১৫ই জুন, ২০২৬ ইং | ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | রাত ৩:০০

box

ভারতের উত্তর প্রদেশে সড়ক দুর্ঘটনায় নিহত ১১

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের উত্তর প্রদেশে মালবাহী ট্রাক একটি প্রাইভেট কার ও থ্রি হুইলারকে চাপা দিলে ১১ জন নিহত হয়। দেশটির কর্মকর্তারা একথা জানান। খবর সিনহুয়া’র। উত্তর প্রদেশের রাজধানী লক্ষ্ণৌ থেকে ২৫৭ কিলোমিটার দুরে ফিরোজাবাদ জেলার সিরসাগঞ্জ থানা এলাকায় রবিবার সন্ধ্যায় দুর্ঘটনাটি ঘটে। পুলিশ কর্মকর্তা মনোজ কুমার বার্তা সংস্থাকে বলেন, ‘গত সন্ধ্যায় ভয়াবহ এক সড়ক দুর্ঘটনায় ১১ জন প্রাণ হারিয়েছে। মালবাহি ...

রোহিঙ্গা তরুণীকে বিয়ে করায় লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক: নির্যাতন ও গণহত্যার মুখে মিয়ানমার থেকে বাংলাদেশে এসে আশ্রয় নেয়া এক রোহিঙ্গা তরুণীকে বিয়ে করার ঘটনায় একজনকে এক লাখ টাকা জরিমানা করেছে হাইকোর্ট। আগামী ৩০ দিনের মধ্যে এ টাকা আদালতের সংশ্লিষ্ট শাখায় জমা দিতে নির্দেশ দিয়েছে আদালত। অন্যথায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার নির্দেশনা দেয়া হয়েছে। সোমবার বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি জেবিএম হাসানের হাইকোর্ট বেঞ্চ এ ...

বেনাপোল-পেট্রাপোল বন্দরে আমদানি-রফতানি বন্ধ

নিজস্ব প্রতিবেদক: ভারতীয় পেট্রাপোলে সিএন্ডএফ এজেন্ট ও কাস্টমসের মধ্যে বিরোধকে কেন্দ্র করে বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়ে সোমবার সকাল থেকে দু’দেশের মধ্যে আমদানি-রফতানি বন্ধ রয়েছে। অতিরিক্ত অর্থ আদায় ও নানা হয়রানির প্রতিবাদে আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ করে দেয় ভারতের পেট্রাপোল চেকপোস্ট সিএন্ডএফ এজেন্ট ও বন্দর ব্যবহারকারী বিভিন্ন সংগঠনের নেতারা। আমদানি-রফতানি বন্ধ থাকার ফলে বেনাপোল বন্দরে প্রবেশের অপেক্ষায় পচনশীল পণ্যসহ শত শত পণ্যবোঝাই ট্রাক ...

নির্বাচন করতে চাইলে সম্পদের হিসাব দিন: দুদক চেয়ারম্যান

নিজস্ব প্রতিবেদক: দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেছেন, ‘দুদকের স্পষ্ট কথা হচ্ছে যারা আগামী নির্বাচনে অংশ নিতে চায়, তারা যেন তাদের সম্পদের সঠিক হিসাব নির্বাচন কমিশনের কাছে দেয়। ইতোমধ্যে আমরা দু-একজন এমপির বিরুদ্ধে কমিশনের কাছে লিখেছি যে, তাদের সম্পদের হিসাব সঠিক নয়। এজন্য বলবো যারা জনগণের প্রতিনিধি হতে চান, তারা যেন সম্পদের সঠিক হিসাব নির্বাচন কমিশনের কাছে দেয়। কারণ ...

নিম্নমুখী প্রবণতার মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে

নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার মূল্য সূচকের ব্যাপক পতনে লেনদেন শেষ হয়েছে। আজ ডিএসই প্রধান মূল্য সূচক ডিএসইএক্স কমেছে ৫৭ পয়েন্ট। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচক পতনে লেনদেন শেষ হয়েছে। বাজার বিশ্লেষণে দেখা যায়, সোমবার ডিএসইতে মোট ৪৭৭ কোটি ৫৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে প্রায় ৭ কোটি ৪৪ লাখ টাকা কম। ...

ঝোঁপের ভেতর ৫৩ ককটেল

নিজস্ব প্রতিবেদক: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পুকুর পাড়ের ঝোঁপের ভেতর থেকে পরিত্যক্ত অবস্থায় ৫৩টি ককটেল উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে পরিত্যক্ত ককটেল উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন উল্লাপাড়া মডেল থানার ওসি দেওয়ান কউশিক আহমেদ। এর আগে রোববার সন্ধ্যায় উপজেলার পৌর শহরের শ্যামলীপাড়া থেকে পরিত্যক্ত অবস্থায় এ ককটেলগুলো উদ্ধার করা হয়। উল্লাপাড়া মডেল থানার এসআই আসাদুজ্জামান রিপন এতথ্য নিশ্চিত করে জানান, পৌর এলাকার শ্যামলী ...

টাঙ্গাইলে অস্ত্রসহ ডাকাত সদস্য গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলে শীর্ষ নৌ-ডাকাত সিরাজ শিকদারের প্রধান সহযোগী আব্দুল হালিমকে (৩০) গ্রেফতার করেছে র‍্যাব। সোমবার ভোরে টাঙ্গাইল সদর উপজেলার চর পৌলী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন ও দুই রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়। সকালে র‍্যাব- ১২ এর ৩নং কোম্পানির কমান্ডার মোহাম্মদ রবিউল ইসলাম সংবাদ সম্মেলনে এ ...

পাটের ব্যাগ ইস্যুতে আবার চালের বাজারে অস্থিরতার শঙ্কা

নিজস্ব প্রতিবেদক: দুই দেশ থেকে চাল আমদানিতে পাটের ব্যাগ ব্যবহারের বাধ্যবাধকতা শিথিলের মেয়াদ শেষ হওয়ায় চালের দাম আবার বেড়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। কারণ, ব্যবসায়ীরা এই বিষয়টি ব্যবহার করে বাড়তি মুনাফার সুযোগ নিতে পারেন। ব্যবসায়ীরা জানান, পাটের ব্যাগে চাল আমদানির বাধ্যবাধকতা থাকলে খরচ বেশি পড়ে। এই সুবিধা না থাকলে এই বাড়তি খরচটা চাল বিক্রি করেই তুলে নিতে হবে। বিষয়টি ভাবিয়ে ...

খালেদা জিয়ার বিরুদ্ধে আরো ১৪ মামলার বিচার: আইন মন্ত্রণালয়

নিজস্ব প্রতিবেদক: বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে থাকা আরও ১৪টি মামলা বকশীবাজার আলিয়া মাদ্রাসাসংলগ্ন ভবনে স্থাপিত অস্থায়ী আদালতে চলবে বলে জানিয়েছে আইন মন্ত্রণালয়। আজ সোমবার আইন মন্ত্রণালয় এই সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে। যে ১৪টি মামলা স্থানান্তর করা হচ্ছে তার মধ্যে ঢাকা মহানগর দায়রা আদালতে ৯টি, বিশেষ জজ আদালতে ৩টি ও ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে ২টি মামলা বিচারাধীন ...

বৈধ পথে ইলিশ রফতানির সিদ্ধান্ত!

নিজস্ব প্রতিবেদক: শুধুমাত্র চোরাই পথে ইলিশ পাচার ঠেকাতে বৈধ পথে ইলিশ রফতানির সিদ্ধান্ত নিয়েছে সরকার।চোরাই পথে ইলিশ পাচার হওয়ায় রাজস্ব আয় থেকে বঞ্চিত হচ্ছে সরকার। এমনকি বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সর্বোচ্চ চেষ্টা করেও যখন তা ঠেকাতে পারছে না তখন বাধ্য হয়েই সরকার বৈধ পথে ইলিশ রফতানির সিদ্ধান্ত নিয়েছে। সোমবার সচিবালয়ে সম্মেলন কক্ষে সদ্য প্রতিমন্ত্রী থেকে মন্ত্রীর দায়িত্ব পাওয়া মৎস ও ...