১৫ই জুন, ২০২৬ ইং | ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ভোর ৫:২০

box

শাকিবের জন্য ধর্ম ছেড়েছি, বিচ্ছেদ চাই না

নিজস্ব প্রতিবেদক: শাকিব খানের জন্য ধর্ম ছেড়েছেন অপু বিশ্বাস। কিন্তু অন্যদের কথায় ভুল বুঝে নায়ক তালাকের নোটিশ পাঠিয়েছেন সম্প্রতি। অপু বিচ্ছেদ চান না। এমনটাই জানালেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সালিশ বৈঠকে। সোমবারের নির্ধারিত বৈঠকে অপু উপস্থিত হলেও ছিলেন না শাকিব। সিটি কর্পোরেশনের অঞ্চল ৩-এর প্রধান নির্বাহী কর্মকর্তা মো. হেমায়েত হোসেনের সাথে তালাক নোটিশের বিপরীতে সমঝোতা বৈঠকে বসেন অপু। সেখানে তিনি ...

ডিএনসিসি নির্বাচন হবে তো, রিজভীর সন্দেহ

নিজস্ব প্রতিবেদক: অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের পরীক্ষায় নির্বাচন কমিশন (ইসি) পাস করতে পারেনি বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহল কবির রিজভী। সোমবার সকালে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। রিজভী বলেন, ‘বর্তমান নির্বাচন কমিশন এখন পর্যন্ত যেসব স্থানীয় সরকার নির্বাচন করেছে, তাতে তারা ক্ষমতাসীনদের আঙ্গাবাহী ভূমিকা পালন করেছে।’ তিনি ঢাকা উত্তর সিটি করপোরেশন ...

নিজাম হাজারীর এমপি পদের রিট শুনতে ব্রিবত হাইকোর্ট

নিজস্ব প্রতিবেদক: ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারীর পদে থাকা নিয়ে রুল নিষ্পত্তির জন্য গঠিত হাইকোর্টের একক বেঞ্চ শুনানিতে বিব্রতবোধ করে মামলার নথি প্রধান বিচারপতির কাছে পাঠানোর আদেশ দিয়েছেন। প্রধান বিচারপতি এ মামলার নিষ্পত্তির জন্য নতুন একক বেঞ্চ নির্ধারণ করবেন বলে সোমবার (১৫ জানুয়ারি) জানিয়েছেন রিট আবেদনকারীর আইনজীবী সত্য রঞ্জন মণ্ডল। ২০১৬ সালের ০৬ ডিসেম্বর নিজাম হাজারীর পদে থাকার ...

সউদী আরবের সবচয়ে ধনী ব্যক্তিটির সময় ফুরিয়ে যাচ্ছে

আন্তর্জাতিক ডেস্ক: লন্ডন ভিত্তিক নিউজ সাইট আল-আরাবি আল-জাদিদ জানায়, শাহজাদা আলওয়ালিদ বিন তালাল দু’মাসেরও বেশি সময় আগে দুর্নীতি দমন অভিযানে প্রথম গ্রেফতার হন ও তাকে আটক রাখা হয়। এ সপ্তাহের গোড়ার দিকে বিষয়টি অধিক গুরুতর রূপ ধারণ করে যখন আলওয়ালিদকে রিজ কার্লটন হোটেলে তার কোয়ার্টার থেকে সরিয়ে নিয়ে আল হাইর কারাগারে পাঠানো হয়। আল হাইর ঠিক বাস্তিল কারাগার নয়, কিন্তু ...

সীমান্ত থেকে বাংলাদেশীকে ধরে নিয়ে গেছে বিএসএফ

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারি সীমান্তের মুগলীবাড়ী এলাকা থেকে মোফাজ্জাল হোসেন (৩৩) নামে এক বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। সোমবার (১৫ জানুয়ারি) ভোর সাড়ে ৪টার দিকে তাকে ধাওয়া করে ধরে নিয়ে যাওয়া হয়। মোফাজ্জাল পাটগ্রাম উপজেলার বুড়িমারি ইউনিয়নের মুগলীবাড়ি এলাকার আব্দুল হানিফের ছেলে। বিজিবি ও এলাকাবাসী সূত্রে জানা যায়, পাটগ্রাম উপজেলার বুড়িমারি সীমান্তের ৮৪১ নম্বর মেইন ...

সাকিব-মাশরাফির আঘাতে ব্যাকফুটে জিম্বাবুয়ে

স্পোর্টস ডেস্ক: ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের উদ্বোধনী ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে দুর্দান্ত সূচনা করেছে টাইগাররা। প্রথম ওভারেই চমক দেখিয়েছেন সাকিব আল হাসান। পরে জ্বলে উঠেছেন অভিনায়ক মাশরাফিও। টস জিতে ফিল্ডিংয়ে নেমে প্রথম ওভারেই জোড়া আঘাতে সোলোমন মায়ার (০) ও ক্রেইগ আরভিনকে (০) সাজঘরে পাঠান সাকিব। ইনিংসের প্রথম বলেই মায়ারকে মুশফিকুর রহিমের গ্লাভসবন্দি করে ব্রেকথ্রু এনে দেন সাকিব। পরে সাব্বির রহমানের ক্যাচে পরিণত ...

তেজগাঁওয়ে টিনশেডের বাড়ির আগুন নিয়ন্ত্রণে

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর তেজগাঁওয়ের তেজকুনীপাড়ায় টিনশেডের একটি দ্বিতল বাড়িতে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে এসে দুপুর ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এর আগে সোমবার বেলা সাড়ে ১১টার দিকে ওই বাড়িতে আগুনের সূত্রপাত ঘটে। বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দফতর নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা মো. আতাউর রহমান জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ...

সংসদ নির্বাচনের প্রক্রিয়া শুরু হবে অক্টোবরে : সিইসি

নিজস্ব প্রতিবেদক: অক্টোবর মাস থেকেই একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রক্রিয়া শুরু হবে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা। সোমবার বেলা ১১টায় সাতক্ষীরা সার্কিট হাউজে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ওই নির্বাচনে সব দল অংশ নেবে বলেও আশা প্রকাশ করে তিনি। আগামী সংসদ নির্বাচনে ইভিএম পদ্ধতি ব্যবহারের কোনো সুযোগ নেই বলেও উল্লেখ করেন সিইসি। নুরুল হুদা আরও বলেন, প্রশাসনিক ...

৭ কলেজের অধিভুক্তি বাতিলের দাবিতে ঢাবিতে ক্লাস বর্জন

নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি সাত কলেজের অধিভুক্তি বাতিল দাবিতে ক্লাস বর্জন করে বিক্ষোভ করছে বিশ্ববিদ্যালয়টির ছাত্র-ছাত্রীরা। সোমবার সকাল সাড়ে সাতটার দিকে ক্লাস বর্জন করে পাঁচ শতাধিক ছাত্র-ছাত্রী অপরাজেয় বাংলার পাদদেশ অবস্থান নেন। গতকালও এই দাাবিতে তারা বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছিলো। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আখতারুজ্জামান আন্দোলনরতদের সাত কলেজের সকল কার্যক্রম তাদের নিজস্ব ক্যাম্পাসে হবে বলে আশ্বস্ত করেছিলেন। কিন্তু ...

প্রোটোকল ভেঙে ইসরাইলি প্রধানমন্ত্রীকে আলিঙ্গন মোদির

আন্তর্জাতিক ডেস্ক: ইসরাইলের প্রধানমন্ত্রীকে ভারতে স্বাগত জানাতে গিয়ে প্রোটোকলের তোয়াক্কা করলেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বেনিয়ামিন নেতানিয়াহু নয়াদিল্লির মাটিতে পা রাখতেই সটান তাকে জড়িয়ে ধরেন মোদি। স্বাগত জানান নেতানিয়াহুর স্ত্রী সারাকেও। ১৫ বছরে এই প্রথম কোনো ইসরাইলি প্রধানমন্ত্রী ভারত সফরে গেলেন। এর আগে ২০০৩-এ শেষবার ভারত গিয়েছিলেন এরিয়েল শ্যারন। ভারতের কাছে ইসরাইলের প্রধানমন্ত্রীর এবারের সফর যথেষ্ট গুরুত্বপূর্ণ। বেনিয়ামিনের সঙ্গে এসেছেন ...