১২ই জুন, ২০২৬ ইং | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | সকাল ১১:৪৫

ব্রেকিং নিউজ

প্রথমবারের মতো দু’ মহিলা পাইলটের জাতিসংঘ মিশনে যোগদান

নিজস্ব প্রতিবেদক: বিমান বাহিনীর দুইজন মহিলা বৈমানিক দেশের ইতিহাসে প্রথমবারের মতো জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে যোগদান করছে। এরা হলেন- ফ্লাইট লেফটেন্যান্ট নাইমা হক ও ফ্লাইট লেফটেন্যান্ট তামান্ন-ই-লুতফী। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ একথা জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ বিমান বাহিনী (বিএএফ) ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোতে নিয়োজিত জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে তিনটি কন্টিনজেন্টের মোট ৩৫৮ জন শান্তিরক্ষী প্রতিস্থাপন করতে ...

পাকিস্তানে টিভি চ্যানেল, ফেসবুক-টুইটার বন্ধ

আন্তর্জাতিক ডেস্ক: সহিংস বিক্ষোভে উত্তপ্ত পাকিস্তানে বেসরকারি টেলিভিশন চ্যানেল এবং ফেসবুক, টুইটার ও ইনস্টাগ্রামের মতো সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ করে দিয়েছে সরকার।বিক্ষোভকারীদের সরিয়ে দিতে আইনশৃঙ্খলা বাহিনী রোববার দ্বিতীয় দিনের মতো প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। কবে নাগাদ বেসরকারি টেলিভিশন চ্যানেল ও এসব সামাজিক মাধ্যম খুলে দেয়া হবে সরকারের পক্ষ থেকে সে ইঙ্গিত মিলছে না। ফাইজাবাদের অবস্থান কর্মসূচি বন্ধে চলমান অভিযান সরাসরি সম্প্রচারে ...

পীরগাছায় হত্যাকাণ্ডের তিন বছর পর রহস্য উদঘাটন

মো: গোলাম আযম সরকার, (রংপুর): অনার্স তৃতীয় বর্ষের ছাত্র আল আমিন নয়ন (২২) হত্যাকাণ্ডের তিন বছর পর রহস্য উদঘাটন হলো। প্রেমিকার পরিবারের লোকজন পরিকল্পিতভাবে বাড়িতে ডেকে নিয়ে তাকে হত্যা করে রেললাইনে লাশ রেখে মৃত বলে চালিয়ে দেয়ার চেষ্টা করে। এরই মধ্যে এই খুনে জড়িত দুইজনকে গ্রেফতার করা হয়েছে। একজন স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছেন। পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) কর্মকর্তারা এ হত্যাকাণ্ডের ...

হাথুরুসিংহে শ্রীলঙ্কার কোচ হচ্ছেন তিন লাখ ডলার বেতনে

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ জাতীয় দলের কোচ হিসেবে মাসে প্রায় ২১ লাখ ৭৩ হাজার টাকা (২৫ হাজার ৮০০ ডলার) বেতন পেতেন হাথুরু। বছরে পেতেন দুই কোটি ৬০ লাখ টাকা। কিছুদিন আগে শ্রীলংকার ক্রীড়ামন্ত্রী দয়াসিরি জয়াসেকারা বলেছিলেন, ‘বাংলাদেশের লোভনীয় বেতনের চাকরি ছেড়ে শুধু দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়েই স্বদেশে ফিরছেন হাথুরুসিংহে।’ তবে ক্রিকবাজ জানিয়েছে, ‘কোনো দেশপ্রেম নয়, বছরে গুনে গুনে তিন লাখ ডলারের চুক্তিতে ...

কক্সবাজারের উখিয়ায় পৌঁছলেন রাষ্ট্রপতি

নিজস্ব প্রতিবেদক: রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ কক্সবাজারের উখিয়ায় পৌঁছেছেন। তাকে বহনকারী হেলিকপ্টারটি বেলা ২টা ৫৫ মিনিটে ইনানী সৈকত এলাকায় সেনাবাহিনীর হেলিপ্যাডে অবতরণ করে। বেলা ১টায় ঢাকা থেকে হেলিকপ্টারটি কক্সবাজারের উদ্দেশ্যে রওয়ানা দেয়। উখিয়ার ইনানীর হেলিপ্যাডে অবতরণের পর উচ্চপদস্থ কর্মকর্তারা রাষ্ট্রপতিকে অভ্যর্থনা দেন। দুইদিনের সফরে (রোববার) রাষ্ট্রপতি কক্সবাজার এসেছেন। তিনি বিকেলে কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন এবং সন্ধ্যায় বাংলাদেশ নেভির আয়োজনে ‘আইওএনস ...

বরিশালের ২৩ কলেজের ৮০০ শিক্ষকদের কর্মবিরতি

নিজস্ব প্রতিবেদক: বিসিএস ছাড়া ক্যাডার সার্ভিস নয়’ এই দাবিতে কর্মবিরতি পালন করেছে বরিশাল বিভাগের ২৩টি সরকারি কলেজের ৮০০ শিক্ষক। দুই দিনব্যাপী কর্মবিরতির অংশ হিসেবে রোববার প্রথম দিন সকাল ৯টা থেকে কর্মবিরতি শুরু হয়। আজকের কর্মবিরতি চলবে বিকেল ৫টা পর্যন্ত। এদিকে, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এই কর্মবিরতির ফলে ২৩টি সরকারি কলেজের নিয়মিত ক্লাস, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন বিভিন্ন পরীক্ষা, মাধ্যমিক ও উচ্চ ...

বন্ধুত্ব হবে সমমর্যাদার ভিত্তিতে: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: বিদেশের সঙ্গে সম্পর্ক ও আচরণে বাংলাদেশ সমতা ও সমমর্যাদার নীতিতে থাকবে বলে বিভিন্ন দেশে কর্মরত কূটনীতিকদের জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, ‘আমরা যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি। বিজয় অর্জন করেছি, আমরা মাথা উঁচু করে চলব।’ রবিবার রাজধানীতে অনুষ্ঠিত রাষ্ট্রদূত সম্মেলনে এ কথা বলেন প্রধানমন্ত্রী। পৃথিবীর বিভিন্ন দেশে কূটনৈতিক মিশনে কর্মরতারা এই সম্মেলনে যোগ দেন। দীর্ঘ বক্তব্যে প্রধানমন্ত্রী ...

২০১৮ সালের ডিসেম্বরের মধ্যে স্মার্টকার্ড বিতরণ হবে ৯ কোটি

নিজস্ব প্রতিবেদক: ২০১৮ সালের ডিসেম্বরের মধ্যে ৯ কোটি স্মার্টকার্ড বিতরণ করা সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা। তিনি বলেছেন,আসলে স্মার্টকার্ড কার্যক্রম নিয়ে আমরা অনেকটাই পিছিয়ে গেছি। পিসিআরের সাথে চুক্তিতে একটু দেরি হওয়ায় একটু বিলম্ব হয়েছে। আইরিশ ও টেনফিঙ্গার মেশিনের জন্য একটু সমস্যা হয়েছে। বিশ্ব ব্যাংকের সাথে আমাদের আলোচনা হয়েছে। আশা করছি- খুব ...

প্রাণ-আরএফএল অর্জন করেছে পণ্য শ্রেষ্ঠত্বের পুরস্কার বেস্ট অ্যাওয়ার্ড

নিজস্ব প্রতিবেদক: দেশের বৃহত্তম ও জনপ্রিয় শিল্পগোষ্ঠী প্রাণ-আরএফএল গ্রুপের দুটি পণ্য শ্রেষ্ঠত্বের পুরস্কার (বেস্ট অ্যাওয়ার্ড) অর্জন করেছে। প্লাস্টিক বিভাগে আরএফএল ও কনফেকশনারি ক্যান্ডি বিভাগে প্রাণ মিল্ক ক্যান্ডি দেশের শ্রেষ্ঠ পণ্য হিসেবে পুরস্কার পেয়েছে। শনিবার সন্ধ্যায় রাজধানীর লা-মেরিডিয়ান ঢাকা হোটেলে বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ড-২০১৭ অনুষ্ঠানে পণ্য দুটিকে শ্রেষ্ঠ ঘোষণা করা হয় এবং বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের আয়োজনে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ীদের হাতে ...

শাহজালালে ৩৬ লাখ টাকার সিগারেট জব্দ

নিজস্ব প্রতিবেদক: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৩৬ লাখ টাকার আমদানি নিষিদ্ধ বিদেশি সিগারেট জব্দ করেছে ঢাকা কাস্টমস হাউসের এয়ারফ্রেইট ইউনিট। রোববার সকালে ঢাকা কাস্টমস হাউসের উপ-কমিশনার সুমন চাকমা এ তথ্য জানান। তিনি বলেন, শনিবার রাতে দুবাই থেকে উইন্টার ফ্যাশনের ব্যক্তিগত পণ্যদ্রব্য নামে চালানটি ঘোষণা করা হয়। ইনভেনট্রি করার সময় চালান খুলে ১ হাজার ১৭৮ কার্টন বিদেশি সিগারেট পায় কাস্টমস কর্মকর্তারা। ...