আন্তর্জাতিক ডেস্ক: ফিলিপাইনের মধ্যাঞ্চলে বুধবার ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪.৯। দেশটির ভূ-কম্পন সংস্থা এ কথা জানায়। খবর সিনহুয়ার। সংস্থা জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ফিলিপাইনের মধ্যাঞ্চলীয় ইস্টার্ন স্যামার প্রদেশের স্যালসেদো শহরের ১৪ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে। এটি স্থানীয় সময় সকাল ১০টা ৪৮ মিনিটে ভূ-পৃষ্ঠের ৫ কিলোমিটার গভীরে আঘাত হানে। খবরে বলা হয়, এতে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। ...
ব্রেকিং নিউজ
জাহাজের ধাক্কায় ফেরীর বাস-ট্রাক নদীতে
নিজস্ব প্রতিবেদক: পিরোজপুরের কাউখালী উপজেলায় লাইটারেজ জাহাজের ধাক্কায় একটি ফেরির তলা ফেটে অর্ধনিমজ্জিত হয়ে পড়ায় কঁচা নদীতে ৩টি গাড়ি উল্টে পড়ে গেছে। এ ঘটনায় অল্পের জন্য রক্ষা পেল শতাধিক প্রাণ। নদীতে পড়ে যাওয়া তিনটি গাড়ির মধ্যে একটি যাত্রীবাহী বাস ও দুটি ট্রাক রয়েছে। এ ঘটনার পর বরিশাল-পিরোজপুর-খুলনা-যশোর রুটের গাড়ি চলাচল ব্যাহত হয়ে পড়ে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ...
নিম্নমুখী প্রবণতার মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে
নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বুধবার মূল্যসূচকের নিম্নমুখী প্রবণতার মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। আজ দুই বাজারেই লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ কোম্পানির শেয়ার দর কমেছে। আর ডিএসইতে টাকার অংকে লেনদেন আগের দিনের তুলনায় কমেছে। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও একই চিত্রে লেনদেন শেষ হয়েছে। ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, আজ ডিএসইতে ৫৮৪ কোটি ৮০ লাখ ...
বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন
নিজস্ব প্রতিবেদক: কম্বোডিয়া সফরের নানা বিষয়ে কথা বলতে সংবাদ সম্মেলন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার বিকাল চারটায় গণভবনে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে বলে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জানানো হয়েছে। এতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার এ তিন দিনের সফরের সফলতাগুলো তুলে ধরবেন এবং সাংবাদিকদের নানা প্রশ্নের জবাব দেবেন। এ সফরে দক্ষিণ পূর্ব এশিয়ার আসিয়ান জোটভুক্ত দেশ কম্বোডিয়ার সঙ্গে বাণিজ্য-বিনিয়োগ, পর্যটন ...
পশ্চিম তীর ও জেরুজালেমে মার্কিন নাগরিকদের প্রবেশে নিষেধাজ্ঞা
আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েলের দখলকৃত পশ্চিম তীর ও জেরুজালেম শহর সফরের বিষয়ে মার্কিন নাগরিকদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। ইসরায়েলের তেল আবিব শহর থেকে মার্কিন দূতাবাস সরিয়ে জেরুজালেমে নেয়ার পরিকল্পনায় ফিলিস্তিনিরা বিক্ষুব্ধ হয়ে উঠতে পারে- এমন আশংকায় মার্কিন পররাষ্ট্র দপ্তর যুক্তরাষ্ট্রের নাগরিক বিশেষ করে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ওপর এ নিষেধাজ্ঞা আরোপ করল। পররাষ্ট্র দপ্তর গতকাল মঙ্গলবার পরামর্শ দিয়েছে, যেসব এলাকায় লোকজনের ভীড় আছে ...
নয়াপল্টন থেকে বিএনপির ৫ নেতাকর্মী আটক
নিজস্ব প্রতিবেদক: বুধবার সকালে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে ৫ নেতাকর্মীকে পুলিশ আটক করে নিয়ে গেছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ বুধবার বেলা সাড়ে ১২ টায় সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। মির্জা ফখরুল বলেন, আজ সকালে অফিসের সামনে থেকে আমাদের ৫ নেতাকর্মীকে অন্যায়ভাবে আটক করে নিয়ে গেছে পুলিশ। আমি এর নিন্দা জানাই এবং তাদের ...
রোহিঙ্গা ইস্যুতে জাতিসঙ্ঘে প্রস্তাব পাস : বিপক্ষে চীন, ভোট দেয়নি ভারত
আন্তর্জাতিক ডেস্ক: জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের বিশেষ অধিবেশনে মিয়ানমারের রাখাইনে রোহিঙ্গাদের অধিকার সুরক্ষা বিষয়ক একটি প্রস্তাব পাস হয়েছে। তবে চীনের বিরোধিতায় প্রস্তাবটি সর্বসম্মতভাবে পাস না হওয়ায় হতাশা প্রকাশ করেছে বাংলাদেশ। মঙ্গলবার জেনেভায় কাউন্সিলের ২৭তম বিশেষ অধিবেশনে বাংলাদেশের আনা প্রস্তাবটি ৩৩-৩ ভোটে পাস হয়েছে। তবে চীন, ফিলিপাইন ও পূর্ব আফ্রিকার দেশ বুরুন্ডি বিপক্ষে ভোট দেওয়ায় প্রস্তাবটি সর্বসম্মতভাবে পাস হয়নি। ভারত, জাপানসহ ৯টি ...
বিশ্বের প্রথম বিটকয়েন বিলিওনিয়র এই জমজ ভাই
আন্তর্জাতিক ডেস্ক: তথ্য-প্রযুক্তির এই যুগে বিটকয়েন নামটা মানুষের কাছে বেশ পরিচিত। বাস্তবে বিটকয়েনের কোনো অস্তিত্ব না থাকলেও ভার্চুয়াল দুনিয়ায় এটা বেশ চর্চিত বিষয়। বিটকয়েন হল লেনদেন হওয়ার সাংকেতিক মুদ্রা। বিটকয়েনটা আসলে কী: ২০০৮ সালে সাতোশি নাকামোতো এই মুদ্রা ব্যবস্থার প্রচলন করেন। বিটকয়েনের লেনদেনটি বিটকয়েন মাইনার নামে একটি সার্ভার কর্তৃক সুরক্ষিত থাকে। পিয়ার-টু-পিয়ার যোগাযোগ ব্যবস্থায় যুক্ত থাকা একাধিক কম্পিউটার বা স্মার্টফোনের ...
জবি’র পাঠ্যক্রমে মুক্তিযুদ্ধের ইতিহাস অন্তর্ভুক্ত
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস’ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করা হয়েছে। মঙ্গলবার বিশ্ববিদ্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। এতে বলা হয়, জঙ্গিবাদ উত্থান রোধে শিক্ষা মন্ত্রণালয় এবং বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের জন্য মুক্তিযুদ্ধের ইতিহাস বিষয়ক পাঠ্যবই বাধ্যতামূলক করেছে। সে আলোকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ‘বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস’ বিষয়ে পাঠদানের উদ্যোগ গ্রহণ করেছে। উল্লেখ্য, ...
তৃতীয় শক্তি হতে পারবে যুক্তফ্রন্ট?
নিজস্ব প্রতিবেদক: রাজনীতিতে আওয়ামী লীগ ও বিএনপির বাইরে তৃতীয় শক্তি হয়ে উঠার বাসনায় প্রায়ই নতুন নতুন জোট ও উদ্যোগের কথা শোনা যায়। কিন্তু দুই দলকে এখন পর্যন্ত চ্যালেঞ্জ জানাতে পারেনি কোনো শক্তি। এমনটি সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলেও কিংস পার্টি নামে পরিচিত দলগুলো ব্যর্থ হয়েছে। এই বাস্তবতার মধ্যেও আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে যুক্তফ্রন্ট নামে নতুন একটি রাজনৈতিক জোটের আত্মপ্রকাশ ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর