নিজস্ব প্রতিবেদক: সিলেটের কোম্পানীগঞ্জে জমির মালিকানা নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে আহত হয়েছেন অন্তত ৭০ জন। শনিবার সকালে উপজেলার বাঘজুড় গ্রামে উস্তার আলী ও কালাম মিয়া পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। কোম্পানীগঞ্জ থানার ওসি শফিকুর রহমান খান জানান, বাঘজুড় গ্রামের উস্তার আলী ও কালাম মিয়ার মধ্যে একটি জমির দখল নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। ...
box
বুবলীকে নিয়ে জুটি গড়ার অনুরোধে এখন শাকিব খান
বিনোদন ডেস্ক: বড় তারকারা এটা করেই থাকেন। বিশেষ করে যারা ফিল্মের নেতৃত্বে থাকেন তাদের ক্ষেত্রে এ ঘটনা বেশিই দেখা যায়। আর তা হলো নায়িকার ব্যাপারে সুপারিশ বা অনুরোধ করা। শাকিব খান এর আগে অপু বিশ্বাসকে নেওয়ার ব্যাপারে বিভিন্ন ছবির প্রযোজক, এমনকি বিভিন্ন আয়োজকদের যেমন অনুরোধ করতেন এখন ঠিক তেমনি অনুরোধ করছেন বুবলীর ব্যাপারে। চলচ্চিত্র শিল্পীরা সাধারণত অভিনয়ের বাইরে একাধিক বাণিজ্যিক ...
নতুন বই তুলে দিলেন প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: নতুন বছরে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার সকালে গণভবনে কয়েকজন শিক্ষার্থীর হাতে নতুন বই তুলে দিয়ে ২০১৮ শিক্ষাবর্ষের পাঠ্যপুস্তক বিতরণ কর্মসূচির সূচনা করেন তিনি। ২০১৮ সালের প্রথম দিন শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে চার কোটি ৩৭ লাখ ছয় হাজার ৮৯৫ জন শিক্ষার্থীর হাতে বিনামূল্যে ৩৫ কোটি ৪২ লাখ ৯০ হাজার ১৬২টি বই ...
যেভাবে জানা যাবে পঞ্চম ও অষ্টম শ্রেণির ফলাফল
নিজস্ব প্রতিবেদক: শনিবার প্রকাশিত হচ্ছে ২০১৭ সালের জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও সমমানের পরীক্ষার ফল । সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে দুপুর ২টায় শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এ ফলাফল ঘোষণা করবেন। এরপরই দুপুর আড়াইটায় নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি পরীক্ষার্থীরা মোবাইল ফেনে এসএসএম, শিক্ষাবোর্ডগুলোর ওয়েবসাইট www.educationboardresults.gov.bd এবং সংশ্লিষ্ট বোর্ডের ওয়েবসাইটের মাধ্যমে ফল সংগ্রহ করতে পারবে। ...
ইজতেমার জন্য প্রস্তুত হচ্ছে তুরাগ তীর
নিজস্ব প্রতিবেদক: গাজীপুরের টঙ্গীর তুরাগ তীরে ১২ জানুয়ারি শুরু হচ্ছে তাবলিগ জামাতের বিশ্ব ইজতেমা। ইজতেমাকে সফল ও সার্থক করতে এরই মধ্যে চলছে নানা প্রস্তুতিমূলক কাজ। ইজতেমা ময়দানের বিশাল সামিয়ানা টাঙ্গানো, রাস্তাঘাট মেরামত ও পয়ঃনিষ্কাশনের কাজ চলছে জোরেশোরে। আগত মুসল্লিদের নিরাপত্তা ও নাশকতারোধে থাকছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। এরই মধ্যে মাঠের অর্ধেক প্রস্তুতিমূলক কাজ সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা। সরেজমিনে দেখা গেছে, ...
প্রাথমিকের ফল প্রকাশ : পাসের হার ৯৫.১৮ শতাংশ
নিজস্ব প্রতিবেদক: প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনীতে এ বছর ৯৫.১৮ শতাংশ পরীক্ষার্থী পাস করেছে।শনিবার বেলা ১১টায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে এই ফলাফল তুলে দেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজার রহমান ফিজার। এ সময় প্রধানমন্ত্রী বলেন, ‘প্রাথমিক সমাপনীর মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যকার পরীক্ষা ভীতি কেটে যাচ্ছে। ফলে তারা পড়ালেখার প্রতি আরো মনোযোগী হচ্ছে।’ তিনি বলেন, ‘শুধু তাই নয়, অল্প বয়সে সনদ (সার্টিফিকেট) ...
জাবির সিনেট নির্বাচনে চলছে ভোটগ্রহণ
নিজস্ব প্রতিবেদক: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সিনেটে রেজিস্টার্ড গ্র্যাজুয়েট প্রতিনিধি নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। শনিবার সকাল ৯টা থেকে বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান ভবন ও নতুন কলা ভবনে স্থাপিত কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়। নির্বাচনে রেজিস্টার্ড গ্র্যাজুয়েট প্রতিনিধিদের জন্য নির্দিষ্ট ২৫টি আসনের বিপরীতে ১১৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। আওয়ামীপন্থীরা দু’টি প্যানেলে ও বিএনপিপন্থী গ্র্যাজুয়েটরা একক প্যানেলে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া সতন্ত্র প্রার্থী রয়েছেন ৪৪ জন। নির্বাচিত রেজিস্টার্ড ...
গাজায় আবারো ইসরাইলের বিমান ও ট্যাংক হামলা
আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার ওপর জঙ্গিবিমান ও ট্যাংক দিয়ে কয়েক দফা হামলা চালিয়েছে ইহুদিবাদী ইসরাইল। পবিত্র বায়তুল মুকাদ্দাস শহর নিয়ে যখন গোটা মধ্যপ্রাচ্যে উত্তেজনা বিরাজ করছে তখন ইসরাইল বার বার গাজার ওপর এ ধরনের হামলা করছে। আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে, শুক্রবার বিকেলে ইসরাইলি বিমানগুলো গাজা উপত্যকার পূর্বে তুফাহ অঞ্চলে ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের কয়েকটি অবস্থানে আঘাত হানে। গাজার স্বাস্থ্য ...
গাজীপুরে সুতার কারখানায় আগুন, দগ্ধ ২
নিজস্ব প্রতিবেদক: গাজীপুরে একটি সুতার কারখানায় জেনারেটরের সাইলেন্সর বিস্ফোরিত হয়ে আগুন লেগে দুইজন দগ্ধ হয়েছেন। শুক্রবার রাত ৯টার দিকে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে। আহতরা হলেন- কারখানার সহকারী প্রকৌশলী মো. হানিফ মিয়া (২২) ও তার সহকারী মো.সাইফুল ইসলাম (৩০)। দগ্ধ দুইজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে তিনি জানান। ফায়ার সার্ভিসের কর্মকর্তা কবিরুল গণমাধ্যমকে বলেন, জেনারেটরের সাইলেন্সর বিস্ফোরিত হয়ে ...
মক্কায় দুর্ঘটনায় ২ ছেলেসহ ইতালি প্রবাসী স্ত্রী নিহত, স্বামী হাসপাতালে
আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবের মক্কায় এক সড়ক দুর্ঘটনায় ইতালি প্রবাসী বাংলাদেশি মা ও তাঁর দুই ছেলে নিহত হয়েছে। শুক্রবার রাতে জেদ্দা কনস্যুলেটের লেবার কাউন্সেলর আমিনুল ইসলাম গণমাধ্যমকে জানিয়েছেন, গত বৃহস্পতিবার সন্ধ্যায় মক্কা থেকে মদিনা যাওয়ার সময় পাহাড়ি পথে এই সড়ক দুর্ঘটনা ঘটে। পরিবারটি ওমরা পালন করতে শনিবার ইতালি থেকে সৌদি আরব এসেছিল। ওমরা পালন শেষেই তাঁরা মদিনা যাচ্ছিলেন। নিহতরা হলেন ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর