নিজস্ব প্রতিবেদক: জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় হাজিরা দিতে আদালতে পৌঁছেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। বুধবার বেলা সাড়ে ১১টা ৫৩ মিনিটে বকশীবাজারে স্থাপিত ঢাকার পাঁচ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক ড. আখতারুজ্জামানের আদালতে পৌঁছান তিনি। এরপরই অষ্টম দিনের মতো জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়ার পক্ষে শুনানি শুরু হয়। এরআগে বেলা ১১টা ১০ মিনিটে গুলশানের ...
box
বিমানবন্দরে মাওলানা সাদকে ঠেকাতে ব্যাপক বিক্ষোভ
নিজস্ব প্রতিবেদক: দিল্লির মাওলানা সাদ কান্ধলভীকে বাংলাদেশে আসা ঠেকাতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিক্ষোভ করছেন শত শত আলেম। এছাড়া বিক্ষোভ হচ্ছে ঢাকার অনেক মাদ্রাসায়। দিল্লির নেজামুদ্দিনের মুরব্বি মাওলানা সাদ যেন বাংলাদেশে আসতে না পারেন সেজন্য বুধবার সকাল থেকে বিমানবন্দর এলাকায় জড়ো হয়েছেন আলেম-ওলামারা। নিজের বিতর্কিত বক্তব্য প্রত্যাহার না করে এবং সবার সম্মিলিত সিদ্ধান্তকে পাশ কাটিয়ে মাওলানা সাদের ইজতেমায় আসা উচিত নয় ...
মহাকাশে গিয়ে উচ্চতা বেড়ে গেছে জাপানি নভোচারীর
বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক: জাপানের একজন নভোচারী জানিয়েছেন আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে ৩ সপ্তাহ থাকার পর তার উচ্চতা ৯ সেন্টিমিটার (৩.৫ ইঞ্চি)বেড়ে গেছে। নরিশিগে কানাই সোশ্যাল মিডিয়াতে তার পাতায় লিখেছেন তিনি এখন ভয় পাচ্ছেন জুনে ভূপৃষ্ঠে ফেরার সময় রাশিয়ার সয়্যূজ নভোযানে তিনি আঁটবেন কিনা। মহাকাশে যাওয়ার পর নভোচারীদের উচ্চতা গড়ে দুই থেকে পাঁচ সেমি বেড়ে যায়। মহাকাশে মাধ্যাকর্ষণ শক্তির অভাবে মানুষের ...
ক্যালিফোর্নিয়ায় বন্যা-ভূমিধসে নিহত বেড়ে ১৩
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় প্রবল বৃষ্টি থেকে সৃষ্ট বন্যা ও ভূমিধসে নিহত বেড়ে ১৩ জন হয়েছে। প্রাথমিকভাবে দুইজন নিহতের কথা বলা হয়। স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে বিবিসির খবরে বলা হয়েছে, ভূমিধসের কারণে কোমর পর্যন্ত কাদা জমে গেছে। খবরে বলা হয়েছে, ১৬৩ জনকে হাসপাতালে নেওয়া হয়েছে। আহত হয়েছে ২০ জন। চারজনের অবস্থা আশঙ্কাজনক। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ ...
আমার নাম ও ছবির অপব্যবহার করা হচ্ছে : মাশরাফি
স্পোর্টস ডেস্ক: ফেসবুকে সম্প্রতি ‘রাইজ এবোভ অল-২০১৮’ পাওয়ার্ড বাই এক্সট্যাসি নামে একটি ইভেন্টের প্রচার-প্রচারণা দেখা যাচ্ছে। দেশের সবচেয়ে বড় স্পিকিং ইভেন্ট দাবি করা ইউনিসেলের ব্যানারে হতে যাওয়া এ ইভেন্টে অনেকের মতো মাশরাফিও অংশ নেবেন বলে প্রচার করা হচ্ছে। তবে এটিকে অপপ্রচার বলে উড়িয়ে দিয়েছেন টাইগারদের ওডিআই অধিনায়ক। এ অনুষ্ঠান সম্পর্কে কিছুই জানেন না উল্লেখ করে ফেসবুকে নিজের ভেরিফাইড পেজে একটি ...
সিরাজগঞ্জে ইয়াবাসহ আটক ১
নিজস্ব প্রতিবেদক: সিরাজগঞ্জের সলঙ্গায় র্যাবের অভিযানে ইয়াবাসহ মো. আইয়ুব আলী সরকার (৩৮) নামের একজনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-১২। বুধবার বেলা ১১টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন সিরাজগঞ্জ ক্যাম্পের ক্যাম্প কমান্ডার মেজর সাফায়াত আহাম্মদ সুমন। আটক আইয়ুব আলী সরকার বাগিচাপাড়া গ্রামের মৃত গোলাম আলীর ছেলে। ক্যাম্প কমান্ডার মেজর সাফায়াত আহাম্মদ সুমন জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ...
ইবতেদায়ি শিক্ষকদের আমরণ অনশন চলছে, অসুস্থ ২২
নিজস্ব প্রতিবেদক: মাদ্রাসা শিক্ষা বোর্ডের নিবন্ধন পাওয়া সব স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা জাতীয়করণের দাবিতে মঙ্গলবার থেকে আমরণ অনশন শুরু করেছেন ওই সব মাদ্রাসার শিক্ষকেরা। জাতীয় প্রেসক্লাবের সামনে টানা অবস্থান কর্মসূচির নবম দিনের মাথায় তাঁরা অনশন শুরু করেন। বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষক সমিতির ডাকে এ কর্মসূচি পালিত হচ্ছে। তীব্র শীতের মধ্যে টানা অবস্থান কর্মসূচির পর অনশন শুরুর প্রথম দিনে সন্ধ্যা পর্যন্ত ...
স্বস্তিতে ভারতীয়রা বদলাচ্ছে না মার্কিন ভিসা নীতি
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রে কর্মরত ভারতীয়দের জন্য সুখবর। এইচ-১বি ভিসা আইনে এখনই কোনও রদবদল ঘটাচ্ছে না যুক্তরাষ্ট্র। মঙ্গলবার এ কথা জানিয়েছে মার্কিন নাগরিকত্ব ও অভিবাসী পরিষেবা দফতর (ইউএসসিআইএস)। এর ফলে, হাঁফ ছেড়ে বাঁচলেন প্রায় সাড়ে সাত লাখ ভারতীয়, যারা পেশাগত কারণে সেখানে রয়েছেন। এইচ-১বি ভিসা আইনে তারা যে সব সুযোগ সুবিধা পান তা কেড়ে নেওয়া হলে এখনই যুক্তরাষ্ট্র ছাড়তে হতো তাদের। ...
মোবাইল চোরচক্রের প্রধানসহ ৬ জন গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের মোবাইল চোরচক্রের প্রধানসহ ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার দিবাগত রাতে নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। খুলশী থানার ওসি (তদন্ত) মুহিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। চক্রটির প্রধানের নাম আবদুল্লাহ আল মামুন ওরফে ঘাড় বাঁকা মামুন। এসময় ৬৭টি মোবাইল ফোন উদ্ধার করেছে পুলিশ। তিনি জানান, গত ৫ জানুয়ারি খুলশীর একটি মার্কেটে মেলা চলাকালে বেশ ...
চিকিৎসা দেওয়ার নামে একাধিকবার ধর্ষণ এই করে চিকিৎসক
নিজস্ব প্রতিবেদক: চিকিৎসা দেওয়ার নামে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের যৌন ও চর্ম বিশেষজ্ঞ ডা. মো. রিয়াদ সিদ্দিকীর বিরুদ্ধে জোরপূর্বক যৌন হয়রানি ও একাধিকবার ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনার পর নির্যাতিতার বাবা কামাল হোসেন বাদী হয়ে গতকাল সোমবার শাহবাগ থানায় একটি মামলা করেছেন। অনেকের কাছে হয়তো প্রশ্ন আসতে পারে একবার ধর্ষিত হওয়ার পরও কেন ওই ছাত্রী ওই ডাক্তারের কাছে ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর