১২ই জুন, ২০২৬ ইং | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | সকাল ১১:৫০

ব্রেকিং নিউজ

খুলনা টাইটানসে যোগ দিলেন পাকিস্তানের জুনায়েদ-ইরফান

 স্পোর্টস ডেস্ক: অবশেষে পাকিস্তানের জুনায়েদ খান যোগ দিয়েছেন খুলনা টাইটানসের সঙ্গে। রবিবার রাতে ঢাকায় আসেন ২৪ বছর বয়সী এই পেসার। তার সঙ্গে এসেছেন আরেক পাকিস্তানি লেগ স্পিনার মোহাম্মদ ইরফান। পাকিস্তানের জাতীয় দলে খেলা না হলেও ঘরোয়া ক্রিকেটে খেলছেন এই লেগ স্পিনার।  গত আসরে খুলনার তৃতীয় হওয়ার পেছনে পেসার জুনায়েদ খানের অবদান ছিল উল্লেখ করার মতো। গত আসরে ১৪ ম্যাচে ২০ উইকেট ...

রংপুরে সাপের কামড়ে দম্পতির মৃত্

নিজস্ব প্রতিবেদক: রংপুরের কাউনিয়ায় সাপের কামড়ে দম্পতির মৃত্যু হয়েছে। রবিবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- মোহাম্মদ আলী (৬৫) ও তার স্ত্রী মনেরা বেগম (৬০)। কাউনিয়া থানার ওসি মামুনুর রশিদ এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। পুলিশ জানায়, উপজেলার চরগনাই এলাকার মোহাম্মদ আলী রবিবার রাতের খাবার খেয়ে ঘুমান। রাত তিনটার দিকে তিনি জেগে দেখেন তার স্ত্রীর পায়ে একটি বিশাল আকৃতির সাপ ...

পাকিস্তানে ট্রাক উল্টে নিহত ২০

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের দক্ষিণাঞ্চলে সিন্ধু প্রদেশের খাইরপুর জেলায় সোমবার কয়লাবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী ভ্যানগাড়ির ওপর উল্টে পড়ে গেলে নারী ও শিশুসহ অন্তত ২০ জন নিহত হয়েছে। এতে আরো পাঁচ জন আহত হয়েছে। দেশটির পুলিশ একথা জানিয়েছে।   এক জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা বলেন, ট্রাকটি ভ্যানগাড়িটিকে ওভারটেক করার চেষ্টাকালে এ দুর্ঘটনা ঘটে। আজফর মাহেসার বলেন, ‘ভ্যানগাড়িটি কয়লার নিচে চাপা পড়ে এবং ...

সোনালী ব্যাংকের ৩ পদে নিয়োগ স্থগিতই থাকছে

নিজস্ব প্রতিবেদক: সোনালী ব্যাংকে সিনিয়র অফিসার, অফিসার ও অফিসার ক্যাশ পদে নিয়োগ স্থগিত থাকছে। ব্যাংকের পক্ষে নিয়োগের স্থগিতাদেশ তুলে দেয়ার জন্য আনা আবেদন সোমবার খারিজ করে দেয় ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি মো. আবদুল ওয়াহহাব মিঞার নেতৃত্বাধীন আপিল বিভাগ বেঞ্চ। আদালতে সোনালী ব্যাংকের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস, বাংলাদেশ ব্যাংকের পক্ষে ছিলেন ব্যারিস্টার শামীম খালেদ। নিয়োগ প্রার্থীদের পক্ষে ছিলেন ...

কুড়িগ্রামে ৩ মোটরসাইকেল আরোহী নিহত

কুড়িগ্রাম প্রতিবেদক: কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় গাছের গুঁড়ির সঙ্গে ধাক্কা লেগে তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। সোমবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার মিলুর খামার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজালুর রহমান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। ওসি বলেন, নিহতদের মধ্যে দুই যুবকের পরিচয় জানা গেছে। এঁরা হলেন মোতালেব ও সোহেল। ওসি আরো জানান, এক মোটরসাইকেলে করে তিনজন যাচ্ছিলেন। ...

রোহিঙ্গা সংকট সমাধানে ৩ পথ বাতলে দিল চীন

আন্তর্জাতিক ডেস্ক: বেশ পরে হলেও মিয়ানমারের মুসলিম রোহিঙ্গা সংকট সমাধানে এগিয়ে এসেছে চীন। বরাবরই নিপীড়ক মিয়ানমারের পক্ষ নেওয়া দেশটি এই সংকট সমাধানে তিনটি পথ বাতলে দিয়েছে। সোমবার বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে একথা বলা হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, রোহিঙ্গা সংকট সমাধানে চীন তিন পরিকল্পনা প্রস্তাব দিয়েছে। এর শুরুই হবে রাখাইনে অস্ত্রবিরিত দিয়ে। আর এতে মিয়ানমার ও বাংলাদেশের সমর্থন ...

বিএনপি এখন শেখ হাসিনার জন্য গলার কাঁটা: গয়েশ্বর

নিজস্ব প্রতিবেদক: পরবর্তী জাতীয় সংসদ নির্বাচন অবাধ সুষ্ঠু হওয়ার সম্ভাবনা দেখা দিলে আওয়ামী লীগ তাতে অংশ নেবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। সোমবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে সম্মিলিত ছাত্র ফোরাম আয়োজিত এক প্রতিবাদ সভায় তিনি এ মন্তব্য করেন। ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সভাপতি রফিকুল আলম মজনু ও প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক সাইদ হাসান মিন্টুর মুক্তির ...

৩ লাখ টাকার ভারতীয় গাঁজাসহ বিক্রেতা আটক

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানাধীন পুরাতন রেলস্টশন এলাকায় থেকে তিন লাখ টাকার ১৪ কেজি ভারতীয় গাঁজাসহ মোঃ রাজন নামের এক মাদক বিক্রেতাকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। সোমবার সকাল ৭টায় গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম মেট্রো অঞ্চলের উপ-পরিচালক শামীম আহমেদ বলেন, আটককৃত রাজন সিলেট থেকে চট্টগ্রামগামী উদয়ন ট্রেনে বস্তাভর্তি গাঁজা ...

মিয়ানমারে শুরু হচ্ছে আসেম সম্মেলন

আন্তর্জাতিক ডেস্ক: মিয়ানমারের রাজধানী নেপিডো তে আজ সোমবার থেকে শুরু হচ্ছে এশিয়া-ইউরোপ মিটিং বা আসেম সম্মেলন। দুই দিনের এই আন্তর্জাতিক সম্মেলনে এশিয়ার শক্তিধর দুটো দেশ চীন ও ভারত এবং ইইউ এর পররাষ্ট্রমন্ত্রীরা অংশ নিচ্ছেন। খবর বিবিসির। সম্মেলনে যাওয়ার আগে চীন, জাপান ও ইইউর পররাষ্ট্রমন্ত্রীরা বাংলাদেশ সফরে এসে কর্মকর্তাদের সঙ্গে কথা বলে গেছেন। এই পরিস্থিতিতে আসেম সম্মেলনে রোহিঙ্গা সংকট সমাধানের ব্যাপারে ...

মাছবোঝাই কাভার্ডভ্যানে মিলল এক লাখ ইয়াবা

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামে মাছবোঝাই একটি কাভার্ডভ্যানে তল্লাশি চালিয়ে ১ লাখ ২০ হাজার ইয়াবা উদ্ধার করেছে নগর গোয়েন্দা পুলিশ। রোববার রাত তিনটার দিকে নগরীর বাকলিয়া থানার চাক্তাই এলাকায় পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন নগর গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার (বন্দর) মো.শহিদুল্লাহ। এ ঘটনায় ৩ জনকে আটক করা হয়েছে। নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (পশ্চিম) এ এ এম হুমায়ুন কবির জানান, টেকনাফ থেকে আসা ...