১২ই জুন, ২০২৬ ইং | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | সকাল ১০:৪৫

ব্রেকিং নিউজ

ইন্দোনেশিয়ায় আবারও অগ্ন্যুৎপাতের আশঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক: ইন্দোনেশিয়ার মাউন্ট আগুং আগ্নেয়গিরিতে অগ্ন্যুৎপাতের আশঙ্কায় দ্বিতীয় সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। এক সপ্তাহের মধ্যে দ্বিতীয়বারের মতো শনিবার সন্ধ্যায় সক্রিয় হয়ে ওঠে পর্যটনকেন্দ্র বালির নিকটবর্তী আগ্নেয়গিরিটি। জানা গেছে, আশপাশের এলাকায় এরই মধ্যে ছাই ও ধুলোবালি ছড়িয়ে পড়েছে। আগ্নেয়গিরিকে ঘিরে সাড়ে ৭ কিলোমিটার এলাকার বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। এদিকে ফ্লাইট চলাচলে বিঘ্ন ঘটায় বালি বিমানবন্দরে আটকা পড়েছেন ...

আবার বাড়ছে সোনার দাম

নিজস্ব প্রতিবেদক: দুই মাস পর সোনার দাম আজ থেকে আবার পরিবর্তিত হচ্ছে। কয়েক দফায় সোনার দাম কমার পর এবার বাড়ছে। আজ রবিবার থেকে ভরিপ্রতি ৫৮৩ টাকা থেকে এক হাজার ৪০০ টাকা পর্যন্ত বাড়ছে অলংকার তৈরিতে সবচেয়ে বেশি ব্যবহৃত এ ধাতুর দাম। বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) এক বিজ্ঞপ্তিতে নতুন এ মূল্য সম্পর্কে জানিয়েছে। এর আগে সেপ্টেম্বর মাসের ২৬ তারিখ থেকে স্বর্ণের ...

লিবিয়া উপকূলে নৌকা ডুবে ৩১ শরণার্থী নিহত

আন্তর্জাতিক ডেস্ক: লিবিয়া উপকূলে নৌকা ডুবে অন্তত ৩১ জন শরণার্থী নিহত হয়েছেন। আর ৬০ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে লিবিয়ার কোস্টগার্ড। বিবিসি বলেছে, শনিবার লিবিয়ার রাজধানী ত্রিপোলি থেকে ৬০ কিলোমিটার পূর্বে গারাবুল্লি উপকূলে এ ঘটনা ঘটে। লিবিয়ার কোস্টগার্ডের মুখপাত্র কর্নেল আবু আজালা আব্দেলবারির বরাত দিয়ে খবরে বলা হয়েছে, দুটি নৌকায় করে শরণার্থীরা ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপ যাওয়ার চেষ্টা ...

গেইলের সাথে মাশরাফির ব্যাটে আগুন

স্পোর্টস ডেস্ক: লক্ষ্য ১৭৯ রানের। রংপুর রাইডার্সকে চ্যালেঞ্জ দিয়েছে স্বাগতিক চিটাগং ভাইকিংস। উইকেটে ক্রিস গেইল ও ব্রেন্ডন ম্যাককালাম। টি-টুয়েন্টি ক্রিকেটের বিধ্বংসী দুই ব্যাটসম্যান। কিন্তু শুরু থেকেই অনুপস্থিত তাদের আগ্রাসন। প্রথম ছয় ওভারে রান মাত্র ৩৭। তার উপর পাওয়ার প্লের শেষ ওভারে আউট ব্রেন্ডন ম্যাককালাম। ফলে চাপটা ভালো ভাবেই পেয়ে বসে রংপুরকে। তাই রানের গতি বাড়াতে উইকেটে আসেন অধিনায়ক মাশরাফি বিন ...

মালিতে পৃথক হামলায় শান্তিরক্ষী নিহত ৪

আন্তর্জাতিক ডেস্ক: আফ্রিকার দেশ মালিতে দু’টি পৃথক সন্ত্রাসী হামলায় জাতিসংঘের ৪ শান্তিরক্ষী নিহত হয়েছেন। এই ঘটনায় দেশটির এক সেনাও প্রাণ হারিয়েছেন। জাতিসংঘের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, নিহতদের জাতীয়তা এখনও নিশ্চিত করা যায়নি। আফ্রিকার যুদ্ধবিধ্বস্ত দেশটির পুনর্গঠনে ২০১৩ সাল থেকে জাতিসংঘের নিযুক্ত শান্তিরক্ষীরা কাজ করে আসছেন। প্রতিবেশি রাষ্ট্র নাইজার এবং বুরকিনা ফাসো থেকে প্রায়ই সন্ত্রাসীরা দেশটির শান্তিরক্ষার কাজে নিয়োজিত ...

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২৬ ও ২৭ নভেম্বরের সকল পরীক্ষা স্থগিত

নিজস্ব প্রতিবেদক : জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ২৬ এবং ২৭ নভেম্বরের সকল পরীক্ষা অনিবার্য কারণবশত স্থগিত করা হয়েছে।  শনিবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান হয়। তবে কেন ও কি কারণে পরীক্ষা বন্ধের ঘোষণা দেওয়া হয়েছে, সে বিষয়ে কিছু বলতে পারেননি এনইউ পরিচালক (ভারপ্রাপ্ত) ও জনসংযোগ কর্মকর্তা মো. ফয়জুল করিম। তিনি পরিবর্তন ডটকমকে বলেন, ছুটির দিন থাকায় কারণ ...

টাঙ্গাইলে যক্ষা প্রতিরোধে মতবিনিময় সভা

স্বাস্থ্য ডেস্ক: যক্ষা প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে টাঙ্গাইলে সুশীল সমাজের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। .শনিবার বিকেলে বাংলাদেশ জাতীয় যক্ষা নিরোধ সমিতি (নাটাব) টাঙ্গাইল জেলা শাখার উদ্যোগে সাধারণ গ্রন্থাগার মিলনায়তনে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন টাঙ্গাইল জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. সৈয়দ ইবনে সাঈদ। নাটাব টাঙ্গাইল জেলা শাখার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান মোহাম্মদ ...

মুর্তজারা বল হাতে রাশটা নিজেদের কাছেই রেখেছেন

স্পোর্টস ডেস্ক: আগের দিন চিটাগং তাদের ঘরের মাঠে রানের বন্যা বইয়ে দিয়ে জিতেছে। কিন্তু পরের দিন যখন গুরুত্বপূর্ণ আরেকটি ম্যাচে তারা তাদেরই মতো মরিয়া রংপুর রাইডার্সের মুখোমুখি, তখন ইনিংসের মাঝপথ পর্যন্ত ঝড়ের দেখা নেই। এবারের আসরে সিলেটে প্রথম দেখায় সামান্য ব্যবধানেই রংপুরকে হারিয়েছিল চিটাগং। প্রতিশোধের মিশন এবং শেষ চারের লড়াইয়ে টিকে থাকতে মাশরাফি বিন মুর্তজারা বল হাতে রাশটা নিজেদের কাছেই ...

রসিক নির্বাচন থেকে সড়ে দাঁড়ালেন নাজু

নিজস্ব প্রতিবেদক : রংপুর সিটি কর্পোরেশন (রসিক)  নির্বাচনে বিএনপির বিদ্রোহী প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিলকারী জেলা যুবদলের সভাপতি ও সাবেক ছাত্রনেতা নাজমুল আলম নাজু নির্বাচনে অংশ না নেয়ার ঘোষণা দিয়েছেন। শনিবার দুপুরে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি তার এ সিদ্ধান্তের কথা জানিয়েছেন। এসময় উপস্থিত ছিলেন জেলা যুবদলে সাধারণ সম্পাদক আরাফাত হোসেন ঝন্টু। এর ফলে রসিক নির্বাচনে বিএনপি মনোনীত কাওছার জামান বাবলা ...

আগামীকাল বার্ষিক ব্যাংকিং সম্মেলন শুরু

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টে (বিআইবিএম) দু’দিন ব্যাপী ৬ষ্ঠ বার্ষিক ব্যাংকিং সম্মেলন-২০১৭ (এবিসি-২০১৭) শুরু হচ্ছে আগামীকাল রোববার। দুই দিনব্যাপী এ বার্ষিক ব্যাংকিং সম্মেলন শেষ হবে আগামী ২৭ নভেম্বর সোমবার। বিআইবিএম গভর্নিং বোর্ডের চেয়ারম্যান এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন। এবারের বার্ষিক ব্যাংকিং সম্মেলনে চারটি প্ল্যানারি সেশনে ২০টি প্রবন্ধ উপস্থাপিত হবে। দেশি-বিদেশি ...