নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর গোদাগাড়ী উপজেলার চর আলাতলী গ্রামে জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়িতে অভিযান চালাচ্ছে র্যাব। অভিযানকালে বাড়িটির ভেতরে জঙ্গিরা কয়েকটি বোমার বিস্ফোরণ ঘটিয়েছে বলে জানিয়েছে র্যাব। মঙ্গলবার ভোররাত ৪টার দিকে চরআলাতুলি ইউনিয়নের আলাতুলি মধ্যচরের মধ্যে জঙ্গিদের অবস্থান নিশ্চিত হয়ে ওই বাড়িটি ঘেরাও করে তাদের আত্মসমর্পণের আহ্বান জানায় র্যাব। রাজশাহী র্যাব-৫ এর অধিনায়ক লে. কর্নেল মাহাবুব আলম বিষয়টি নিশ্চিত করে ...
ব্রেকিং নিউজ
রাখাইনে ধর্মীয় বৈষম্য হয়নি : মিয়ানমার সেনাপ্রধান
আন্তর্জাতিক ডেস্ক: মিয়ানমারের সেনা বাহিনী প্রধান সিনিয়র জেনারেল মিন অং হ্লাইং পোপ ফ্রান্সিসের সাথে বৈঠকে দাবি করেছেন রাখাইন রাজ্যে ধর্মের ভিত্তিতে কোনো বৈষম্য হয়নি। সেই সঙ্গে দেশটির সেনাবাহিনী সেখানে শান্তি প্রতিষ্ঠায় কাজ করছে বলেও জানিয়েছেন তিনি। বৌদ্ধ প্রধান দেশ মিয়ানমারে প্রথমবারের মত কোন পোপের সফরে সোমবার পোপ ফ্রান্সিস দেশটিতে পৌঁছেছেন। সফরের শুরুর দিনেই দেশটির সেনা প্রধানের সাথে দেখা করেন পোপ। ...
অনুমোদন পাচ্ছে আরো তিনটি ব্যাংক : অর্থমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: সোমবার ঢাকা ক্লাবে আয়োজিত একটি অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন,আরো তিনটি নতুন ব্যাংকের অনুমোদন দিচ্ছে সরকার। নতুন ব্যাংক অনুমোদন দেয়ার যুক্তি হিসেবে অর্থমন্ত্রী বলেন, ‘দেশে অনেক ব্যাংক রয়েছে। তারপরও প্রচুর অঞ্চল ব্যাংক সেবার বাইরে রয়েছে। এ কারণেই নতুন ব্যাংকের অনুমোদন দেয়া হচ্ছে। তিনি আরো বলেন, অনেকগুলো ব্যাংক একীভূত (মার্জ) করার চেষ্টা ...
নদী-ভূমি দখলের মতো ব্যাংক দখল হচ্ছে: খলীকুজ্জমান
নিজস্ব প্রতিবেদক: ‘নদী ও ভূমি দখলের মতো দেশে ব্যাংক দখন হচ্ছে। এরপরও এসব দখলদারিত্বের কোনও বিচার হচ্ছে না। এ কারণেই সমাজে অসমতা তৈরি হচ্ছে, বৈষম্য বাড়ছে।’ সোমবার রাজধানীর মিরপুরে বাংলাদেশ ইনিস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট (বিআইবিএম) অডিটোরিয়ামে দুই দিনব্যাপী বার্ষিক ব্যাংকিং সম্মেলন-২০১৭-এর সমাপনী দিনের প্রথম সেশনে প্যানেল আলোচনায় পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) চেয়ারম্যান ড. কাজী খলীকুজ্জামান আহমেদ। আলোচনায় অংশ নেন ...
লুইসের ব্যাটিংয়ে ঢাকার জয়
স্পোর্টস ডেস্ক: বিপিএলের পঞ্চম আসরের সোমবারের ম্যাচে বড় সংগ্রহ গড়েও জিততে পারেনি চিটাগং। এভিন লুইসের ৩১ বলে ৭৫ রানের বিধ্বংসী ইনিংসে বন্দর নগরীর দলটিকে ৭ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে ফিরল ঢাকা ডায়নামাইটস। ২৯তম ম্যাচে স্বাগতিক চিটাগং ভাইকিংসকে ৭ উইকেটে হারালো ঢাকা ডায়নামাইটস। টানা দু’ম্যাচ হারের পর জয়ের দেখা পেল ঢাকা। এই জয়ে ৯ খেলায় ৫ জয়ে ১১ ...
ধলেশ্বরী নদীতে ট্রলারডুবে নিহত ২
নিজস্ব প্রতিবেদক: কেরানীগঞ্জের কোন্ডা ইউনিয়নের জাজিরা এলাকার ধলেশ্বরী নদীতে মাটি বোঝাই ট্রলারডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুই শ্রমিক নিহত হয়েছেন। নিহতরা হলেন- মো হানিফ (৪৮) ও আ সামাদ (৩৭)। দুজনের বাড়ি মুন্সীগঞ্জের সিরাজদিখান থানার বালুচর এলাকায়। এ ঘটনার পর ভেকুর চালক ও সহকারী পালিয়ে গেছে। সোমবার সকালে ৮টার দিকে অবৈধভাবে নদী থেকে মাটি উত্তোলন করে ট্রলারভর্তি করার সময় ভেকুর যন্ত্রাংশ ...
ফারমার্স ব্যাংকের এমডিকে অপসারণে নোটিশ
নিজস্ব প্রতিবেদক: দ্য ফারমার্স ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এ কে এম শামীমকে অপসারণে নোটিশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। ব্যাংক কোম্পানি আইনের ৪৬ ধারা অনুযায়ী তাঁকে এ নোটিশ দেওয়া হয়েছে। গতকাল রোববার রাতে বাংলাদেশ ব্যাংক থেকে ফারমার্স ব্যাংকের কাছে পাঠানো এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়। ওই চিঠিতে আগামী সাত দিনের মধ্যে এমডিকে কেন অপসারণ করা হবে না, তা জানতে চাওয়া হয়েছে। ...
ছাত্রদলের সাধারণ সম্পাদক কারাগারে
নিজস্ব প্রতিবেদক: আট দিনের রিমান্ড শেষে ছাত্রদলের সাধারণ সম্পাদক আকরামুল হাসান মিন্টুকে কারাগারে পাঠিয়েছেন আাদালত।সোমবার ঢাকা মহানগর হাকিম শেখ ছামিদুল ইসলাম তাকে কারাগারে পাঠানোর এ আদেশ দেন। এর আগে ১৯ নভেম্বর রাজধানীর পল্টন থানার নাশকতার পৃথক দুই মামলায় ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আকরামুল হাসান মিন্টুর আট দিনের রিমান্ড দেয় আদালত। এদিন তাকে ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে হাজির করে পল্টন থানার ...
রসিক নির্বাচনে ৭ মেয়র প্রার্থীকে বৈধ ঘোষণা
নিজস্ব প্রতিবেদক: রংপুর সিটি করপোরেশন নির্বাচনে বৈধ প্রার্থী ঘোষণা করেছে নির্বাচন কমিশন। মেয়র পদে সাতজন, কাউন্সিলর পদে ২১৮ এবং সংরক্ষিত কাউন্সিলর পদে ৬৩ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে ইসি। বাতিল হওয়া প্রার্থীরা আগামী তিন দিনের মধ্যে প্রার্থিতা পুনর্বহালের জন্য আবেদন করতে পারবেন বলে জানিয়েছে নির্বাচন কমিশন। তবে প্রার্থিতা ফিরে পেতে আইনি লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন বাদ পড়া প্রার্থীরা। ...
পিলখানা হত্যা: ১৬০ জনের যাবজ্জীবন বহাল
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর পিলখানায় আলোচিত বিডিআর (বর্তমানে বিজিবি) হত্যা মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামিদের ডেথ রেফারেন্স ও আপিলের মূল রায় পড়া চলছে। বিরতি শেষে সোমবার বেলা আড়াইটার পর বিচারপতি মো. শওকত হোসেন, বিচারপতি মো. আবু জাফর সিদ্দিকী ও বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদারের সমন্বয়ে গঠিত হাইকোর্টের বিশেষ বেঞ্চ এ রায় দিচ্ছেন। এখন পর্যন্ত বিচারিক আদালতে সাজাপ্রাপ্ত ১৬০ জনের যাবজ্জীবন সাজা বহাল রেখেছেন ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর