১২ই জুন, ২০২৬ ইং | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | সকাল ১০:৫৮

ব্রেকিং নিউজ

প্রেসিডেন্ট মুগাবে দল থেকে বহিষ্কার

আন্তর্জাতিক ডেস্ক: জিম্বাবুয়ের ক্ষমতাসীন জানু-পিএফ পার্টি সেই দলের নেতার পদ থেকে প্রেসিডেন্ট রবার্ট মুগাবেকে বরখাস্ত করেছে। তার জায়গায় সাবেক ভাইস প্রেসিডেন্ট এমারসন এমনাঙ্গাগওয়াকে বসানো হয়েছে। তবে এ ভোটকে এখনো আনুষ্ঠানিক রূপ দেয়া হয় নি। এই সিদ্ধান্ত হবার পর পার্টির ডেলিগেটরা উল্লাস করতে থাকেন। ৯৩ বছর বয়সী প্রেসিডেন্ট মুগাবের উত্তরাধিকার ভাবা হতো ভাইস প্রেসিডেন্ট এমারসন নানগাগবাকে। কিন্তু গত দুই সপ্তাহ আগে ...

শাহজালালে অস্ত্র পরীক্ষার সময় রাজস্ব কর্মকর্তা গুলিবিদ্ধ

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) এক প্রতিনিধির প্রটোকল কর্মকর্তার অস্ত্র পরীক্ষার সময় ঢাকা কাস্টমসের একজন রাজস্ব কর্মকর্তা গুলিবিদ্ধ হয়েছেন। আজ রবিবার ইইউ প্রতিনিধি মিসেস ফেরিরেকার প্রটোকল কর্মকর্তা সানকোয়েস্তের কাছে থাকা একটি পিস্তল পরীক্ষার সময় গুলির ঘটনাটি ঘটে। ঢাকা কাস্টমস সূত্রে জানা গেছে, আজ সকাল পৌনে নয়টার দিকে ইইউ প্রতিনিধি মিসেস ফেরিরেকা তাঁর তিনজন প্রটোকল কর্মকর্তা ...

ভিসার শর্ত ভঙ্গের দায়ে সৌদিতে ২৪ হাজার বিদেশি গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক: সাম্প্রতিক সৌদি আরব সরকার বিদেশিদের ভিসা কঠোর করেছে। আর তারই জের ধরে ভিসার শর্ত ভঙ্গের অভিযোগে দেশটিকে ২৪ হাজার ব্যক্তিকে আটক করা হয়েছে। এ ব্যাপারে সৌদি প্রেস অ্যাজেন্সি (এসপিএ) শনিবার জানিয়েছে, গত তিনদিনে এই অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। জানা গেছে, ওই ব্যক্তিদের মধ্যে ১৫ হাজার সাতশ দুই জনকে ইকামার অর্থাৎ বসবাসের নিয়ম ভঙ্গের অভিযোগে আটক করা ...

সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় হানাদার মুক্ত দিবস পালিত

রনজিৎ বর্মন (সাতক্ষীরা)প্রতিনিধি: রবিবার সকালে সাতক্ষীরার শ্যামনগর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আয়োজনে ১৯ নভেম্বর শ্যামনগর হানাদার মুক্ত দিবস পালিত হয়। দিবসটি উপলক্ষে র‌্যালী,আলোচনাসভা,সাংস্কৃতিক অনুষ্টান ও সন্তান কমান্ডের পরিচিতি অনুষ্টানের আয়োজন করা হয়। বর্ণাঢ্য র‌্যালী শেষে উপজেলা পরিষদ চত্তরে মুক্তিযোদ্ধা কমান্ডার দেবী রঞ্জন মন্ডলের সভাপতিত্বে আলোচনাসভায় বক্তব্য রাখেন শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামরুজজামান,সাবেক এমপি এ কে ফজলুল ...

ভোলায় প্রাথমিক ও ইবতেদায়ি সমাপনীতে ৪৬ হাজার ১শ ৮৪ পরীক্ষার্থী

ভোলা প্রতিনিধি : আজ রোববার ১৯ নভেম্বর। প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষায় ভোলায় ৪৬ হাজার ১শ’ ৮৪ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। এর মধ্যে প্রাথমিক শিক্ষা সমাপনীতে ৩৮ হাজার ৬শ’ ৬৭ জন ও ইবতেদায়িতে ৭ হাজার ৫শ’ ১৭ জন শিক্ষার্থী রয়েছে। জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, জেলায় প্রাথমিক সমাপনীতে ৯১টি কেন্দ্র ও ইবতেদায়িতে ৮৩টি কেন্দ্র রয়েছে। জেলায় মোট ...

ভোলায় বিপুল পরিমান অবৈধ পলিথিন ও অনুমোদনহীন ওষুধ জব্দ

ভোলা প্রতিনিধি : ভোলার লালমোহন ও চরফ্যাশনে অভিযান চালিয়ে বিপুল পরিমান অবৈধ নিষিদ্ধ পলিথিন ও অনুমোদনহীন (অঅনুমোদিত) ওষুধ জব্দ করেছে ভ্রাম্যমান আদালত। এ সময় ব্যবসায়ী ও চিকিৎসকসহ ১০ জনের কাছ থেকে ৩ লাখ ৪০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। নির্বাহী ম্যাজিষ্ট্রেট পলাশ কুমার বসু অভিযানের নেতৃত্ব দেন। অভিযানে পরিবেশ অধিদপ্তর বরিশাল বিভাগের পরিদর্শক তোতা মিয়াসহ অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারি, জেলা প্রশাসনের ...

বিশ্ব টয়লেট দিবস পালন করলো ঢাকা বিশ্ববিদ্যালয়

নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) পালিত হলো বিশ্ব টয়লেট দিবস। ‘টয়লেট ডে ২০১৭-এ আমাদের অঙ্গীকার, পারফেক্ট হোক টয়লেট ব্যবহার’ স্লোগানে পালিত হয়। র‌্যালিতে উপস্থিত ছিলেন ঢাবি উপাচার্য অধ্যাপক ড. আখতারুজ্জামান, টিএসসি পরিচালক মহিউজ্জামান চৌধুরী ময়না, কাজী এন্টারপ্রাইজের হেড অব সেলস সোহেল হাওলাদার এবং ব্রান্ড ম্যানেজার সাজফিনা সিরাজ প্রমুখ। উপাচার্য অধ্যাপক ড. আখতারুজ্জামান দিবসটির গুরুত্ব সম্পর্কে বলেন,এ ধরনের প্রোগ্রাম আয়োজনের মধ্যদিয়ে ...

কারো প্রত্যাশা পূরণ নয়, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করবো : নূরুল হুদা

নিজস্ব প্রতিবেদক : প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদা বলেছেন, রংপুর সিটি করপোরেশন (রসিক) নির্বাচন কারো প্রত্যাশা পূরণ নয়, আমরা অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করবো। রোববার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে বৈঠক শেষে ইসির মিডিয়া সেন্টারে সাংবাদিকদের এক প্রশ্নের জাবাবে সিইসি এ কথা বলেন। নূরুল হুদা বলেন, ‘রংপুর সিটি নির্বাচন সুষ্ঠু ও ...

শিলিগুড়ি থেকে ঢাকাগামী বাসে ডাকাতি

নিজস্ব প্রতিবেদক: ভারতের পশ্চিমবঙ্গের শিলিগুড়ি থেকে ঢাকায় আসার পথে যাত্রীবাহী বাসে হামলা চালিয়েছে একদল ডাকাত। অস্ত্র দেখিয়ে হত্যার হুমকি দিয়ে তারা ভারতীয় নাগরিকসহ ২১ যাত্রী ও বাসের সুপারভাইজারের কাছ থেকে নগদ টাকা, মুঠোফোন ও স্বর্ণালংকার লুট করে। গতকাল শনিবার দিবাগত রাত ২টার দিকে বগুড়ার শেরপুর উপজেলার মির্জাপুরের রাজাপুর এলাকায় এ ঘটনা ঘটে। জানা গেছে, শ্যামলী পরিবহনের বাসটি কুড়িগ্রামের বুড়িমারী স্থলবন্দর ...

প্রতারণা করে আ.লীগকে ক্ষমতায় যেতে দেয়া হবে না : খন্দকার মোশাররফ

নিজস্ব প্রতিবেদক: জনগণের সঙ্গে প্রতারণা করে আওয়ামী লীগকে ফের ক্ষমতায় যেতে দেয়া হবে না- এমন মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, ‘সংসদ ভেঙে নির্বাচন দিতে হবে। বিএনপি আগামী একাদশ নির্বাচন করবে। দলের চেয়ারপারসন খালেদা জিয়া খুব শিগগিরই নির্বাচনকালীন সহায়ক সরকারের রূপরেখা দেবেন। তখন আমরা সরকারের আচরণ দেখে প্রয়োজনে জনগণের কাছে যাব। কারণ জনগণ তাদের অধিকার ...