আন্তর্জাতিক ডেস্ক:
তাইওয়ানের উত্তররাঞ্চলীয় নিউ তাইপে সিটিতে এক ভাড়া অ্যাপার্টমেন্টে বুধবার রাতে অগ্নিকাণ্ডে নয়জনের মৃত্যু ও অপর দুইজন দগ্ধ হয়েছেন। আজ বৃহস্পতিবার স্থানীয় পুলিশ এ কথা জানায়। খবর সিনহুয়ার।
স্থানীয় দমকল বিভাগ জানায়, স্থানীয় সময় রাত ৮টার দিকে নগরীর জংহি এলাকার ওই ভবনের চতুর্থ তলায় আগুন লাগলে দ্রুত তা পাঁচ তলার বিভিন্ন কক্ষে ছড়িয়ে পড়ে। পরে প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। পুলিশ জানায়, এ অ্যাপার্টমেন্টের অধিকাংশ কক্ষে অভিবাসী কর্মীরা ভাড়া থাকেন। ওই ভবনের এক বাসিন্দার সাথে দ্বন্দ্বের পর আগুন ধরিয়ে দেয়ার অভিযোগে ৪৯ বছর বয়সী এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।
দৈনিকদেশজনতা/ আই সি
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

