আন্তর্জাতিক ডেস্ক: পর্যটকদের জন্য সৌদী আরবের দ্বার উম্মুক্ত হচ্ছে এবার। ২০১৮ সালে প্রথমবারের মত টুরিস্ট ভিসা ছাড়ছে দেশটি। সৌদি যুবরাজ মোহাম্মাদ বিন সালমানের পরিকল্পনা অনুসারে, তেল নির্ভর অর্থনীতির ওপর থেকে নির্ভরতা কমাতে পর্যটন খাতে দেশি বিদেশি বিনিয়োগের সুযোগ সৃষ্টি করা হচ্ছে বলে জানান সৌদি পর্যটন বিভাগের প্রধান। সম্প্রতি ভ্রমণের জন্য সৌদি আরবে দুই সপ্তাহের সীমিত ভিসার অনুমোদন দেয়া হলেও পর্যটকদের ...
ব্রেকিং নিউজ
প্রখ্যাত সঙ্গীতশিল্পী বারী সিদ্দিকী আর নেই
নিজস্ব প্রতিবেদক: উপমহাদেশের প্রখ্যাত সুরকার, গীতিকার, বংশীবাদক ও সঙ্গীতশিল্পী বারী সিদ্দিকী আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি। বারী সিদ্দিকীর ছেলে সাব্বির সিদ্দিকী তার বাবার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। গত ১৭ নভেম্বর রাতে হৃদরোগে আক্রান্ত হন বারী সিদ্দিকী। এরপর যখন তাকে দ্রুত স্কয়ার হাসপাতালে নিয়ে আসা হয়, ...
জাবিতে ফের ভর্তি হতে এসে আটক ৪
নিজস্ব প্রতিবেদক: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ১ম বর্ষে ভর্তি হতে এসে ৭ শিক্ষার্থীসহ মোট ২১ ভর্তিচ্ছুকে জালিয়াতির অভিযোগে আটক করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এরই মধ্যে ভাইভা দিতে আসলে আটক করা হয় ১৪ জনকে। সবশেষ বৃহস্পতিবার ভর্তি হতে আসা ৪ শিক্ষার্থীকে আটক করে কর্তৃপক্ষ।তারা সকলেই কলা ও মানবিকী অনুষদে (সি ইউনিট) ভর্তি হতে আসেছিল। বিভাগীয় শিক্ষক তাদের হাতের লেখা যাচাই করলে প্রক্সির বিষয়টি ধরা ...
হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৩
হবিগঞ্জ প্রতিবেদক: ঢাকা সিলেট মহাসড়কের হবিগঞ্জের উলুকান্দি নামক স্থানে মাইক্রোবাসের ধাক্কায় মোটর সাইকেল আরোহী ছাত্রলীগ নেতাসহ ৩ জন নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার বিকেল ৪টায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, উল্লেখিত স্থানে ঢাকাগামী একটি দ্রুতগামী মাইক্রোবাস মোটরসাইকেলটিকে পেছন দিক দিয়ে ধাক্কা দিলে ঘটনাস্থলে দুইজন নিহত হন। গুরুতর আহত অবস্থায় স্থানীয় নুরপুর ইউনিয়নের ছাত্রলীগ নেতা ময়না মিয়াকে আশঙ্কাজনক অবস্থায় হবিগঞ্জ সদর ...
বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে ৩০ নভেম্বর হরতাল
নিজস্ব প্রতিবেদক: আবারো খুচরা পর্যায়ে প্রতি ইউনিট বিদ্যুতের দাম ৩৫ পয়সা বৃদ্ধির প্রতিবাদে আগামী ৩০শে নভেম্বর বৃহস্পতিবার আধাবেলা হরতাল পালন করবে দেশের বামপন্থী রাজনৈতিক দলগুলো। আজ বৃহস্পতিবার বিকালে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় দপ্তর সম্পাদক চন্দন সিদ্ধান্ত স্বাক্ষরিত বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। ওই বিবৃতিতে বলা হয়, ৩০শে সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত হরতাল আহ্বান করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি ...
আসিফ নজরুলের বিরুদ্ধে নৌমন্ত্রীর ভাইয়ের মামলা
নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম বন্দরে ‘লস্কর’ নিয়োগ নিয়ে নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খানের বিরুদ্ধে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার অভিযোগে মাদারীপুর আদালতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক আসিফ নজরুলের বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে মাদারীপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ৫০০ ও ৫০১ ধারায় মামলাটি দায়ের করেছেন নৌ-মন্ত্রীর চাচাতো ভাই ও মাদারীপুর জেলা পরিষদের সদস্য ফারুক খান। মাদারীপুর আদালতের আইনজীবী অ্যাডভোকেট গোলাম কিবরিয়া ...
নেত্রকোনায় হত্যা মামলায় ১ জনের মৃত্যুদণ্ড
নেত্রকোনা প্রতিবেদক: জমি নিয়ে বিরোধের জের ধরে নেত্রকোনার আটপাড়া উপজেলার সুখারী ইউনিয়নের মোগলহাট্টা গ্রামের আবুল মনসুর (২৬) নামে এক যুবককে হত্যার দায়ে আসামি মো. রুবেল মিয়াকে (২৭) মৃত্যুদণ্ড এবং ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। নেত্রকোনা জেলা ও দায়রা জজ কে এম রাশেদুজ্জামান রাজা বৃহস্পতিবার আসামির অনুপস্থিতিতে এই রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত রুবেল মিয়া মোগলহাট্টা গ্রামের মো. হেলিম ওরফে সিন্দু ...
সত্য চাপা দিয়ে লাভ নেই, প্রশ্নফাঁস প্রসঙ্গে কাদের
নিজস্ব প্রতিবেদক: বিভিন্ন পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হচ্ছে বলে যে অভিযোগ উঠেছে তা মেনে নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বলেছেন, ‘সত্যকে চাপা দিয়ে লাভ নেই। এখানে দোষীদের ধরে শাস্তি দিতে হবে। শেখ হাসিনার আমলে শিক্ষা ক্ষেত্রের যে উন্নতি তা যেন এই প্রশ্নফাঁস ম্লান করে দিতে না ...
তাইওয়ানে অ্যাপার্টমেন্টে অগ্নিকাণ্ডে ৯ জনের মৃত্যু
আন্তর্জাতিক ডেস্ক: তাইওয়ানের উত্তররাঞ্চলীয় নিউ তাইপে সিটিতে এক ভাড়া অ্যাপার্টমেন্টে বুধবার রাতে অগ্নিকাণ্ডে নয়জনের মৃত্যু ও অপর দুইজন দগ্ধ হয়েছেন। আজ বৃহস্পতিবার স্থানীয় পুলিশ এ কথা জানায়। খবর সিনহুয়ার। স্থানীয় দমকল বিভাগ জানায়, স্থানীয় সময় রাত ৮টার দিকে নগরীর জংহি এলাকার ওই ভবনের চতুর্থ তলায় আগুন লাগলে দ্রুত তা পাঁচ তলার বিভিন্ন কক্ষে ছড়িয়ে পড়ে। পরে প্রায় এক ঘণ্টা চেষ্টা ...
বেসিক ব্যাংকের সাবেক চেয়ারম্যান বাচ্চুকে দুদকে তলব
নিজস্ব প্রতিবেদক: প্রায় সাড়ে ৩ হাজার কোটি টাকা ঋণ জালিয়াতির অভিযোগ অনুসন্ধানে অবশেষে বেসিক ব্যাংকের প্রাক্তন চেয়ারম্যান আবদুল হাই বাচ্চুকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য্য বৃহস্পতিবার এ তথ্য নিশ্চিত করেছেন। জানা গেছে, আগামী ৪ ডিসেম্বর আবদুল হাই বাচ্চুকে দুদকের প্রধান কার্যালয়ে হাজির হওয়ার জন্য চিঠি দেওয়া হয়েছে। এর মধ্যদিয়ে অনুসন্ধান শুরুর প্রায় ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর