ভোলা প্রতিনিধি : ভোলার বোরহানউদ্দিন উপজেলার বড় মানিকা ইউনিয়নের উত্তর বাটামারা গ্রামের আলিমুদ্দিন মাছঘাট সংলগ্ন মেঘনা নদীতে ঢাকা থেকে চরফ্যাশনগামী যাত্রীবাহী লঞ্চ এম ভি ফারহান-৫ লঞ্চের ধাক্কায় একটি মাছ ধরার ট্রলার ডুবে যায়। এতে মো. গিয়াস উদ্দিন (১৭) নামের এক জেলে নিহত হয়েছেন। নিহত গিয়াস উদ্দিন উপজেলার বড় মানিকা ইউনিয়নের দক্ষিণ বাটামারা গ্রামের আঃ শুক্কুরের ছেলে। দুর্ঘটনায় মোঃ মিরাজ (১৫) ...
ব্রেকিং নিউজ
উ. কোরিয়ার সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করল সিঙ্গাপুর
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্র ও ইউরোপের দেশগুলোর পদাঙ্ক অনুসরণ করে এবার উত্তর কোরিয়ার সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করলো সিঙ্গাপুর। ক্রমাগত বৈশ্বিক নিষেধাজ্ঞা সত্ত্বেও উত্তর কোরিয়া পারমাণবিক কার্যক্রম চালিয়ে যাওয়ার প্রেক্ষিতে সিঙ্গাপুর এ সিদ্ধান্ত নিয়েছে। উত্তর কোরিয়ার সঙ্গে বাণিজ্যিক লেনদেনে তালিকার প্রথমেই নাম রয়েছে চীনের। দ্বিতীয় স্থানে ছিল সিঙ্গাপুর। তবে কোরিয়ার মোট বাণিজ্যের মাত্র দশমিক ২ শতাংশ সম্পন্ন হতো সিঙ্গাপুরের সঙ্গে। উল্লেখ্য, ...
জাতীয় বিশ্ববিদ্যালয়ে ডিগ্রি ২য় বর্ষের পরীক্ষা শুরু কাল
নিজস্ব প্রতিবেদক: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৬ সালের ২য় বর্ষ ডিগ্রি পাস ও সাবসিডারি পরীক্ষা শনিবার শুরু হবে। প্রতিদিন দুপুর ১টায় এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। শুক্রবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক মো. ফয়জুল করীম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, এবার সারাদেশে ৬৯১টি কেন্দ্রে ১ হাজার ৮১৬টি কলেজের ২ লাখ ৩২ হাজার ৩০৫ জন ...
প্রকাশ্যে সমাবর্তনে বক্তৃতা দিলেন মুগাবে
আন্তর্জাতিক ডেস্ক: জিম্বাবুয়ের সেনাবাহিনী গত বুধবার দেশটির নিয়ন্ত্রণ নেয়ার পর গৃহবন্দি থাকা প্রেসিডেন্ট রবার্ট মুগাবেকে প্রকাশ্যে দেখা গেছে। আজ শুক্রবার রাজধানী হারারের তিনি একটি বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে বক্তৃতা দিয়েছেন। ওই অনুষ্ঠানে ৯৩ বছর বয়সী মুগাবেকে উপস্থিত লোকজন স্বাগত জানায়। গত সপ্তাহে প্রেসিডেন্ট মুগাবে তার ভাইস প্রেসিডেন্ট এমারসন নানগাগওয়াকে বরখাস্ত করার পর থেকে রাজনৈতিক সংকটের সূত্রপাত হয়। মুগাবে সম্প্রতি তার স্ত্রী গ্রেস মুগাবেকে নিজের স্থলাভিষিক্ত ...
বিপিএলে জুয়া : গ্যালারি থেকে ১০ ভারতীয়সহ ৭৭ জুয়াড়ি আটক
স্পোর্টস ডেস্ক: চলতি বিপিএলের এ পর্যন্ত ১২ জন বিদেশিসহ মোট ৭৭ জন জুয়াড়িকে পাকড়াও করে পুলিশের কাছে সোপর্দ করেছে বিসিবির অ্যান্টি করাপশন ইউনিট। এদের মধ্যে ৬৫ জন বাংলাদেশি, ১০ ভারতীয় ও ২ জন অন্য দেশের। এরা খেলার সময় গ্যালারি থেকে বেটিংয়ে সহায়তা করছিল। বিসিবির বিশেষ টিম আড়ি পেতে তাদের সনাক্ত করে। এবং পুলিশের কাছে সোপর্দ করে। গত বছরও কয়েকশ জুয়াড়িকে ...
জামায়াতের আমীরসহ আটক ১৩
নারায়ণগঞ্জ প্রতিবেদক: নারায়ণগঞ্জ শহরের হাজীগঞ্জ এলাকায় বৈঠক চলাকালে মহানগর জামায়াতে ইসলামীর আমীরসহ ১৩ নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ।আজ শুক্রবার দুপুর ১টার দিকে হাজীগঞ্জ পেপার মিলের সামনের বাসা থেকে তাদের আটক করা হয়। তারা হলেন- মহানগর জামায়াতে ইসলামীর আমীর মঈনুদ্দিন, সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম, জামায়াত নেতা সাইফুদ্দিন, সদস্য সাহাবুদ্দিন, বশিরুল হক, এস এম নাসিরউদ্দিন, হাই তালুকদার, অ্যাডভোকেট জাহাঙ্গীর দেওয়ান, জামালউদ্দিন, কফিলউদ্দিন, জাকির ...
রাজশাহীতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩
রাজশাহী প্রতিবেদক: রাজশাহীতে পৃথক সড়ক দুর্ঘটনায় দম্পতিসহ তিনজন নিহত হয়েছেন।শুক্রবার দুপুর এবং সকালে রাজশাহী নগরীর বায়া ও গোদাগাড়ীতে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় আহত ৩০ বাসযাত্রীর মধ্যে অন্তত ১০ জনকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয়রা জানান, নওগাঁ থেকে রাজশাহীগামী একটি বাস রাজশাহী নগরীর উপকণ্ঠ বায়া উত্তরা হিমাগারের সামনে একটি ভটভটিকে (শ্যালো মেশিনচালিত যানবাহন) ওভারটেক করতে যায়। এই সময় ...
ছাত্রদলের কেন্দ্রীয় সাধারন সম্পাদক গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক: জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সাধারন সম্পাদক মোঃ আকরামুল হাসানকে গ্রেফতার করেছে পুলিশ। আজ শুক্রবার দুপুর ১২ টার দিকে জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ ছাত্র ফোরাম ও উত্তরাঞ্চল ছাত্রফোরাম কতৃক আয়োজিত অনুষ্ঠান থেকে ফেরার পথে তাকে গ্রেফতার করা হয়। তিনি বলেন, প্রেসক্লাবে সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন উপলক্ষে ছাত্র ফোরামের একটি অনুষ্ঠান অংশগ্রহণ শেষে ফেরার পথে পল্টন মোড়ে ডিবি পুলিশ তাকে ...
৩ সাংবাদিকের বিরুদ্ধে রাবি ছাত্রলীগ নেতার মানহানি মামলা
নিজস্ব প্রতিবেদক: রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) এবং রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) ইয়াবা চক্রের বিষয়ে সংবাদ প্রকাশের জেরে রাজশাহীতে তিন সাংবাদিকের বিরুদ্ধে মানহানির মামলা করেছেন ছাত্রলীগের দুই নেতা। বৃহস্পতিবার বিকালে রাজশাহী মহানগর মুখ্য হাকিম আদালতে এ মামলা দায়ের করেন তারা। রাবি ছাত্রলীগের সহ-সভাপতি রবিউল আউয়াল মিল্টন ও সাংগঠনিক সম্পাদক মুশফিক তাহমিদ তন্ময় মানহানির এ মামলা দায়ের করেন। মামলায় আসামিরা হলেন- ...
সিলেটের বিপক্ষে রাজশাহীর সহজ জয়
স্পোর্টস ডেস্ক: বিপিএলের ১৭তম ম্যাচে সিলেট সিক্সার্সকে সাত উইকেটে হারিয়েছে রাজশাহী কিংস। মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে টস জিতে সিলেটকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় রাজশাহী। নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৪৬ রান সংগ্রহ করে সিলেট। জবাবে ১৫ বল বাকি থাকতে সাত উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় রাজশাহী। রাজশাহীর পক্ষে মমিনুল হক ৩৬ বলে ৪২ ও রনি তালুকদার ২২ বলে ২৪ রান করেন। ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর