১২ই জুন, ২০২৬ ইং | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | সকাল ৯:২৯

ব্রেকিং নিউজ

রংপুর ও রাজশাহীতে শীত বাড়ছে

নিজস্ব প্রতিবেদক: রংপুর, রাজশাহী এবং খুলনা বিভাপগের কিছু কিছু স্থানে শীতের অনুভূতি কিছুটা বাড়ছে। শুক্রবার সকাল নয়টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, চুয়াডাঙ্গা সর্বনিম্ন তাপমাত্রা ১১ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস এবং তেতুলিয়ায় ১২ ডিগ্রি সেলসিয়াস। সেখানে শীত অনেকটা বেড়েছে। এছাড়া কক্সবাজার ও চট্টগ্রাম ছাড়া প্রায় সারাদেশে শীতের আমেজ সৃষ্টি হয়েছে। চট্টগ্রাম ও কক্সবাজার বাদে সারাদেশের তাপমাত্রা ১২ ...

চুক্তিতে রোহিঙ্গাদের ফেরার সময়সীমা নেই: পররাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: রোহিঙ্গাদের ফিরিয়ে নেয়ার কাজ আগামী দুই মাসের মধ্যে শুরু হবে। তবে ঠিক কত দিনের মধ্যে এই কাজ শেষ হবে তার কোনো সময়সীমা নেই বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। শনিবার সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। এ সময় পররাষ্ট্র সচিব শহিদুল হকসহ মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মন্ত্রী বলেন, রোহিঙ্গাদের ফেরাতে ...

গাজীপুরে পোশাক কারখানায় আগ্নিকাণ্ড

নিজস্ব প্রতিবেদক: গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ী বিসিক এলাকায় একটি পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার রাত আড়াইটার দিকে আগুনের সূত্রপাত হয়। পরে জয়দেবপুর ও কালিয়াকৈর ফায়ার সার্ভিসের ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। জয়দেবপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. জাকির হোসেন জানান, কোনাবাড়ী বিসিক এলাকায় ওই কারখানার ৪তলায় কেমিক্যালের গুদামে আগুন লাগে। খবর পেয়ে জয়দেবপুর ও কালিয়াকৈর ফায়ার সার্ভিসের ...

ইরানে আবারও ভূমিকম্প, আহত ২৭

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের পশ্চিমাঞ্চলীয় প্রদেশ লোরেস্তানে গতকাল শুক্রবার আবারও ৪.৩ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। লোরেস্তান প্রদেশের বুরোজার্দ অঞ্চলে এই ভূমিকম্পে ২৭ জন আহত হয়েছেন। এর মধ্যে দুইজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং বাকিদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেয়া হয়। জানা গেছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল হাজি আবাদ এবং জেরেশেখ গ্রামের ১০ কিলোমিটার গভীরে ছিল। তেহরান বিশ্ববিদ্যালয়ে ভূ-পদার্থবিদ্যা ইন্সটিটিউটের সিসমোলজিক্যাল সেন্টার বলেছে, গত বৃহস্পতিবার ...

জর্জিয়ার বিলাবহুল হোটেলে আগুন, নিহত ১২

আন্তর্জাতিক ডেস্ক: জর্জিয়ার বাটুমি শহরের একটি বিলাসবহুল হোটেলে অগ্নিকাণ্ডে অন্তত ১২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও ১০ জন।স্থানীয় সময় শুক্রবার রাতে শহরের ২২তলা লিওগ্র্যান্ড হোটেলে এ অগ্নিকাণ্ড ঘটে। খবর: বিবিসি। জর্জিয়ার আঞ্চলিক স্বাস্থ্যমন্ত্রী জাল মাইকেল্যাডজি জানান, আগুন থেকে সৃষ্ট ধোঁয়ায় শ্বাসরোধ হয়ে ১২ জন মারা গেছেন। ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়া ১০ জনকে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে। আগুনের ...

সিনাইয়ে মসজিদে বোমা হামলা নিহত ২৩৫

আন্তর্জাতিক ডেস্ক: মিশরের গোলযোগপূর্ণ সিনাই উপদ্বীপের একটি মসজিদে বোমা হামলা ও গুলিবর্ষণের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ২৩৫ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন আরও ১০৯ জন। গতকাল শুক্রবার জুমার নামাজের পর সিনাইয়ের আল-আরিশের পশ্চিমাঞ্চলে আল-রাওদা মসজিদে এ হামলার ঘটনা ঘটে। খবর: আল-আহরাম ও ডেইলি সাবাহ। সন্ত্রাসী হামলার ঘটনায় তিন দিনের জাতীয় শোক ঘোষণার কথা জানিয়েছে রাষ্ট্রীয় টেলিভিশন। স্থানীয় গণমাধ্যম জানায়, বিস্ফোরণের পর ...

শাহজালালে যাত্রীর বেল্ট ও মানিব্যাগ থেকে স্বর্ণ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রহমত উল্লাহ নামে এক যাত্রীর কোমরের বেল্ট ও মানিব্যাগ থেকে ২০ লাখ টাকার স্বর্নের পাত আটক করেছে শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা। শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক ড. মইনুল খান জানান, গোপন সংবাদ ভিত্তিতে শুক্রবার সকালে ওই যাত্রী দুবাই থেকে একটি ফ্লাইটে (এফজেড-৫৮৩) ঢাকায় আসেন। এ সময় ওই যাত্রীর প্যান্টের সঙ্গে থাকা চামড়ার বেল্টটি স্ক্যানিং ...

মিশরে জুম্মা নামাজে হামলা, নিহত দেড় শতাধিক

আন্তর্জাতিক ডেস্ক: মিসরের নর্থ সিনাই প্রদেশে মসজিদে বোমা ও বন্দুক হামলায় অন্তত ১৫৫ জন নিহত হয়েছে। হামলায় শতাধিক মানুষ আহত হয়েছে। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, বীর আল-আবেদ শহরের আল-রাওদা মসজিদে আজ শুক্রবার জুমার নামাজের সময় এ হামলা চালানো হয়। স্থানীয় পুলিশ জানিয়েছে, চারটি গাড়ি থেকে দুর্বৃত্তরা মুসল্লিদের ওপর হামলা শুরু করে। আহতদের অনেকের অবস্থা আশঙ্কাজনক। নিহতের সংখ্যা আরো বাড়ার ...

রংপুরকে ৯ রানে হারাল খুলনা টাইটান্স

স্পোর্টস ডেস্ক: বিপিএলের ২৫তম ম্যাচে রংপুর রাইডার্সকে ৯ রানে হারিয়েছে খুলনা টাইটান্স। শুক্রবার দুপুর ২টায় চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে মুখোমুখি হয় দল দুটি। টস হেরে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৫৮ রান সংগ্রহ করেছে খুলনা। জয়ের জন্য ১৫৯ রানের রানের লক্ষে ব্যাট করতে নেমে ৬ উইকেট হারিয়ে ১৪৯ রান সংগ্রহ করতে পারে রংপুর। ফলে ৯ রানে ...

উত্তরা ব্যাংকের নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁস!

নিজস্ব প্রতিবেদক: উত্তরা ব্যাংকের অফিসার পদে নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁস হয়েছে। শুক্রবার বিকেল ৩টায় নির্ধারিত পরীক্ষা শুরুর অনেক আগেই প্রশ্নফাঁস হয়ে যায় বলে অভিযোগ পরীক্ষার্থীদের। ফাঁস হওয়া কপিগুলো সাদা কাগজে হাতে লেখা। প্রশ্নের নম্বরের পাশাপাশি উত্তরও লেখা আছে বলে জানান পরীক্ষার্থীরা। পরীক্ষা শেষে চাকরিপ্রার্থীরা জানান, তারা ফাঁস হওয়া প্রশ্নে পরীক্ষা দিয়েছেন। পরীক্ষার প্রশ্ন ছিল ৩ সেট। যে উত্তরপত্রগুলো মিলেছে সেটি সেট-২। ...