১২ই জুন, ২০২৬ ইং | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | সকাল ১০:৫৯

ব্রেকিং নিউজ

ঘরে বসেই যেভাবে নাগরিক সেবা পাবেন ব্যবসায়ী-বাসামালিকরা

নিজস্ব প্রতিবেদক: ঘরে বসেই যেন একজন নাগরিক সিটি কর্পোরেশনের সেবা গ্রহণ করতে পারেন সে লক্ষ্যে কাজ করছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)। এরই ধারাবাহিকতায় সম্প্রতি চালু করা হয়েছে ই-ট্রেড লাইসেন্স ও ই-রেভিনিউ অটোমেশস সার্ভিস। ডিএসসিসি সূত্র মতে, ডিএসসিসি এলাকায় প্রায় এক লাখ ৮২ হাজার ট্রেড লাইসেন্স রয়েছে। সনাতন পদ্ধতিতে ট্রেড লাইসেন্স প্রদানের প্রক্রিয়া জটিল ও সময়সাপেক্ষ ব্যাপার। সংশ্লিষ্ট অফিসে গিয়ে ...

হুমায়ুন আজাদ হত্যা : সাক্ষ্য দিলেন পুলিশ পরিদর্শক

নিজস্ব প্রতিবেদক: লেখক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. হুমায়ুন আজাদ হত্যা মামলায় সাক্ষ্য দিলেন পুলিশ পরিদর্শক মাহবুবুর রহমান। রোববার ঢাকার চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ জাহিদুল কবিরের আদালতে তিনি সাক্ষ্য প্রদান করেন। তার সাক্ষ্য শেষ হওয়ায় পরবর্তী সাক্ষ্য গ্রহণের জন্য আগামী ২৩ জানুয়ারি দিন ধার্য করেছেন আদালত। ২০০৪ সালের ২৭ ফেব্রুয়ারি অমর একুশে বইমেলা থেকে বাসায় ফেরার পথে ...

রংপুরে সহিংসতা হলে ভোট বন্ধ: সিইসি

নিজস্ব প্রতিবেদক: রংপুর সিটি করপোরেশন (রসিক) নির্বাচনে কোনো কেন্দ্রে সহিংসতা হলে ভোট বন্ধ থাকবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা। সিটি নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠকের পর রবিবার রাজধানীর আগারগাঁওস্থ নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। রংপুরের নির্বাচনকে ইসির জন্য পরীক্ষা বলছে বিএনপি। এক্ষেত্রে ইসি বিএনপির প্রত্যাশা কতটুকু পূরণ করতে পারবে ...

রোহিঙ্গা পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন তিন বিদেশি পররাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: মিয়ানমারের রাখাইন রাজ্যে জাতিগত নিধনের মুখে পালিয়ে এসে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন তিন বিদেশি পররাষ্ট্রমন্ত্রী। রবিবার দুপুর ১২টার দিকে উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন তারা। তিন বিদেশি পররাষ্ট্রমন্ত্রী ছাড়াও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পররাষ্ট্রবিষয়ক প্রধান ফেদেরিকো মঘেরিনিও রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করছেন। রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করা তিন দেশের পররাষ্ট্রমন্ত্রী হলেন জাপানের পররাষ্ট্রমন্ত্রী তারো কোনো, জার্মানির পররাষ্ট্রমন্ত্রী ...

চীনে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৯

আন্তর্জাতিক ডেস্ক: চীনের একটি ভবনে শনিবার ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে কমপক্ষে ১৯ জন নিহত এবং আরও আটজন আহত হয়েছেন বলে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জিনহুয়া জানিয়েছে। এ ব্যাপারে স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে বার্তা সংস্থা জিনহুয়া জানিয়েছে, বেইজিংয়ের দক্ষিণাঞ্চলীয় ডাজিংয়ে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি। অন্যদিকে, পুলিশ বেশকয়েক সন্দেহভাজনকে আটক করা হয়েছে বলে ...

রোহিঙ্গাদের দেখতে কক্সবাজারের পথে বিদেশি পররাষ্ট্রমন্ত্রীরা

নিজস্ব প্রতিবেদক: রোহিঙ্গা পরিস্থিতি পর্যবেক্ষণে কক্সবাজারের উদ্দেশে রওনা দিয়েছেন চার বিদেশি পররাষ্ট্রমন্ত্রী। রোববার সকাল সাড়ে ৯টার দিকে পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর নেতৃত্বে কক্সবাজারের উদ্দেশে তাদের বহনকারী হেলিকপ্টারটি তেজগাঁও বিমানঘাঁটি ত্যাগ করে। তারা হলেন- জাপানের পররাষ্ট্রমন্ত্রী তারো কোনো, জার্মানির সিগমার গ্যাব্রিয়েল ও সুইডেনের পররাষ্ট্রমন্ত্রী মারগট ওয়ালস্টার। তাদের সঙ্গে রয়েছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পররাষ্ট্রবিষয়ক প্রধান ফেদেরিকো মঘেরিনি। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, ...

সপ্তাহজুড়ে ৯ প্রতিষ্ঠানের ডিভিডেন্ড ঘোষণা

নিজস্ব প্রতিবেদক : শেষ সপ্তাহে পুঁজিবাজারের তালিকাভুক্ত নয় কোম্পানি ৩০ জুন ২০১৭ সমাপ্ত হিসাব বছরের জন্য ডিভিডেন্ড ঘোষণা করেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। কোম্পানিগুলো হলো- রহিমা ফুড করপোরেশন, ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড, ফার্মা এইড, ইস্টার্ন লুব্রিমক্যান্টস, যমুনা অয়েল, ভ্যানগার্ড এএমএল বিডি ফাইন্যান্স মিউচ্যুয়াল ফান্ড ওয়ান, এলআর গ্লোবাল ফান্ডের ইউনিট, গোল্ডেন সন ও বিডি সার্ভিসেস লিমিটেড। রহিমা ...

লিগ্যাল এইড কমিটিকে শক্তিশালী করা প্রয়োজন : এম. ইনায়েতুর রহিম

নিজস্ব প্রতিবেদক : সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান বিচারপতি এম. ইনায়েতুর রহিম বলেছেন, লিগ্যাল এইড কার্যক্রম পরিচালনার জন্য এটিকে (লিগ্যাল এইড কমিটি) আরও শক্তিশালী করা প্রয়োজন। একটি প্রাতিষ্ঠানিক কাঠামোর প্রয়োজন এবং দ্রুত সকল জেলা-উপজেলায় কমিটি গঠন করা প্রয়োজন। শনিবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে আমরাই পারি পারিবারিক নির্যাতন প্রতিরোধ জোট কর্তৃক আয়োজিত নির্যাতনের শিকার নারীদের রাষ্ট্রীয় অব্যবস্থাপনায় আইন সহায়তা নিশ্চিতকরণ বিষয়ক ...

দুর্নীতির অভিযোগে পাকিস্তানের অর্থমন্ত্রীর পদত্যাগ

আন্তর্জাতিক ডেস্ক: দুর্নীতির অভিযোগে পদত্যাগ করেছেন পাকিস্তানের অর্থমন্ত্রী ইশাক দার। গত ১৪ নভেম্বর দুর্নীতি সংশ্লিষ্ট অভিযোগে হাজিরা দিতে ব্যর্থ হওয়ায় দারের বিরুদ্ধে দুর্নীতি বিরোধী আদালত অ জামিনযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করে। বর্তমানে হৃদরোগের চিকিৎসার জন্য লন্ডনে আছেন ইশাক দার। তিনি পদত্যাগী প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত। পাকিস্তানের দুর্নীতি দমন কর্তৃপক্ষ ন্যাশনাল একাউন্টেবিলিটি ব্যুরো গত ২৮ জুলাই পানামা পেপার্স ...

উখিয়া রোহিঙ্গা ক্যাম্পের টয়লেট-নলকূপ স্বাস্থ্যঝুঁকির প্রধান কারণ

কায়সার হামিদ মানিক,উখিয়া: কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে অপরিকল্পিতভাবে তৈরি করা কয়েক হাজার কাঁচা টয়লেট ও গভীর নলকূপ এখন বিষফোঁড়ায় পরিণত হয়েছে। রোহিঙ্গাদের সুবিধার জন্য তাৎক্ষণিকভাবে এসব টয়লেট আর নলকূপ করা হলেও তা হয়ে উঠেছে স্বাস্থ্যঝুঁকির প্রধান কারণ। বেশিরভাগ নলকূপ, টয়লেটের খুব কাছে তৈরি করায় খাবার পানিতে মিশে যাচ্ছে জীবাণু। তবে প্রশাসন বলছে, আর কোন অপরিকল্পিত টয়লেট বা নলকূপ স্থাপন করতে ...