আন্তর্জাতিক ডেস্ক: ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসামের সরকার বিতর্কিত ‘ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেনস (এনআরসি)’ এর প্রথম খসড়া তালিকাটি আজ সোমবার প্রকাশ করা হয়েছে। এতে দেখা যাচ্ছে, মোট ৩.২৯ কোটির মধ্যে ১.৯ কোটি মানুষকে বৈধতা দেয়া হয়েছে, অর্থাৎ তাদেরকে ভারতের বৈধ নাগরিক হিসেবে গন্য করা হবে। বাকিদের নথিপত্র পরীক্ষা করা হচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। টাইমস অব ইন্ডিয়া এ খবর জানিয়েছে। এনআরসি-এর তালিকায় ...
box
কমলনগরে ছাত্রদলের ছয় নেতাকর্মী আটক
নিজস্ব প্রতিবেদক: লক্ষ্মীপুরের কমলনগরে ছাত্রদলের ছয় নেতাকর্মীকে আটক করে পুলিশে দিয়েছে ছাত্রলীগ। রবিবার রাতে উপজেলার তোরাবগঞ্জ বাজার থেকে তাদের আটক করা হয়। আটকরা হলেন মো. ফাহাদ, মো. রাশেদ, ফিরোজ আলম, মো. মোহন, মো. হাসান ও বোরহান উদ্দিন। এরা সবাই তোরাবগঞ্জ এলাকার বাসিন্দা। জানা যায়, রাত সাড়ে দশটার দিকে উপজেলার তোরাবগঞ্জ বাজারের ছাত্রদলের প্রতিষ্ঠাবাষির্কী উপলক্ষে একটি ঘরে প্রস্তুতি সভা করছিলেন ছাত্রদলের ...
মার্কার বর্ষসেরা মেসি
স্পোর্টস ডেস্ক: দলগত পারফরম্যান্স খুব একটা সুখের নয়। তবে ব্যক্তিগতভাবে তিনি ছিলেন উজ্জ্বল। বলছিলাম লিওনেল মেসির কথা। স্প্যানিশ ক্রীড়া দৈনিক ‘মার্কা’র জরিপে ২০১৭ সালের বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হয়েছে কিং লিও। মার্কার করা ১০০ জনের মধ্যে ক্রিস্টিয়ানো রোনালদো-নেইমারকে হটিয়ে নাম্বারওয়ান আসনটা অলংকৃত করেছেন পাঁচবারের এই বর্ষসেরা ফুটবলার। বার্সার হয়ে কোপা দেল রের মুকট জেতা। নিজ দেশ আর্জেন্টিনাকে খাদের কিনার থেকে রাশিয়া ...
কড়া নিরাপত্তায় থার্টি ফার্স্ট উদযাপন: স্বাগত ২০১৮
নিজস্ব প্রতিবেদক: পুলিশের নিষেধাজ্ঞার পরও আতশবাজি ফুটিয়ে ও ফানুস উড়িয়ে ২০১৮ সালকে বরণ করে নিয়েছে রাজধানীবাসী। রাত ১২টা বাজার সঙ্গে সঙ্গে একের পর এক ফুটতে আতজবাজি, আর উড়তে থাকে ফানুস। বাসা-বাড়ির ছাদে উঠে অনেকেই নববর্ষের এ আনন্দকে উপভোগ করেন। চারপাশ থেকে ধ্বনিত হয় উচ্ছাস আর হল্লা। এই আনন্দ-উৎসব চলে প্রায় ১৫মিনিট। তবে আইনশৃঙ্খলা রক্ষার স্বার্থে পুলিশের জারি করা কড়া নিরাপত্তায় ...
২০১৮ সালে ‘সূর্য ছোঁয়ার’ মিশন শুরু করবে নাসা
বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : ২০১৮ সালে যুক্তরাষ্ট্রের মহাকাশ বিষয়ক গবেষণা সংস্থা নাসার ৬০ বছর পূর্ণ হবে। এ বছর বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ অভিযান উদ্বোধন করবে সংস্থাটি। এর মধ্যে সূর্যকে ‘ছুঁয়ে’ দেখার পরিকল্পনাও করছে তারা। নাসার মহাকাশ যান পার্কার সোলার প্রোব ছাড়া হবে আগামী বছর। প্রোব বা অনুসন্ধানী এই যানটি সূর্যের বহিঃস্থ আবহমণ্ডলে অনুসন্ধান চালাবে। এটিকেই সূর্য ‘ছোঁয়া’ বলে অভিহিত করছে ...
নরসিংদীতে দুই ইয়াবা ব্যবসায়ী গ্রেফতার
নরসিংদী প্রতিনিধি: নরসিংদীর বাজির মোড় থেকে ২ ইয়াবা ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মডেল থানা পুলিশ। রোববার রাত সাড়ে ৯টায় পৌর শহর বাজির মোড় এলাকায় অভিযান চালিয়ে একটি বাড়ি থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এরা হলেন- বাজির মোড় মহল্লার মৃত জয়নাল আবেদিনের ছেলে মোস্তফা মিয়া (৩৫) ও হাজিপুর মহল্লার তপন ...
স্কুলে স্কুলে বই উৎসব আজ
নিজস্ব প্রতিবেদক: আজ ১ জানুয়ারি দেশব্যাপী পালন করা হবে বই উৎসব। সারাদেশের প্রাথমিক থেকে মাধ্যমিক স্তুরের শিক্ষার্থীদের খালি হাতে আসবে বিনামূল্যের নতুন চকচকে বই। আনন্দে মাতবে সারাদেশের শিক্ষার্থীরা। দেশের অনেক জায়গায় সকালের সূর্যের দেখা না মিললেও নতুন বইয়ের সূর্য ঠিকই উদিত হয়েছে। বই উৎসবে সামিল হতে সকাল থেকে দেশের প্রতিটি স্কুলে শিক্ষার্থীরা ছুটে গেছে। শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা ...
মুদি দোকানে বিনামূল্যের নতুন দেড়হাজার পাঠ্যবই
ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহের শহরতলির কালিকাপুর এলাকায় অভিযান চালিয়ে বিনামূল্যে বিতরণের নতুন দেড়হাজার পাঠ্যবই মুদি দোকান থেকে উদ্ধার করেছে ডিবি পুলিশ। এ সময় মুদি দোকানিকে আটক করা হয়। রোববার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে বইসহ ওই ব্যক্তিকে আটক করে পুলিশ। আটক ব্যক্তির নাম ইসরাফিল (৩২)। তিনি ওই এলাকারই বাসিন্দা। উদ্ধারকৃত বইগুলো ষষ্ঠ থেকে নবম শ্রেণির বলে জেলা ডিবি পুলিশের পক্ষ থেকে ...
পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু
নিজস্ব প্রতিবেদক: ঘন কুয়াশায় সাড়ে তিন ঘণ্টা বন্ধ থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে। কুয়াশা কেটে গেলে সোমবার সকাল ১০টার দিকে ফেরি চলাচল শুরু করা হয়। এর আগে সকাল সাড়ে ৬টা থেকে ফেরি চলাচল সাময়িক ভাবে বন্ধ রাখে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ। বিআইডব্লিউটিসির আরিচা ঘাটের বাণিজ্য শাখার সহকারী ব্যবস্থাপক মহিউদ্দিন রাসেল ফেরি চলাচলের বিষয়ে নিশ্চিত করে জানান, কুয়াশ কেটে গেলে ...
ইরানে বিক্ষোভ দমনে মাঠে রিভোলিউশনারি গার্ডস
আন্তর্জাতিক ডেস্ক: ইরানের বিভিন্ন শহরে গত চারদিন ধরে একটানা যে তুমুল সরকার-বিরোধী বিক্ষোভ চলছে তা শক্ত হাতে দমন করার অঙ্গীকার করেছে সে দেশের রিভোলিউশনারি গার্ডস বা বিপ্লবী রক্ষীবাহিনী। রিভোলিউশনারি গার্ডস পরিষ্কার করে দিয়েছে, তারা এই প্রতিবাদ-বিক্ষোভকে দ্রব্যমূল্য বৃদ্ধির বিরুদ্ধে আন্দোলন হিসেবে দেখছে না -বরং এটাকে সরকারের বিরুদ্ধে ছুড়ে দেওয়া চ্যালেঞ্জ বলেই মনে করছে। বাহিনীর শীর্ষস্থানীয় কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ইসমাইল কওসারি ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর