নিজস্ব প্রতিবেদক: ২০১৮ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষা শুরু হবে আগামী ১ ফেব্রুয়ারি। লিখিত পরীক্ষা শেষ হবে ২৪ ফেব্রুয়ারি। এরপর ব্যবহারিক পরীক্ষা হবে। আজ বুধবার এই পরীক্ষার সময়সূচি ঘোষণা করেছে শিক্ষা মন্ত্রণালয়। শিক্ষা মন্ত্রণালয় ও শিক্ষা বোর্ডের ওয়েবসাইটেও এই সময়সূচি পাওয়া যাচ্ছে। সময়সূচিতে দেওয়া নির্দেশনা অনুযায়ী, প্রথমে বহুনির্বাচনী (এমসিকিউ) এবং পরে সৃজনশীল বা রচনামূলক অংশের পরীক্ষা অনুষ্ঠিত হবে। উভয় ...
ব্রেকিং নিউজ
সূচক বাড়লেও কমেছে লেনদেন
নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার মূল্য সূচকের সামান্য উত্থানে লেনদেন শেষ হয়েছে। তবে আজ ডিএসইতে আগের দিনের চেয়ে লেনদেনের পরিমাণ কমেছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) লেনদেন কমেছে। বাজার বিশ্লেষণে দেখা যায়, বুধবার ডিএসইতে ৮৯৮ কোটি ৫২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিনের তুলনায় ১৯৩ কোটি ৮৯ লাখ টাকা কম। আগের দিন এ বাজারে এক ...
ফিলিপাইন্স সাগরে মার্কিন সামরিক বিমান বিধ্বস্ত
আন্তর্জাতিক ডেস্ক: ফিলিপাইন্স সাগরের পূর্ব অংশে মার্কিন যুক্তরষ্ট্রের সেনাবাহিনীর একটি বিমান ভেঙে পড়েছে। দুর্ঘটনার সময় বিমানে ১১ জন সেনা সদস্য ছিলেন। ইতিমধ্যে শুরু হচ্ছে উদ্ধারকাজ। মনে করা হচ্ছে- কমপক্ষে তিন জন নিখোঁজ। তবে দুর্ঘটনার সময় বিমান ১১ জন সেনাসদস্য ছিলেন বলে জানা গেছে। প্রসঙ্গত, গত অাগস্টে সিঙ্গাপুরে একটি ট্যাংকারের সঙ্গে ধাক্কা লাগে ইউএসএস জন ম্যাককেইন-এর। মার্কিন নৌবাহিনীর ১০ সেনা প্রাণ ...
সংসদ নির্বাচনে প্রয়োজনে সেনাবাহিনী নামানো হবে: ইসি শাহাদাত
নিজস্ব প্রতিবেদক: আগামী জাতীয় সংসদ নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী নামানোর যদি প্রয়োজন হয় নির্বাচন কমিশন তাই করবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (অব.) ব্রিগেডিয়ার জেনারেল শাহাদাত হোসেন চৌধুরী। বুধবার সকালে সাভার উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাচন কমিশননের আয়োজনে ভোটারদের মাঝে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে নির্বাচন কমিশনার এ কথা বলেন। নির্বাচন কমিশনার (অব.) ব্রিগেডিয়ার জেনারেল শাহাদাত ...
গাজীপুরে ভাগ্নি খুনে মামার ফাঁসি
নিজস্ব প্রতিবেদক: গাজীপুরের শ্রীপুর উপজেলার চকপাড়া গ্রামে নাজমীন নামে সাত বছর বয়সী এক শিশুকে হত্যার দায়ে তার মামার ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। এছাড়া তার ১০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে। রায়ে মামলার অপর দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের সশ্রম কারাদণ্ডের আদেশ দেয়া হয়। বুধবার সকাল ১১টায় গাজীপুরের জেলা ও দায়রা জজ ...
আগামীকাল আদালতে যাবেন বেগম খালেদা জিয়া
নিজস্ব প্রতিবেদক: জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় আত্মপক্ষ সমর্থনের অসমাপ্ত বক্তব্য দিতে ৬ষ্ঠ দিনের মতো বৃহস্পতিবার বিশেষ আদালতে হাজিরা দেবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এদিন জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায়ও তার আত্মপক্ষ সমর্থনের দিন ধার্য রয়েছে। বেগম খালেদা জিয়ার আইনজীবী সানাউল্লাহ মিয়া বুধবার সকালে এ তথ্য নিশ্চিত করে বলেন, বৃহস্পতিবার (২৩ নভেম্বর) বেলা ১১টার দিকে বেগম খালেদা জিয়া বিশেষ আদালতে ...
ফরিদপুরে বাবাকে খুন করলো মাদকাসক্ত ছেলে
নিজস্ব প্রতিবেদক: ফরিদপুরের সালথা উপজেলায় ছেলের হাতে বাবা খুন হওয়ার অভিযোগ পাওয়া গেছে। গতকাল মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার আটঘর ইউনিয়নের নকুলহাটি গ্রামে এই খুন হয়। নিহত বাবার নাম ওয়াহেদ মোল্লা (৭৫)। ছেলের নাম কালু মোল্লা (২৮)। বাবা ওয়াহেদকে খুন করার অভিযোগে গতকাল রাতেই ছেলে কালুকে আটক করে পুলিশ। ওয়াহেদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের ...
আগামীকাল বন্ধ থাকবে আমেরিকান দূতাবাস
নিজস্ব প্রতিবেদক: ঢাকাস্থ আমেরিকান দূতাবাসের সব কার্যালয় আগামীকাল বৃহস্পতিবার বন্ধ থাকবে। যুক্তরাষ্ট্রের জাতীয় ছুটির দিন ‘কৃতজ্ঞতা জ্ঞাপন দিবস’ উপলক্ষে এদিন কনস্যুলার সেকশন এবং আর্চার কে. ব্লাড আমেরিকান সেন্টার লাইব্রেরি ও স্টুডেন্ট অ্যাডভাইজিং সেন্টারসহ আমেরিকান সেন্টার বন্ধ থাকবে। তবে আমেরিকান নাগরিকদের জন্য জরুরি সেবা প্রদান করা হবে। এ জন্য তারা ৫৫৬৬-২০০০ নম্বরে ফোন করে কর্তব্যরত কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করতে পারবেন। দূতাবাসের ...
ব্রাহ্মণবাড়িয়ায় অপহরণ মামলায় ২ পুলিশসহ গ্রেফতার ৩
নিজস্ব প্রতিবেদক: ব্রাহ্মণবাড়িয়ায় ব্যবসায়ী অপহরণ মামলায় দুই পুলিশ সদস্যসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে অপহৃত ব্যবসায়ী জাকির হোসেন বাদী হয়ে সদর মডেল থানায় মামলাটি দায়ের করেন। গ্রেফতারকৃতরা হলেন-আঁখি আক্তার, ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. রফিকুল ইসলাম ও কনস্টেবল মো. শরীফুল ইসলাম। মামলায় বলা হয়েছে, ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের দেওড়া গ্রামের সার ব্যবসায়ী জাকির হোসেন সোমবার দুপুর দেড়টার দিকে ...
নিষেধাজ্ঞার মুখে বাংলাদেশি ৪ ক্রিকেটার
স্পোর্টস ডেস্ক: চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগের আসরে বাংদেশি ক্রিকেটারদের পিছু ছাড়ছে না বিতর্ক। অখেলোয়াড়সুলভ আচরণের আড়াল হয়েছে ক্রিকেটারদের পারফরম্যান্স। বিশেষ করে দেশি তারকাদের মেজাজ হারানো, মাত্রাতিরিক্ত স্লেজিংয়ে উত্তপ্ত বিপিএল অঙ্গন। শুরুটা করেছিলেন রংপুর রাইডার্স দলনেতা মাশরাফি বিন মুর্তজা ও চিটাগং ভাইকিংস পেসার শুভাশিস রায়। শেষটা কে করবেন? বলা মুশকিল। এখন পর্যন্ত ছয় বাংলাদেশি ক্রিকেটার ঘুরে এসেছেন বিতর্কিত এই ঘর থেকে। ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর