১৫ই জুন, ২০২৬ ইং | ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | রাত ৩:০২

box

তাবলিগ অনুসারীদের বিক্ষোভ, ২০ কিলোমিটারব্যাপী তীব্র যানজট

নিজস্ব প্রতিবেদক: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছেন ভারতের তবলিগ জামাতের মুরুব্বি মাওলানা সাদ কান্ধলভী। অন্যদিকে বাংলাদেশে প্রবেশ না করে তাকে নিজ দেশে ফিরে যাওয়ার দাবিতে বিমানবন্দর চত্বরে বিক্ষোভ করছেন তবলিগের একাংশের সমর্থক মুসল্লিরা। ৩ ঘণ্টা ধরে চলা বিক্ষোভকে কেন্দ্র কের বিমানবন্দরের সামনের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের দুপাশে ২০ কিলোমিটারব্যাপী যানজট তৈরি হয়েছে। জানা গেছে, বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে শাহজালালে পৌঁছান মাওলানা ...

ভারত ছাড়াই আইপিএল

স্পোর্টস ডেস্ক: আবারও ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) হতে পারে দক্ষিণ আফ্রিকায়। এখনও সব কিছু চূড়ান্ত না হলেও ভারতের সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া এমন খবর দিয়েছে। ২০১৯ সালে ভারতে লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে নিরাপত্তাব্যবস্থা নিয়ে সমস্যা হতে পারে। এমন দিক বিবেচনা করেই বিকল্প ভেন্যু হিসেবে দক্ষিণ আফ্রিকার নাম পছন্দ করেছেন বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) কর্মকর্তারা। তবে ...

নোয়াখালীতে প্রতিপক্ষের গুলিতে ছাত্রলীগ নেতা নিহত

নিজস্ব প্রতিবেদক: নোয়াখালীর সোনাইমুড়িতে প্রতিপক্ষের গুলিতে মো. শাকিল (২২) নামে এক ছাত্রলীগ নেতা নিহত হয়েছে। মঙ্গলবার রাত ১১টার দিকে ঢাকা আনার পথে চৌমুহনী এলাকায় তার মৃত্যু হয়। খবর পেয়ে সার্কেল এসপি ও সোনাইমুড়ি থানার ওসির নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে অস্ত্রসহ ঘাতকের দুই সহযোগীকে আটক করেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে সোনাইমুড়ির দেউটি বাজার এলাকায় ...

খালেদা জিয়াকে হয়রানী করতেই ১৪ মামলা স্থানান্তর: রিজভী

নিজস্ব প্রতিবেদক: বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে নিজেদের মামলাগুলো জাদুর কাঠির ইশারায় প্রত্যাহার হয়ে যায়। আর বিএনপি চেয়ারপারসনসহ বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা জাল ও ভুয়া নথি তৈরী করে মিথ্যা মামলাগুলো চলে সুপারসনিক গতিতে। বুধবার দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। রিজভী বলেন, আগামী জাতীয় ...

প্রচণ্ড তাপদাহে পুড়ছে অস্ট্রেলিয়া

আন্তর্জাতিক ডেস্ক যুক্তরাষ্ট্রে একদিকে বোম্ব সাইক্লোনের কারণে প্রচণ্ড ঠাণ্ডার কবলে রয়েছে। অন্যদিকে অস্ট্রেলিয়া মহাদেশের মানুষ পুড়ছে প্রচণ্ড তাপদাহে। জলবায়ুর ক্ষতিকর প্রভাবের কারণে প্রকৃতির এমন আচরণ এখন ক্রমেই স্পষ্ট হচ্ছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বুধবার এক প্রতিবেদনে জানায়, গত ক’দিনে রেকর্ড পরিমাণ গরমের অভিজ্ঞতা লাভ করছে অস্ট্রেলিয়ার মানুষ। দেশটির আবহাওয়া দপ্তরের হিসেবে সেখানে সর্বোচ্চ ৪৭ দশমিক ৭৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা ...

নিজস্ব সেনাবাহিনী গড়েছেন সৌদি যুবরাজ

আন্তর্জাতিক ডেস্ক: সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান একটি ব্যক্তিগত সশস্ত্রবাহিনী গড়ে তুলেছেন। ‘আল সাইফ আল-আজরাব’ নামে একটি নিজস্ব এলিট বাহিনী যুক্তরাষ্ট্রের সবচেয়ে শক্তিশালী ‘ব্লাকবাস্টার’ বাহিনীর সহায়তায় গড়ে তোলা হয়েছে। এ বাহিনীর সব কার্যক্রম তদারকি করেন যুবরাজ সালমান নিজেই এবং তার কাছেই এ বাহিনী কার্যক্রমের রিপোর্ট পেশ করে থাকে। বিশেষ এ বাহিনীর সদস্য সংখ্যা পাঁচ হাজার। গালফ নিউজের খবরে বলা হয়, ...

মিয়ানমারে রয়টার্সের ২ সাংবাদিকের বিরুদ্ধে পুলিশের অভিযোগ দায়ের

আন্তর্জাতিক ডেস্ক: মিয়ানমারে পুলিশ রয়টার্সের দুই সাংবাদিকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে। অফিসিয়াল সিক্রেটস অ্যাক্ট ভঙ্গের দায়ে বুধবার তাদের বিরুদ্ধে এ অভিযোগ দায়ের করা হয়। এ অভিযোগ প্রমাণিত হলে তাদের ১৪ বছর পর্যন্ত জেল হতে পারে। ইয়াঙ্গুন আদালতে এক বিচারক বলেন, ‘এদের বিরুদ্ধে একজন পুলিশ কর্মকর্তা স্টেট সিক্রেটস (অফিসিয়াল সিক্রেটস) অ্যাক্ট এর ৩.১ (সি) ধারায় অভিযোগ দায়ের করেছে। তাদের মুক্তির জন্যে ...

সুইজারল্যান্ডে প্রবল তুষারপাতে হাজার হাজার পর্যটক আটকা

আন্তর্জাতিক ডেস্ক: সুইজারল্যান্ডের কয়েকটি পর্যটন স্থানে ভয়াবহ তুষারপাতে হাজার হাজার পর্যটক আটকা পড়েছে। এছাড়া স্কি রিসোর্ট হিসেবে পরিচিত বেশ কয়েকটি এলাকা থেকে পর্যটকরা ফিরতে পারছে না। প্রশাসনের পক্ষ থেকে সবাইকে সতর্ক করে বলা হয়েছে সর্বোচ্চ নিরাপদ স্থানে অবস্থান নিতে। কারণ যেকোনো মুহূর্তে তুষারধ্বস ঘটে জীবনের ঝুঁকি তৈরি করতে পারে। কয়েকটি এলাকায় সোমবার ১ মিটার পুরু তুষার জমেছে। স্থানীয় আবহাওয়াবিদরা বলেছেন, ...

ট্রাম্প জমানায় ফিলিস্তিন সংকটের সুরাহা অসম্ভব: আহমাদ তাইবি

আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জমানায় ফিলিস্তিন-ইসরায়েল সংকটের কোনো সুরাহা অসম্ভব বলে মন্তব্য করেছেন ইসরায়েলের পার্লামেন্ট নেসেটের আরব সদস্য আহমাদ তাইবি। আহমাদ তাইবি এক সাক্ষাৎকারে বলেন, ট্রাম্প যখন ক্ষমতায় আসেন তখন কোনো সমাধান দৃশ্যপটে ছিল না। আর তিনি ক্ষমতা নেওয়ার পর সংঘাতের সমাধান অসম্ভব হয়ে পড়েছে। এই আইনপ্রণেতা বলেন, ট্রাম্প এবং তাঁর সহযোগীরা জেরুজালেম এবং ইসরায়েলের অবৈধ বসতি নিয়ে ...

গোদাগাড়ীতে ১৫ কেজি গাঁজাসহ মা-মেয়ে আটক

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর গোদাগাড়ীতে ১৫ কেজি গাঁজাসহ মা-মেয়েকে আটক করেছে পু‌লিশ । মঙ্গলবার রাত সা‌ড়ে আটটায় উপ‌জেলার বিজয়নগ‌র এলাকার বান্দুড়িয়া গ্রামের ইমরা‌নের বাড়ি‌তে অভিযান চা‌লি‌য়ে গাঁজাসহ তাদের আটক করা হয়। আটককৃতরা হ‌লেন, ইমরা‌ন আলী ছবির মে‌য়ে ও রাজশাহী মহানগ‌রের রায় পাড়া এলাকার লাল্টুর স্ত্রী লিপি খাতুন ( ২৮ ) এবং তার মা ফা‌তেমা বেগম ( ৫৫ )। এ বিষ‌য়ে প্রেমতলী ...