১২ই জুন, ২০২৬ ইং | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | সকাল ১০:৪৩

ব্রেকিং নিউজ

নাইজেরিয়ায় মসজিদে আত্মঘাতী বোমা হামলায় নিহত ৫০

আন্তর্জাতিক ডেস্ক: উত্তর নাইজেরিয়ার এক মসজিদে আত্মঘাতী বোমা হামলায় ৫০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অনেক মুসল্লি। খবর সিএনএনের। সোমবার ফজরের সময় (স্থানীয় সময় ৫টা ২০ মিনিট) আদাউদা রাজ্যের মোবি শহরে এ ঘটনা ঘটে। পুলিশের মুখপাত্র ওসমান আবু বকর এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, হামলাকারীর বয়স আনুমানিক ১৭ বছর। মানুষজন মসজিদে ফজরের নামাজের জন্য একত্রিত হলে এ ...

মোবাইল কোম্পানিগুলোর ৮৮৩ কোটি টাকা ভ্যাট ফাঁকি

নিজস্ব প্রতিবেদক: সিম রিপ্লেসমেন্টের নামে নতুন সিম বিক্রি করে ৪টি মোবাইল কোম্পানি ৮৮৩ কোটি টাকা ভ্যাট ফাঁকি দিয়েছে। সবচেয়ে বেশি ভ্যাট ফাঁকি দিয়েছে গ্রামীণফোন ৩৭৮ কোটি টাকা। এ রাজস্ব পরিশোধের তাগাদা দিয়ে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) অধীনস্থ বৃহৎ করদাতা ইউনিট, মূসক (এলটিইউ-ভ্যাট) সোমবার পৃথক ৪টি চূড়ান্ত দাবিনামা জারি করেছে। সূত্র জানায়, মোবাইল অপারেটরগুলো রিপ্লেসমেন্ট সিমের আদলে নতুন সিমকার্ড বিক্রয়ের মাধ্যমে ...

প্রশান্ত মহাসাগরে ৭ মাত্রার ভূকম্পন

আন্তর্জাতিক ডেস্ক: প্রশান্ত মহাসাগরের দক্ষিণাঞ্চলীয় সামোয়া ও টাডিন দ্বীপপুঞ্জের উপকূলে শক্তিশালী ভূকম্পন অনুভূত হয়েছে। মার্কিন ভূ-তাত্ত্বিক জড়িপ সংস্থা ইউএসজিএস মঙ্গলবার জানায়, রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৭.০। এই দ্বীপপুঞ্জ দুটি ফ্রান্সের মালিকানায় রয়েছে। ইউএসজিএস আরও জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল দ্বীপপুঞ্জ দুটি থেকে মাত্র ১৯৪ কিলোমিটার দক্ষিণ-পূর্বে। এর কেন্দ্রস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ছয় কিলোমিটার গভীরে। ভূকম্পন অনুভূত হওয়ার পর সুনামি সতর্কতা ...

বড় দুর্নীতিবাজদের এখনও ধরতে পারিনি: দুদক চেয়ারম্যান

নিজস্ব প্রতিবেদক: বিভিন্ন প্রতিবন্ধকতা থাকায় দুর্নীতি দমন কমিশন (দুদক) এখনো বড় দুর্নীতিবাজদের ধরতে পারেনি বলে জানিয়েছেন সংস্থাটির চেয়ারম্যান ইকবাল মাহমুদ। মঙ্গলবার সকালে রাজধানীর জাতীয় নাট্যশালা মিলনায়তনে এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। দুদকের ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. মোহাম্মদ ফরাসউদ্দিন। দুদক চেয়ারম্যান বলেন, ‘আমরা এমন কোন মামলা করি ...

পদত্যাগ করেছেন রংপুর সিটি মেয়র

রংপুর প্রতিবেদক  : রংপুর সিটি করপোরেশনের মেয়র সরফুদ্দিন আহমেদ ঝন্টু করপোরেশনের দায়িত্ব থেকে অব্যাহতি চেয়ে আবেদন জানিয়েছেন। এই আবেদনের ফলে এখন থেকে নতুন মেয়র না আসা পর্যন্ত সিটি করপোরেশন চালাবে প্রধান নির্বাহী কর্মকর্তা অথবা স্থানীয় সরকার মন্ত্রণালয়ের নিয়োগপ্রাপ্ত প্রশাসক। সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আকতার হোসেন আজাদ জানান, মেয়র মঙ্গলবার সকালে দায়িত্ব থেকে অব্যাহতি চেয়ে পদত্যাগ করেছেন। সকালে তার ...

রোহিঙ্গাদের ফেরাতে চলতি সপ্তাহেই চুক্তি: সু চি

আন্তর্জাতিক ডেস্ক: পালিয়ে আসা রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরাতে বাংলাদেশের সঙ্গে চলতি সপ্তাহে একটি চুক্তি স্বাক্ষর হতে পারে বলে আশা প্রকাশ করেছেন অং সান সু চি। মঙ্গলবার এশিয়া-ইউরোপের পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলন আসেমের দ্বিতীয় দিনের অনুষ্ঠানে তিনি এ আশা প্রকাশ করেন। বৈঠকে মিয়ানমারের এই ডি ফ্যাক্টো নেত্রী বলেন, তিনি আশা করছেন, গত তিন মাসে বাংলাদেশে পালিয়ে যাওয়া রোহিঙ্গা মুসলিমদের নিরাপদে ফেরাতে চলতি সপ্তাহে বাংলাদেশের ...

১ ডিসেম্বর থেকে ৩১ জেলার নাগরিকরা স্মার্টকার্ড পাবেন

নিজস্ব প্রতিবেদক: সিটি করপোরেশন এলাকার পর এবার জেলা পর্যায়ে স্মার্টকার্ড বিতরণ কার্যক্রম শুরু করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক মোহাম্মদ সাইদুল ইসলাম মঙ্গলবার এ তথ্য জানান। তিনি জানান, বিজয়ের মাস ডিসেম্বরে ১ তারিখ থেকে আমরা দেশের অর্ধেক জেলায় (জেলা সদর) একযোগে স্মার্টকার্ড বিরতণ কার্যক্রম শুরু করতে যাচ্ছি। তিনি আরো জানান, জানুয়ারির মধ্যে ২ হাজার ফিঙ্গারপ্রিন্ট ও ...

বেনাপোলে সীমান্তে নারীসহ আটক ১০

যশোর প্রতিবেদক: যশোরে বেনাপোল সীমান্তে ১০ বাংলাদেশী নারী-পুরুষ ও শিশুকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। মঙ্গলবার (২১ নভেম্বর ) সকাল সাড়ে ৮টায় বেনাপোল পোর্ট থানার দৌলতপুর গ্রাম থেকে তাদেরকে আটক করা হয়।আটকদের বাড়ি খুলনা, বরিশাল, বাগেরহাট, ভোলা ও পিরোজপুর জেলার বিভিন্ন থানা এলাকায়। বেনাপোল দৌলতপুর বিজিবি ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার জাহিদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি বেশকিছু ...

উ. কোরিয়া ‘সন্ত্রাসের পৃষ্ঠপোষক’: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক:  নর্থ কোরিয়াকে ‘সন্ত্রাসের পৃষ্ঠপোষক’ হিসেবে ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর মধ্য দিয়ে নয় বছর পর সন্ত্রাসের পৃষ্ঠপোষক হিসেবে আবারও কালো তালিকায় অন্তর্ভুক্ত হলো নর্থ কোরিয়া। প্রতিবেদনে বলা হয়,  মন্ত্রিসভার বৈঠকে উত্তর কোরিয়ার বিরুদ্ধে বড় ধরনের নিষেধাজ্ঞা আরোপের আভাস দিয়েছেন ট্রাম্প। তবে পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন জানিয়েছেন, বাস্তবে এর প্রয়োগ কম হতে পারে।উত্তর কোরিয়ার পরমাণু পরীক্ষার সমালোচনা করে ...

ঢাবির ভর্তি পরীক্ষায় জালিয়াতি, আটক ৮

নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় জালিয়াতির অভিযোগে আটজনকে আটক করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। তাদের মধ্যে সাতজনই ঢাবির ছাত্র। সোমবার দিবাগত রাতে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। মঙ্গলবার সকালে সিআইডির অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার মিনহাজুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ‘ভর্তি জালিয়াতিতে জড়িত থাকায় ওই আটজনকে আটক করা হয়েছে। ...