...

এলএনজি ও বিদ্যুৎকেন্দ্র স্থাপনে ৫৮ কোটি ডলার ঋণ দেবে এডিবি

দৈনিক দেশজনতা ডেস্ক: তরল প্রাকৃতিক গ্যাস (এলএনজি) টার্মিনাল ও বিদ্যুৎ প্রকল্পে ৫৮ কোটি ৩০ লাখ মার্কিন ডলার ঋণ অনুমোদন দিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। যা মুদ্রায় দাঁড়ায় ৪ হাজার ৬৬৪ কোটি টাকা। মঙ্গলবার ফিলিপাইনের ম্যানিলায় সদর দফতরে অনুষ্ঠিত বোর্ড সভায় এ অনুমোদন দেয়া হয়েছে। এডিবির এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এ ঋণের আংশিক ঝুঁকি বহনের নিশ্চয়তা দিয়ে রিলায়েন্স বাংলাদেশ ...

গণতন্ত্র এখনও শঙ্কামুক্ত নয় : বেগম খালেদা জিয়া

নিজস্ব প্রতিবেদক: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, আমাদের গণতন্ত্র বার বার হোঁচট খেয়েছে তার অগ্রযাত্রায়। কিন্তু এ দেশের গণতন্ত্রপ্রিয় মানুষ সকল বাধাকে অতিক্রম করে গণতন্ত্রের পথচলাকে নির্বিঘ্ন করেছে। শত শহীদের রক্তের বিনিময়ে অর্জিত গণতন্ত্র এখনও শঙ্কামুক্ত নয়। নিষ্ঠুর কর্তৃত্ববাদী একদলীয় শাসনের চরিত্রগুলো ক্রম ফুটে উঠছে বর্তমান শাসক গোষ্ঠীর আচরণে। ৬ ডিসেম্বর ‘স্বৈরাচার পতন ও গণতন্ত্রমুক্তি দিবস’ উপলক্ষে গণমাধ্যমে প্রেরিত ...

বায়োমেট্রিক পদ্ধতিতে ৭ লাখ ৪৯ হাজার ৮৬০ জন রোহিঙ্গার নিবন্ধন সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক: কক্সবাজারের উখিয়া ও টেকনাফের ১২টি অস্থায়ী কেন্দ্রে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের নিবন্ধনের কাজ এগিয়ে চলছে। সাতটি ক্যাম্পের মাধ্যমে বায়োমেট্রিক পদ্ধতিতে চলমান এ নিবন্ধনের কাজ করছে সরকরের পাসপোর্ট অধিদফতর। গতকাল মঙ্গলবার বিকেল ৫টা পর্যন্ত বায়োমেট্রিক পদ্ধতিতে ৭ লাখ ৪৯ হাজার ৮৬০ জনের নিবন্ধন করা হয়েছে। সরকারি এক তথ্য বিবরণীতে এ তথ্য জানানো হয়েছে। তথ্য বিবরণীতে জানানো হয়েছে, মঙ্গলবার কুতুপালং-১ ক্যাম্পে ...

আজ গণতন্ত্র মুক্তি দিবস

নিজস্ব প্রতিবেদক: আজ ৬ ডিসেম্বর, গণতন্ত্র মুক্তি দিবস। স্বৈরাচার পতনের ২৭ বছরপূর্তি দিবস আজ। ১৯৯০ সালের ৬ ডিসেম্বর বাংলাদেশের গণতন্ত্রকামী জনতার প্রতিবাদ, প্রতিরোধ আন্দোলন ও গণঅভ্যুত্থানের মুখে স্বৈরশাসক হুসেইন মুহম্মদ এরশাদের পতন ঘটে। মুক্তি পায় গণতন্ত্র।  ১৯৮২ সালের ২৪ মার্চ এক রক্তপাতহীন অভ্যুত্থানের মাধ্যমে রাষ্ট্রীয় ক্ষমতা দখলের পর এরশাদ সরকার দেশের রাজনীতি থেকে সংস্কৃতি, সব ক্ষেত্রে গণবিরোধী ধারা প্রবর্তন করে। ...

তিন দিনব্যাপী ক্যাপিটাল মার্কেট এক্সপো শুরু ৭ ডিসেম্বর

নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারের অবদান ও পুঁজিবাজার সম্পর্কে সচেতনতা বাড়ানোর লক্ষ্যে বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালায় অর্থসূচক ডটকমের আয়োজনে তিন দিনব্যাপী ক্যাপিটাল মার্কেট এক্সপো-২০১৭ আগামী ৭ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে। মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাগর-রুনি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে আয়োজক প্রতিষ্ঠান অর্থসূচক ডটকমের সম্পাদক জিয়াউর রহমান এ তথ্য জানান। ৭ ডিসেম্বর সকাল ১১টায় বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ এক্সপোর উদ্বোধন করবেন। অনুষ্ঠানে ...

ভিয়েতনামে নিযুক্ত সাবেক রাষ্ট্রদূত মারুফ জামান নিখোঁজ

নিজস্ব প্রতিবেদক: ভিয়েতনামে নিযুক্ত বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত মারুফ জামান নিখোঁজ হওয়ার অভিযোগ পাওয়া গেছে। সোমবার রাত থেকে তাকে পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা। এ ঘটনায় মঙ্গলবার দুপুরে মারুফের মেয়ে সামিহা জামান ধানমন্ডি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। ডিএমপির ধানমন্ডি জোনের সহকারী কমিশনার (এসি) আব্দুল্লাহিল কাফি জানান, সোমবার বিকাল সাড়ে পাঁচটার দিকে মেয়েকে রিসিভ করতে বিমানবন্দরের উদ্দেশে ধানমন্ডির ...