১৪ই জুন, ২০২৬ ইং | ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | রাত ১১:৩৪

box

ট্রাম্পের কর্মকাণ্ডে মার্কিন সাম্রাজ্যের পতন হবে: বিশ্লেষক

দৈনিক দেশজনতা অনলাইন ডেস্ক:  ক্ষমতায় টিকে থাকার জন্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মিথ্যা বলা ও ভুল দাবি করার প্রবণতা এক সময় মার্কিন সাম্রাজ্যের পতন ডেকে আনতে পারে। এমনটাই বলেছেন, আমেরিকার ‘কালচার ওয়ার্স’ নামের একটি ম্যাগাজিনের কারেন্ট এডিটর ই. মাইকেল জোন্স। তিনি বলেন, ট্রাম্প ক্ষমতায় আসার পর থেকেই ক্ষমতায় টিকে থাকার জন্য এসব মিথ্যা বলছেন এবং কথিত রাষ্ট্রীয় ষড়যন্ত্র মোকাবেলার কথা বলছেন। ...

নতুন রাজনৈতিক দলের নিবন্ধনে আবেদনের শেষ দিন রোববার

নিজস্ব প্রতিবেদক: একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নতুন রাজনৈতিক দলের নিবন্ধনের জন্য ইচ্ছুকদের কাছ থেকে আবেদন চেয়ে দুই মাস আগে গণবিজ্ঞপ্তি জারি করে নির্বাচন কমিশন (ইসি)। আবেদন করার সময় আছে আর মাত্র একদিন। অর্থাৎ আগামীকাল রোববার পর্যন্ত এ আবেদন করা যাবে। সূত্র জানায়, ৩০ অক্টোবর ইসির ভারপ্রাপ্ত সচিব হেলালুদ্দীন আহমদ স্বাক্ষরিত এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এতে বলা ...

লালমনিরহাট সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাট জেলার হাতীবান্ধা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে শফিকুল ইসলাম (২৩) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। শনিবার ভোর ৫টার দিকে উপজেলার দৈখাওয়া আমঝোল সীমান্তে এ ঘটনা ঘটে। নিহত শফিকুল ইসলাম ওই এলাকার জয়নাল আবেদীনের ছেলে। সীমান্তবাসী ও বিজিবি জানায়, শনিবার ভোরে গরু নিয়ে ফেরার পথে ভারতীয় কোচবিহার-১শ’ বিএসএফ ব্যাটালিয়নের পাগলিবাড়ি ক্যাম্পের টহল দলের সদস্যরা শফিকুল ইসলামসহ কয়েকজনকে ...

প্রধান বিচারপতি কি আদৌ পদত্যাগ করেছেন: গয়েশ্বর

নিজস্ব প্রতিবেদক: প্রধান বিচারপতি এসকে সিনহাকে ঘিরে নানা বিতর্কের পর এবার তার পদত্যাগ নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বলেছেন, প্রধান বিচারপতি আদৌ পদত্যাগ করেছেন কিনা তা নিয়ে মতানৈক্য আছে, বিষয়টি এখনও স্পষ্ট নয়। শুক্রবার বিকাল ৪টায় সিলেটের সুনামগঞ্জ শহরের কাজির পয়েন্টে সুনামগঞ্জ জেলা বিএনপি আয়োজিত এক কর্মী সভায় এ প্রশ্ন তোলেন তিনি। গয়েশ্বর বলেন, ...

আসামের মুসলিমদের বাংলাদেশে পাঠিয়ে দেয়া হবে

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের আসাম রাজ্যের মুসলিমদের ‘অনুপ্রবেশকারী বাংলাদেশি’ আখ্যা দিয়ে বাংলাদেশে পাঠিয়ে দেয়ার আনুষ্ঠানিক পদক্ষেপ নিতে শুরু করেছে ভারত। এনিয়ে রোববার এক বিতর্কিত তালিকা রোববার প্রকাশ করবে আসাম সরকার। তালিকা প্রকাশের আগে রাজ্যজুড়ে উত্তেজনা প্রশমনে ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানিয়েছে বিবিসি বাংলা। আসামের মুসলিম নেতারা বলছেন, নাগরিকদের এই বিতর্কিত তালিকাটি প্রকাশ করা হচ্ছে রাজ্যের মুসলিমদের রোহিঙ্গাদের মতো রাষ্ট্রবিহীন ...

মূল্যবোধের দিক থেকে বাংলাদেশ পিছিয়ে গেছে: আনিসুজ্জামান

নিজস্ব প্রতিবেদক: শিক্ষাবিদ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক ড. আনিসুজ্জামান বলেছেন অর্থনীতিসহ বিভিন্ন সূচকে বাংলাদেশ অনেক এগিয়ে গেলেও মূল্যবোধের দিক দিয়ে পিছিয়ে গেছে বাংলাদেশ। সুশাসন ও মানবাধিকারের ক্ষেত্রে অনেক পিছিয়ে গেছে। গতকাল শুক্রবার সকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে সম্মিলিত সামাজিক আন্দোলনের ৪র্থ জাতীয় সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, দেশের শিক্ষা ব্যবস্থা, নির্বাচন ব্যবস্থা দুর্বল রয়েছে। দুর্বল শ্রেণির ...

প্রাথমিক সমাপনী ও জেএসসির ফল আজ

নিজস্ব প্রতিবেদক: প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী এবং জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার ফল আজ শনিবার প্রকাশ করা হবে। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ফলাফলের অনুলিপি তুলে দেবেন। পরে সচিবালয়ে বেলা একটায় প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী এবং বেলা দুইটায় শিক্ষামন্ত্রী সংবাদ সম্মেলন করে বিস্তারিত ফল প্রকাশ ...

নওগাঁয় বাসচাপায় নিহত ২

নওগাঁ প্রতিবেদক: নওগাঁয় যাত্রীবাহী বাসের চাপায় মোটর সাইকেল চালক রুহুল আমিন (৩৮) ও আলমগীর হোসেন (৩২) নামে দুই জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় নওগাঁ-রাজশাহী মহাসড়কের মহাদেবপুর উপজেলার বেইলী ব্রিজ নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে। নিহত রুহুল আমিন নওগাঁ শহরের দয়ালের মোড়ের বাসিন্দা। থানীয় সূত্রে জানা যায়, রাজশাহী থেকে নওগাঁর উদ্যেশে সন্ধ্যায় ছেড়ে আসা ‘বরেন্দ্র এক্সপ্রেস’ গেটলক  মেইল সার্ভিস (ঢাকা মেট্রো-ব-০২-০০২৮) ...

রোনালদোর হাতে ‘গ্লোব সকার অ্যাওয়ার্ড

স্পোর্টস ডেস্ক: তৃতীয়বারের মতো গ্লোব সকার অ্যাওয়ার্ড জিতে নিয়েছেন রিয়াল মাদ্রিদ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। ২০১৭ সালের বর্ষসেরা খেলোয়াড় হিসেবে এ পুরস্কার জিতেন তিনি।  বর্ষসেরা কোচ হয়েছেন রিয়ালেরই জিনেদিন জিদান। বৃহস্পতিবার রাতে দুবাইয়ে অ্যাওয়ার্ড অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। রোনালদো ও জিদান ছাড়াও সেরা ক্লাবের পুরস্কার জিতেছে রিয়াল মাদ্রিদ। আর স্প্যানিশ লা লিগা হয়েছে পেয়েছে সেরা লিগের স্বীকৃতি। রোনালদোর সঙ্গে লিওনেল মেসি আর ...

চলতি বছরের শেষ ‘ইত্যাদি’ আজ

বিনোদন ডেস্ক: বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে আজ রাত ৮টার সংবাদের পর প্রচারিত হবে ইত্যাদি’র চলতি বছরের শেষ পর্ব। কক্সবাজার সমুদ্র সৈকতে ধারণ করা হয়েছে এ পর্বটি। জনপ্রিয় এ ম্যাগাজিন অনুষ্ঠানটির রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। এবারের পর্বে কক্সবাজারের অনেক অজানা অনুপ্রেরণাদায়ক স্থান ও মানুষের গল্প উঠে এসেছে। ১৩ ডিসেম্বর হিমছড়ি যাওয়ার পথে মেরিন ড্রাইভের পাশে দরিয়া নগরে শুরু ...