১৫ই জুন, ২০২৬ ইং | ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ভোর ৫:২১

box

সারাদেশে শৈত্যপ্রবাহ অব্যাহত থাকবে :আবহাওয়া অধিদপ্তর

নিজস্ব প্রতিবেদক: গোপালগঞ্জ, সাতক্ষীরা, যশোর ও কুষ্টিয়া অঞ্চলসহ রংপুর ও রাজশাহী বিভাগের উপর দিয়ে তীব্র শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। এছাড়া শ্রীমঙ্গল, কুমিল্লা, চট্টগ্রাম ও নোয়াখালী অঞ্চলসহ ময়মনসিংহ ও বরিশাল বিভাগের অবশিষ্টাঞ্চল সমূহের উপর দিয়ে মৃদু ও মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। বিদ্যমান এ শৈত্যপ্রবাহ অব্যাহত থাকবে। বুধবার সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়ার পর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে। পূর্বাভাসে আরও বলা হয়, সারাদেশে ...

মানবতাবিরোধী অপরাধ :মৃত্যুদণ্ড ২ ,আমৃত্যু দণ্ড ৩

নিজস্ব প্রতিবেদক: মানবতাবিরোধী অপরাধের মামলায় মৌলভীবাজারের ২ জনের মৃৃত্যুদণ্ড ও ৩ জনের আমৃত্যু কারাদণ্ডাদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আসামিরা হলেন-শামসুল হোসেন তরফদার, মোবারক মিয়া, নেসার আলী, ইউনুস আহমেদ ও ওজায়ের আহমেদ চৌধুরী। এদের মধ্যে নেসার আলী ও ওজায়ের আহমেদ চৌধুরীকে মৃত্যুদণ্ডাদেশ ও বাকি ৩ জনকে আমৃত্যু কারাদণ্ডাদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। ইউনুস আহমেদ ও ওজায়ের আহমেদ চৌধুরী ছাড়া বাকিরা পলাতক। তাদের বিরুদ্ধে ...

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কমেছে পিএইচডি শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কমেছে পিএইচডি শিক্ষার্থী। যেখানে প্রতিবছর এই শাখায় শিক্ষার্থী বাড়ার কথা ছিল যেখানে ধীরে ধীরে কমতে শুরু করেছে পিএইচডি শিক্ষার্থীর সংখ্যা। বলা হয়ে থাকে একটি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক উন্নয়ন আর অগ্রগতি নির্ভর করে গবেষণার উপর। অনুসন্ধানে জানা যায়, গত ২০ অক্টোবর বিশ্ববিদ্যালয় জনসংযোগ, প্রচার ও প্রকাশনা দপ্তর থেকে প্রকাশিত ‘জগন্নাথ বিশবিদ্যালয় বার্তা’য় দেখা যায়, বিশ্ববিদ্যালয়ে শিক্ষার গুণগত মান ...

টেক্সটাইল ইয়ুথ লিডারশিপ সম্মেলন ১২ জানুয়ারি

নিজস্ব প্রতিবেদক: আগামী শুক্রবার (১২ জানুয়ারি) অনুষ্ঠিত হতে যাচ্ছে টেক্সটাইল ইয়ুথ লিডারশিপ সামিট। রাজধানীর কাকরাইলের ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ারস বাংলাদেশ (আইডিইবি) মিলনায়তনে বিকেল ৩টায় সামিটটি শুরু হবে। সামিটটির এবারের প্রতিপাদ্য বিষয় ‘ইনোভেশন অ্যান্ড ইন্ট্রিপ্রিনিউরশিপ ফর ট্রান্সফরমেশন’। দেশের বস্ত্রখাত নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করা রিসার্চ ডেভেলপমেন্ট অ্যান্ড প্রোমোশনাল সার্ভিস অর্গানাইজেশন ‘বাংলাদেশ টেক্সটাইল টুডে’ অনুষ্ঠানটি আয়োজন করেছে। প্রতিষ্ঠানটির মূলমন্ত্র ড্রাইভিং বিজনেস উইথ ...

আজ আদালতে যাবেন বেগম খালেদা জিয়া

নিজস্ব প্রতিবেদক: জিয়া অরফানেজ ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় আজ বুধবার (১০ জানুয়ারি) বিশেষ আদালতে হাজিরা দেবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বেগম খালেদা জিয়ার আইনজীবী সানাইল্লাহ মিয়া  বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, জিয়া অরফানেজ ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির দুই মামলায় হাজিরা দিতে আজ বুধবার বেলা ১১টার দিকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আদালতে উপস্থিত হবেন। এ দিন ...

‘মুক্তিযোদ্ধার সংখ্যা ১ লাখ ৮০ হাজার ৫১৩ জন’

নিজস্ব প্রতিবেদক: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক জানিয়েছেন, সর্বশেষ সংশোধিত তালিকা অনুযায়ী মুক্তিযোদ্ধার সংখ্যা এক লাখ ৮০ হাজার ৫১৩ জন। মঙ্গলবার জাতীয় সংসদ অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে সরকারি দলের সদস্য সেলিনা জাহান লিটার এক প্রশ্নের জবাবে মন্ত্রী এই তথ্য জানান। মন্ত্রী বলেন, ‘ইতোমধ্যে সব উপজেলার গেজেটভুক্ত বেসামরিক মুক্তিযোদ্ধার নামের তালিকা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।’ মোজাম্মেল হক বলেন, ...

সহিংস রাজনৈতিক কর্মকাণ্ড কঠোরভাবে দমন করতে হবে: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: জননিরাপত্তায় সহিংস রাজনৈতিক কর্মকাণ্ডকে কঠোরভাবে দমন করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ মঙ্গলবার পুলিশ স্টাফ কলেজের আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (আইসিসি) পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উদ্দেশ্যে রাখা বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। পুলিশ সপ্তাহ-২০১৮ এর কর্মসূচির অংশ হিসেবে আজ সকালে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন তিনি। বৈঠকে তিনি পুলিশের নানা সমস্যার কথা শোনেন এবং সেগুলোর বিষয়ে ব্যবস্থা নেয়ার ...

নারীর ক্ষমতায়নে বাংলাদেশের অর্জন ঈর্ষণীয় : নারী ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: নারী ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বলেছেন, বাংলাদেশের নারীরা অনেক ক্ষেত্রে আঞ্চলিক দেশসমূহ থেকে এগিয়ে আছে। আজ মঙ্গলবার রাজধানীর বেইলী রোডে বাংলাদেশ গার্ল গাইড্স এসোসিয়েশন ও শ্রীলংকা গার্ল গাইড এসোসিয়েশনের যৌথ আয়োজনে গার্ল গাইড্স অডিটোরিয়ামে ‘স্টপ দ্যা ভায়োলেন্স’ ন্যাশনাল ট্রেনিং অব ট্রেইনার্স-এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন তিনি। প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ সরকার নারী ও শিশুর প্রতি ...

রংপুরে ২ বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

রংপুর প্রতিবেদক: রংপুরের মিঠাপুকুরের বৈরাগীগঞ্জে আজ মঙ্গলবার সকালে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে ২ জন হেলপার নিহত এবং ৪ জন আহত হয়েছে। বড়দরগা হাইওয়ে পুলিশ ইনচার্জ এসআই নাজমুল ইসলাম নয়া দিগন্তকে জানান, আজ মঙ্গলবার সকাল ৭টার দিকে বৈরাগীগঞ্জে ঢাকা থেকে ছেড়ে আসা এমপি তিস্তা কোচের (ঢাকা মেট্রো-ব-১৪-৯৮৫৪) সাথে রংপুর থেকে রাজশাহীর উদ্দেশে ছেড়ে যাওয়া বসুন্ধরা (ঢাকা মেট্রো-ব-১১-১৫৮৯) কোচের মুখোমুখি সংষর্ঘ হয়। ...

সোনার ভরি ৫০ হাজার টাকা ছাড়াল

নিজস্ব প্রতিবেদক: দেশের বাজারে সোনার দর ভরিতে সর্বোচ্চ ১ হাজার ৪০০ টাকা পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি। এতে ভালো মানের বা ২২ ক্যারেট সোনার ভরির দাম দাঁড়াবে ৫০ হাজার ৭৩৮ টাকা। সোনার নতুন দর কাল বুধবার থেকে সারা দেশে কার্যকর হবে। অন্যান্য মানের দাম বেড়েছে ভরিতে এক হাজার ৩০০ টাকার মতো। বুধবার থেকে নতুন দর কার্যকর হবে বলে ...