১২ই জুন, ২০২৬ ইং | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | সকাল ১১:৪৯

ব্রেকিং নিউজ

রংপুরে তাণ্ডব গ্রেফতার দুই ইউপি সদস্য

নিজস্ব প্রতিবেদক : রংপুরে মহানবীকে (সাঃ) নিয়ে ফেসবুকে কটূক্তি ও অবমাননাকর ছবি পোস্ট করার অভিযোগে হিন্দু সম্প্রদায়ের বাড়িতে অগ্নিসংযোগ, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় ফজলু ও জয়নাল নামে দুই ইউপি সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে রংপুর সদর উপজেলার মোমিনপুর ইউনিয়ন থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার দুইজনই মোমিনপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য। এ নিয়ে গত সাত দিনে দুই মামলায় ১৬১ ...

এসএমই উন্নয়ন ও গবেষণা কেন্দ্র স্থাপনের প্রস্তাব

শিল্প ও বাণিজ্য ডেস্ক : ডি-৮ সদস্যভুক্ত দেশগুলোর ক্ষুদ্র ও মাঝারি শিল্পখাতের উন্নয়নে একটি ‘বিশেষায়িত এসএমই উন্নয়ন ও গবেষণা কেন্দ্র স্থাপনের প্রস্তাব করেছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। নাইজেরিয়ার রাজধানী আবুজার ট্রান্সকোভার হিলটন হোটেলে অনুষ্ঠিত ৬ষ্ঠ ডি-৮ শিল্পমন্ত্রী সম্মেলনে তিনি এ প্রস্তাব দেন। শিল্পমন্ত্রী বলেন, এসএমই খাতে বিরাজমান বিপুল সম্ভাবনা কাজে লাগিয়ে সদস্যভুক্ত রাষ্ট্রগুলোর দ্রুত আর্থসামাজিক উন্নয়ন নিশ্চিত করা সম্ভব। এ ...

এডিবির নতুন কান্ট্রি ডিরেক্টর মনমোহন প্রকাশ

নিজস্ব প্রতিবেদক : মনমোহন প্রকাশকে বাংলাদেশের নতুন কান্টি ডিরেক্টর নিযুক্ত করেছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। বৃহস্পতিবার এডিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, প্রকাশ বর্তমান কান্ট্রি ডিরেক্টর কাজুহিকো হিগুচির স্থলাভিষিক্ত হচ্ছেন। এডিবির ২০১৬-২০২০ মেয়াদে সহায়তার কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে কাজ করবেন প্রকাশ। ২০০২ সালে এডিবিতে কর্মজীন শুরু করেন প্রকাশ। ভারতীয় বংশোদ্ভূত মহমোহন প্রকাশের রয়েছে দীর্ঘ ৩২ বছরের ...

কাবুলে আত্মঘাতী হামলায় নিহত ৯

আন্তর্জাতিক ডেস্ক: কাবুলে একটি বিয়ের অনুষ্ঠান হলের বাইরে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ৯ জন নিহত হয়েছে। বৃহস্পতিবার সরকারি কর্মকর্তারা একথা জানান। হামলাকারী ভবনের ভেতরে প্রবেশ করার চেষ্টা করলে নিরাপত্তা চেকপয়েন্টে বাধা দেয় হয়। ফলে সেখানেই হামলাকারী বিস্ফোরণ ঘটিয়ে নিজেকে উড়িয়ে দেয়। কাবুল পুলিশের মুখপাত্র আব্দুল বসির মুজাহিদ একথা জানিয়েছেন। তিনি বলেন, ‘হতাহতদের মধ্যে আমাদের অনেক পুলিশ সদস্য রয়েছে।’ এএফপি দৈনিক ...

লাকমলের সুইংয়ে দিশেহারা ভারতের টপ-অর্ডার

অনলাইন ডেস্ক: বৃষ্টির কারণে ভারত-শ্রীলঙ্কার মধ্যকার কোলকাতা টেস্টের প্রথম দিন খেলা হলো মাত্র ৭১ বল। আর এই ৭১ বল খেলতে গিয়েই লংকান বোলার সুরাঙ্গা লাকমলের সামনে দিশেহারা ভারতের টপ-অর্ডার ব্যাটসম্যানরা। দিনের খেলা শেষ হবার আগে মাত্র ১৭ রান যোগ করেই প্যাভিলিয়নে ফিরে গেছেন ভারতের তিন ব্যাটসম্যান। শূন্য রানে তিন উইকেটই নিয়েছেন লাকমল। আগের রাত থেকে শুরু হওয়া বৃষ্টির তেজ দিনের ...

ইবির সমাবর্তনে নিবন্ধনের সময় বৃদ্ধি

নিজস্ব প্রতিবেদক: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) চতুর্থ সমাবর্তনে অংশ নিতে ইচ্ছুক শিক্ষার্থীদের জন্য নিবন্ধনের সময় বাড়ানো হয়েছে। আগামী ২০ নভেম্বর পর্যন্ত এই নিবন্ধন চলবে। গতকাল বুধবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।ইবির রেজিস্ট্রার দপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে। বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এস এম আবদুল লতিফ জানান, ‘ইসলামী বিশ্ববিদ্যালয়ের চতুর্থ সমাবর্তন আগামী বছরের ৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে। ...

ভাষাসংগ্রামী তকীয়ূল্লাহ আর নেই

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) ঢাকা জেলা কমিটির সাবেক সাধারণ সম্পাদক, জ্ঞানতাপস ড. মুহম্মদ শহীদুল্লাহর ছেলে ভাষাসংগ্রামী কমরেড মুহম্মদ তকীয়ূল্লাহ আর নেই। বৃহস্পতিবার বেলা সোয়া ১১টায় রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তকীয়ূল্লাহর মৃত্যু হয়। সিপিবির পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, কমরেড তকীয়ূল্লাহর বয়স হয়েছিল ৯১ বছর। বেশ কয়েকদিন ধরে তাকে কৃত্রিমভাবে বাঁচিয়ে রাখা হয়েছিল। তার ...

সিরাজদিখানে সোনার দোকানে ডাকাতি

নিজস্ব প্রতিবেদক: মুন্সীগঞ্জের সিরাজদিখানের তালতলা বাজারের আশুতোষ দত্ত জুয়েলারিতে দুর্ধর্ষ ডাকাতি হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে কি পরিমাণ মালামাল নিয়ে গেছে তা জানা যায়নি। বুধবার রাত ১টার দিকে ২৫/৩০ জনের একটি সংঘবদ্ধ ডাকাত দল তালতলা বাজারের আশুতোষ দত্ত জুয়েলারিতে ডাকাতির ঘটনা ঘটে। পুলিশ জানায়, তালতলা বাজারের আশুতোষ দত্ত জুয়েলারিতে রাত ১টার দিকে সংঘবদ্ধ ডাকাত দল তালতলা বাজারের প্রবেশ করে বাজারের বিভিন্ন পয়েন্টে ...

গ্রিসে আকস্মিক বন্যায় ৭ জনের প্রাণহানি

আন্তর্জাতিক ডেস্ক: গ্রিসের তিনটি শহরে রাতভর বৃষ্টির ফলে সৃষ্ট আকস্মিক বন্যায় গতকাল বুধবার অন্তত সাতজনের প্রাণহানি ঘটেছে এবং কয়েকজন নিখোঁজ রয়েছে। সরকারি কর্মকর্তারা একথা জানিয়েছে। মান্দ্রা, নেয়া পেরামোস ও মেগারা শহর এবং এথেন্সের পশ্চিমাঞ্চলীয় গ্রামীণ এলাকা বন্যায় প্লাবিত হয়েছে, যেখানে বহু পণ্যাগার। বাড়ির ভেতরে আটকা পড়া এক ব্যক্তি বলেন আমরা আটকা পড়েছি। আমাদের বেড়োনোর জন্য প্রযুক্তি প্রয়োজন। প্রধানমন্ত্রী অ্যালেক্সিস সিপ্রাস ...

দেশে সিওপিডিতে আক্রান্ত রোগীর সংখ্যা ৮০ লাখ : বিশ্ব স্বাস্থ্য সংস্থা

স্বাস্থ্য ডেস্ক: বর্তমানে দেশে ৮০ লাখেরও বেশি মানুষ ক্রোনিক অবসট্রাকটিভ পালমোনারি (সিওপিডি) রোগে আক্রান্ত। এটি ফুসফুসের একটি দীর্ঘমেয়াদি ও মারাত্মক রোগ। ধূমপান পরিহারের মাধ্যমে হৃদরোগ, উচ্চ রক্তচাপ ও স্ট্রোকসহ বিভিন্ন মারাত্মক রোগের অন্যতম প্রধান কারণ এ রোগটির প্রতিরোধ সম্ভব। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, পৃথিবীতে আনুমানিক ৩০ কোটি মানুষ এই রোগে আক্রান্ত। বাংলাদেশে আনুমানিক ৮০ লাখ মানুষ এ রোগে আক্রান্ত। এ ...