নিজস্ব প্রতিবেদক: জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় আত্মপক্ষ সমর্থনের অসমাপ্ত বক্তব্য দিতে ৬ষ্ঠ দিনের মতো আজ বিশেষ আদালতে হাজিরা দেবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। আজ জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায়ও তার আত্মপক্ষ সমর্থনের দিন ধার্য রয়েছে। বেগম খালেদা জিয়ার আইনজীবী সানাউল্লাহ মিয়া দিকে এ তথ্য নিশ্চিত করে বলেন, আজ বেলা ১১টার দিকে খালেদা জিয়া বিশেষ আদালতে উপস্থিত হবেন। এ দিন বকশীবাজারের ...
ব্রেকিং নিউজ
রসিক নির্বাচন : মেয়র পদে ১৩ জনের মনোনয়নপত্র দাখিল
নিজস্ব প্রতিবেদক: রংপুর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে ১৩ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। বুধবার মনোনয়নপত্র জমাদানের শেষ দিনে মেয়র পদপ্রার্থীরা ছাড়াও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৬৭ এবং কাউন্সিলর পদে ২২৬ জন মনোনয়নপত্র দাখিল করেন। মনোনয়নপত্র জমাদানের শেষ দিনে বুধবার সকাল থেকেই রংপুর নগরীর কাচারিবাজার এলাকায় অবস্থিত রংপুর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয় চত্বরে ছিল বিভিন্ন দলের নেতাকর্মী এবং তাদের সমর্থক ও ...
সৌদিতে পাঁচদিনে ৩৭ হাজার অভিবাসী গ্রেপ্তার
আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবে গত পাঁচদিনে বসবাসের অনুমতি না থাকায় (ইকামা) ও শ্রম আইন ভঙ্গের অভিযোগে ৩৬ হাজার ৬৫৬ অভিবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। ‘আইন লঙ্ঘনকারী মুক্ত জাতি’ অভিযানের নামে দেশটিতে এই ধরপাকড় শুরু হয়েছে। গতকাল মঙ্গলবার সংবাদমাধ্যম আরব নিউজ এই খবর জানিয়েছে। গত বৃহস্পতিবার সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মেজর জেনারেল মানসুর আল তুর্কি এক সংবাদ সম্মেলনে জানান, ভিসা ছাড়া ...
স্পিকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ
নিজস্ব প্রতিবেদক: জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপির সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা সৌজন্য সাক্ষাৎ করেছেন। আজ বুধবার তাদের মধ্যে এ সৌজন্য সাক্ষাৎ হয়। সাক্ষাৎকালে তারা ঢাকায় অনুষ্ঠিত ৬৩তম সিপিসি, আন্তঃদেশীয় যোগাযোগ বৃদ্ধি ও অবকাঠামোগত উন্নয়নসহ দ্বি-পাক্ষিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। এ সময় স্পিকার বাংলাদেশ-ভারতের দ্বি-পাক্ষিক সম্পর্ক অত্যন্ত গভীর ও বন্ধুত্বপূর্ণ বলে মন্তব্য করেন। ভারতীয় ...
শাহ আমানত বিমানবন্দরে ৩ কেজি সোনা উদ্ধার
চট্টগ্রাম প্রতিবেদক : চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা এক যাত্রীর লাগেজ তল্লাশি করে সাড়ে তিন কেজি সোনা উদ্ধার করা হয়েছে। বুধবার দুপুরে বিমানবন্দর কাস্টমস কর্তৃপক্ষ এই সোনা উদ্ধারের পর যাত্রী মো. আবদুল মালেককে আটক করেছে। বিমানবন্দর কাস্টমসের রাজস্ব কর্মকর্তা ওয়াহিদুজ্জামান খান সোনা উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন। চট্টগ্রাম বিমানবন্দর কাস্টমস কর্তৃপক্ষ জানায়, বিমানযোগে চট্টগ্রামে আসেন দুবাই প্রবাসী আবদুল ...
প্রশ্নফাঁস-জালিয়াতি মামলায় ঢাবির ৭ শিক্ষার্থী রিমান্ডে
নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ভর্তি পরীক্ষার প্রশ্ন ফাঁসের মামলায় শিক্ষা প্রতিষ্ঠানটি সাত শিক্ষার্থীর একদিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত। বুধবার ঢাকা মহানগর হাকিম মো মাহমুদুল হাসান এই রিমান্ডের আদেশ দেন। গত সোমবার রাতে আটককৃত উক্ত আসামিদের বুধবার মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির সিনিয়র সহকারী পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম আদালতে হাজির করে সাত দিন করে রিমান্ড আবেদন করেন। রাজধানীর শাহবাগ ...
বসনিয়ার কসাইয়ের যাবজ্জীবন কারাদণ্ড
আন্তর্জাতিক ডেস্ক: বসনিয়ার মুসলিমদের ওপর চালানো গণহত্যা ও যুদ্ধপরাধের জন্য ‘বুচার অব বসনিয়া তথা বসনিয়ার কসাই’ খ্যাত সার্ব কমান্ডার রাতকো ম্লাদিচকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছে।কুখ্যাত স্রেব্রেনিকা গণহত্যার দায়ে বুধবার হেগের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সার্বিয়ার এই জেনারেলকে দোষী সাব্যস্ত করে। প্রায় দুই দশক আগে সংঘটিত ওই গণহত্যার ঘটনায় জেনারেল ম্লাদিচের ‘গুরুত্বপূর্ণ ভূমিকা’ ছিল বলে ট্রাইব্যুনালের শীর্ষ বিচারপতি আলফোনস ওরি রায়ে উল্লেখ ...
অ্যাশেজ টেস্টে ইংল্যান্ডের দল ঘোষণা
স্পোর্টস ডেস্ক: বৃহস্পতিবার ব্রিসবেন টেস্ট দিয়ে ক্রিকেটের দুই পরাশক্তি ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার মধ্যকার ময়দানি লড়াই শুরু হবে। টেস্টের একদিন আগে বুধবার একাদশ ঘোষণা করেছে ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। ক্রেইগ ওভারটনকে বসিয়ে পেসার জ্যাক বলকে একাদশে নিয়েছে ইংল্যান্ড। নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে গোড়ালির ইনজুরিতে পড়েন বল। ইনজুরি থেকে সেরে ওঠায় ব্রিসবেন টেস্টের একাদশে জায়গা করে নেন তিনি। ইনজুরির কারণে ডেভিড ...
রাজধানীতে জাল টাকাসহ গ্রেফতার ২
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর সবুজবাগ থেকে ২০ লাখ জাল টাকা ও তৈরির সরঞ্জামসহ দুই যুবককে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার সন্ধ্যায় চালানো এ অভিযানের কথা বুধবার গণমাধ্যমকে জানানো হয়। তারা হলো—মনিরুল ইসলাম ও সাহাবুদ্দিন। ডিবি কর্মকর্তারা জানান, গ্রেফতারকৃতরা অনেকদিন ধরে জাল ব্যাংক নোট তৈরির পর সেগুলো বাজারজাত করে আসছিল। গোয়েন্দা তথ্যে বিষয়টি জানতে পেরে সবুজবাগের বৌদ্ধমন্দির এলাকায় অভিযান ...
লেবাননের প্রধানমন্ত্রী হারিরির পদত্যাগ স্থগিত
আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরব বসে দেয়া পদত্যাগের ঘোষণা স্থগিত করেছেন লেবাননের প্রধানমন্ত্রী সাদ হারিরি। তিনি বলেন, বুধবার লেবাননের প্রেসিডেন্ট মাইকেল আউনের সঙ্গে বৈঠককালে আমি পদত্যাগপত্র পেশ করি। এ সময় প্রেসিডেন্ট আমাকে এটি স্থগিত করে উদ্ভূত রাজনৈতিক সঙ্কট নিয়ে আরও আলোচনা চালিয়ে যাওয়ার অনুরোধ করেন। আমি তার অনুরোধে সাড়া দিয়েছি। উল্লেখ্য, এ মাসের শুরুতে হঠাৎ করেই সৌদি আরবের রাজা সালমান বিন ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর