১২ই জুন, ২০২৬ ইং | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | সকাল ৮:১৫

ব্রেকিং নিউজ

শপথ নিলেন জিম্বাবুয়ের নতুন প্রেসিডেন্ট

আন্তর্জাতিক ডেস্ক: জিম্বাবুয়ের নতুন প্রেসিডেন্ট এমারসন এমনানগাগওয়া শপথ নিয়েছেন । তিনি স্থানীয় সময় শুক্রবার সকাল সাড়ে ১১টায় শপথ নেন । শপথের আগে তাকে গান স্যালুট দিয়ে রাষ্ট্রীয়ভাবে সম্মান জানানো হয়। স্থানীয় সময় বিকেলে তিনি জাতির উদ্দেশে ভাষণ দেবেন। নতুন প্রেসিডেন্ট হিসেবে এমারসন এমনানগাগওয়ার শপথের বিষয়টি গতকালই নিশ্চিত করা হয়েছিল। তার শপথ গ্রহণের মাধ্যমে মুগাবের দীর্ঘ ৩৭ বছরের শাসনামলের অবসান ঘটেছে। ...

বিএনপি সমঝোতার মাধ্যমে নির্বাচন চায় : মওদুদ আহমদ

নিজস্ব প্রতিবেদক: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছেন, আমরা চাই সমঝোতার মাধ্যমে আগামী নির্বাচন অনুষ্ঠিত হোক। যদি সমঝোতা না করে ২০১৪ সালের মতো সরকার নির্বাচন করতে চায় তাহলে জনগণ তা কখনও হতে দেবে না। শুক্রবার নোয়াখালী জেলা শহর মাইজদীর স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে জেলা বিএনপির নির্বাহী কমিটির প্রথম সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মওদুদ আহমদ ...

সর্বোচ্চ সময় ‘শূন্য’ প্রধান বিচারপতির পদ

নিজস্ব প্রতিবেদক: প্রধান বিচারপতির পদ থেকে সুরেন্দ্র কুমার সিনহার পদত্যাগের পর দুই সপ্তাহ পেরিয়ে গেছে। কিন্তু এখনও নতুন প্রধান বিচারপতি নিয়োগের বিষয়ে সিদ্ধান্ত জানাননি রাষ্ট্রপতি। বাংলাদেশের ইতিহাসে এত বেশি দিন এই পদটি শূন্য থাকেনি। অবশ্য প্রধান বিচারপতি পদে নিয়োগ দেয়া না হলেও অস্থায়ী প্রধান বিচারপতি হিসেবে বিচারপতি মো. আবদুল ওয়াহ্‌হাব মিয়া দায়িত্ব পালন করছেন সিনহার ছুটি অনুমোদন হওয়ার পর থেকেই। ...

উত্তর প্রদেশে ট্রেনের ১৩ বগি লাইনচ্যুত, নিহত ৩

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের উত্তর প্রদেশে গোয়ার ভাস্কো দা গামা থেকে পাটনা অভিমুখী ট্রেনের ১৩টি বগি লাইনচ্যুত হয়ে অন্তত ৩ জন নিহত এবং আহত হয়েছেন অন্তত ৯ জন। আহতদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। রেলওয়ে সূত্রে জানা গিয়েছে, শুক্রবার ভোর সোয়া ৪টার দিকে মানিকপুরের কাছে ভাস্কো দা গামা-পাটনা এক্সপ্রেসের ১৩টি কোচ বেলাইন হয়ে যায়। ...

ভোটারবিহীন সরকার ক্ষমতায় এসে সবখানেই ব্যর্থ : বি চৌধুরী

নিজস্ব প্রতিবেদক: সাবেক রাষ্ট্রপতি ও বিকল্পধারা বাংলাদেশের সভাপতি অধ্যাপক ডা. এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী বলেছেন, ‘ভোটারবিহীন এ সরকার ক্ষমতায় এসে যেসব ওয়াদা দিয়েছিল তার একটিও পূরণ করতে পারেনি। প্রশ্ন ফাঁস, দুর্নীতি, মাদক, গুম-খুন, পররাষ্ট্রনীতিসহ রোহিঙ্গা ইস্যুতেও সরকার চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে। শুক্রবার দুপুরে জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে বাংলাদেশ জনদলের (বি জে ডি) প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় ...

প্রধানমন্ত্রী আপনি আর বেশিদিন নেই : রিজভী

নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশ ছেড়ে যাওয়ার প্রস্তুতি নেয়ার পরামর্শ দিয়েছেন বিএনপি নেতা রুহুল কবির রিজভী। তার দাবি, বাংলাদেশকে লুটপাট করেছেন প্রধানমন্ত্রী ও তার স্বজনরা। এ কারণে তিনি নিস্তার পাবেন না। শুক্রবার রাজধানীতে এক মানববন্ধনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এ কথা বলেন। বিএনপির গণশিক্ষা বিষয়ক সম্পাদক সেলিম ভূঁইয়ার বিরুদ্ধে মামলা প্রত্যাহার করে তার মুক্তির দাবিতে এই কর্মসূচি পালন করা ...

চুক্তি বাস্তবায়নে বাধা হতে পারে মিয়ানমারের সেনাকর্তারা: রয়টার্স

দৈনিক দেশজনতা ডেস্ক: রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে বাংলাদেশ ও মিয়ানমারের সঙ্গে চুক্তি হলেও তা কতটা বাস্তবায়ন হবে তা নিয়ে সংশয় দেখা দিয়েছে। আর এর মূলে রয়েছে মিয়ানমারের নিপীড়ক সেনাবাহিনী। তারা চুক্তি বাস্তবায়নে বাধা হয়ে দাঁড়াতে পারে বলে বৃহস্পতিবার এক প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। মানবাধিকার সংগঠনগুলো বলছে, মূলত মিয়ানমার সেনাবাহিনীর হত্যাযজ্ঞের হাত থেকে বাঁচতেই গত ৩ মাসে সোয়া ৬ লাখ রোহিঙ্গা ...

বিদ্যুতের দাম বাড়ায় জনজীবনে তেমন প্রভাব পড়বে না: জ্বালানি উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: বিদ্যুতের দাম বাড়ায় জনজীবনে এর কোনো প্রভাব পড়বে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর জ্বালানি বিষয়ক উপদেষ্টা তৌকিফ এ এলাহী। শুক্রবার সকালে একটি অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। তৌফিক এ এলাহী বলেন, বিদ্যুতের দাম বাড়ায় জনজীবনে এর তেমন প্রভাব পড়বে না। উল্লেখ্য, গতকাল বৃহস্পতিবার আবার বিদ্যুতের দাম বাড়ার ঘোষণা দিয়েছে সরকার। পূর্বের তুলনায় ৫ দশমিক ৩ শতাংশ দাম বৃদ্ধির ...

চট্টগ্রামে প্রথম ম্যাচে মুখোমুখি খুলনা-রংপুর

স্পোর্টস ডেস্ক: সিলেট ও ঢাকা পর্ব শেষ করে বিপিএল এখন বন্দরনগরী চট্টগ্রামে। শহরের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুক্রবার দুপুর ২টায় শুরু হচ্ছে এই পর্বের প্রথম দ্বৈরথ। ম্যাচটিতে প্রতিদ্বন্দ্বিতা করবে খুলনা টাইটান্স ও রংপুর রাইডার্স। জাতীয় দলের দুই সতীর্থ রংপুরের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা ও খুলনার অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ নিজেদের দল নিয়ে এবারের বিপিএলে প্রথমবারের মত মুখোমুখি লড়বেন। .মাহমুদউল্লাহের নেতৃত্বে সাফল্যের ...

আজও বিচ্ছিন্ন দিনাজপুরের সড়ক যোগাযোগ

নিজস্ব প্রতিবেদক: দিনাজপুরের হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র এবং মোটর শ্রমিকদের মধ্যে সংঘর্ষের জের ধরে দিনাজপুর জেলায় বুধবার রাত থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট শুরু করেছে মোটর পরিবহন শ্রমিক ইউনিয়ন। ফলে দুই দিন ধরে জেলার অভ্যন্তরীণ রুটসহ দূরপাল্লার বাস-ট্রাকসহ সব যানবাহন চলাচল বন্ধ রয়েছে। .দুই দিন ধরে চলা পরিবহন ধর্মঘটের ফলে দিনাজপুরের সাথে সারাদেশের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ...