১২ই মার্চ, ২০২৬ ইং | ২৭শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | দুপুর ২:১৮

নীলফামারীতে বিএনপি’র বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক:

বিএনপি চেয়ারপরসন বেগম খালেদা জিয়ার নামে গ্রেফতারি পরোয়ানার প্রতিবাদে নীলফামারীতে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি নেতা কর্মীরা। রোববার সকাল সাড়ে ১১টার দিকে জেলা শহরের পৌর সুপার মার্কেটস্থ দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে বড় বাজার ঘুরে দলীয় কার্যালয় প্রাঙ্গনে এসে প্রতিবাদ সভায় মিলিত হয়।

এসময় বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য মিজানুর রহমান চৌধুরী শামীম, নীলফামারী পৌর বিএনপির সভাপতি জহুরুল আলম, সাধারণ সম্পাদক মাহবুব উর রহমান ও সাংগঠনিক সম্পাদক মাসুদ চৌধুরী প্রমুখ বক্তব্য রাখেন। সমাবেশে বিভিন্ন ইউনিটের নেতা কর্মীরা অংশগ্রহণ করেছেন।

এসময় বক্তারা অভিযোগ করে বলেন, সরকারের ইশারায় আদালত থেকে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। অবিলম্বে জারিকৃত গ্রেফতারি পরোয়ানা প্রত্যাহারের দাবিও জানান তারা।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :ডিসেম্বর ৩, ২০১৭ ৪:১২ অপরাহ্ণ