৩১শে মে, ২০২৬ ইং | ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | রাত ৯:৪৯

কবিরহাটে বিএনপির তিন নেতা গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক:

নোয়াখালীর কবিরহাট উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিএনপি ও যুবদলের তিন নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাত থেকে শনিবার ভোর পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন কবিরহাট উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সৌরভ হোসেন কামাল, পৌরসভা বিএনপির সাংগঠনিক সম্পাদক রেদওয়ানুর রহমান শামীম ও পৌরসভা যুবদলের সভাপতি দেলোয়ার হোসেন।

জানা গেছে, শুক্রবার রাতে কবিরহাট বাজারের আলাউদ্দিন সুপার মার্কেটের সামনে বিএনপির নেতাকর্মীদের সাথে আওয়ামী লীগের নেতাকর্মীদের হাতাহাতির ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থলে কয়েকটি ককটেল বিস্ফোরণ ও একটি ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুরের ঘটনা ঘটে।

পরে এই ঘটনায় পুলিশ বাদী হয়ে বিষ্ফোরক আইনে একটি মামলা করে। রাতে কবিরহাট থানার ওসি মির্জা মোহাম্মদ হাছানের নেতৃত্বে স্ব-স্ব বাড়িতে অভিযান চালিয়ে বিএনপি ও যুবদলের তিন নেতাকে গ্রেপ্তার করা হয়। কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির্জা মোহাম্মদ হাছান বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তারদের শনিবার দুপুরে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :নভেম্বর ২৫, ২০১৭ ৩:৩২ অপরাহ্ণ