নিজস্ব প্রতিবেদক: প্রাথমিক ও ইবতেদায়ী সমাপনী পরীক্ষার ফলাফল শনিবার প্রকাশিত হয়েছে। এ বছরও পাসের হার ও জিপিএ- প্রাপ্তিতে মেয়েরা এগিয়ে রয়েছে।প্রাথমিকে এ বছর পাসের হার ৯৫.১৮ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ২ লাখ ৬২ হাজার ৬০৯ জন। বরাবরের মতো এবারো পাসের হারে মেয়েরা এগিয়ে রয়েছে। ছাত্রীদের গড় পাসের হার ৯৫.৪০ শতাংশ এবং ছাত্রদের পাসের হার ৯৪.৯৩ শতাংশ। প্রাথমিকে মোট ২৬ লাখ ৯৬ ...
box
বাড়ির ছাদে থার্টিফার্স্ট করা যাবে না: ডিএমপি কমিশনার
নিজস্ব প্রতিবেদক: ইংরেজি নতুন বছরের প্রথম প্রহর (থার্টি ফার্স্ট নাইট) উদযাপনে চার দেয়ালের ভেতরে অনুষ্ঠানের অনুমতি থাকলেও বাড়ির ছাদে কোনো আয়োজন করা যাবে না বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া। তিনি বলেন, ইংরেজি নববর্ষ উপলক্ষে উন্মুক্ত স্থানে বা বাড়ির ছাদে কোনো সমাবেশ, গান-বাজনা করা, আতশবাড়ি ফোটানো সম্পূর্ণ নিষিদ্ধ। ছাদে অনুষ্ঠান করে প্রতিবেশী ও এলাকাবাসীকে বিরক্ত করা যাবে ...
বিদ্যুতের প্রি-পেইড মিটারে কার্ড রিচার্জে ভোগান্তি
নিজস্ব প্রতিবেদক: বিদ্যুতের গ্রাহক পরিষেবায় নতুন ধারার সূচনা করেছে যে প্রি-পেইড মিটার, তার কার্ড রিচার্জ করতে গ্রাহক পড়েছেন চরম ভোগান্তিতে। কার্ড রিচার্জের জন্য সুনির্দিষ্ট ব্যবস্থা না থাকায় গ্রাহকের সময় অনেক অপচয় হচ্ছে। নির্দিষ্ট কিছু ব্যাংকের শাখায় গিয়ে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে কার্ড রিচার্জ করতে হচ্ছে। এ ছাড়া প্রি-পেইড মিটার বসানোর কাজও চলছে ধীরগতিতে। মাস ছয়েক ধরে প্রতি মাসে গড়ে এক লাখের ...
আনুষ্ঠানিকভাবে ইউনেস্কো ছাড়ল ইসরাইল
আন্তর্জাতিক ডেস্ক: জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা ইউনেস্কো থেকে আনুষ্ঠানিকভাবে বেরিয়ে গেল ইসরাইল। শুক্রবার এ সংক্রান্ত চিঠি ইউনেস্কোর কাছে হস্তান্তর করেছে তেলআবিব। সংস্থাটি ফিলিস্তিনিদের পক্ষ নিয়েছে এমন অভিযোগ তুলে অক্টোবরে ইউনেস্কো ছাড়ার ঘোষণা দেয় ইসরাইল। এদিকে, ইসরাইলের এই সিদ্ধান্তে গভীর উব্দেগ প্রকাশ করেছেন সংস্থাটির মহাপরিচালক অড্রি অজুলেই। আগামী বছরের ৩১ ডিসেম্বর থেকে এই প্রত্যাহার কার্যকর হবে বলেও জানান ...
এবার পিইসি’র ফল ফাঁস
নিজস্ব প্রতিবেদক: আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করার আগেই ফাঁস হয়েছে পিইসি’র ফল। গত রাতে একটি অ্যাপস-এ এই ফল ফাঁস হওয়ার খবর প্রকাশিত হয়। সন্ধ্যার পর থেকেই এ অ্যাপসের মাধ্যমে ফল পাওয়া যায়। বেশ কয়েকজন অভিভাবক গণমাধ্যমে ফোন করে ফল পাওয়ার বিষয়টি জানান। এদিকে, আজ শনিবার সকাল ১১ টায় প্রাথমিক ও ইবতেদায়ি সমাপনী পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। প্রাথমিকে পাসের হার ৯৫.১৮ ও ...
জেএসসিতে পাসের হার ৮৩.১০
নিজস্ব প্রতিবেদক: অষ্টম শ্রেণির সমাপনী জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় এ বছর ৮৩.১০ শতাংশ পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৮৯ হাজার ৩৯৭ জন।আর সমমানের জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষায় পাসের হার ৮৬.৮০। জিপিএ-৫ পেয়েছে ৭ হাজার ২৩৯ জন। শনিবার দুপুরে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে এই ফলাফল তুলে দেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। দুপুর দুইটায় সচিবালয়ে সংবাদ সম্মেল করে ...
সৌদি আরবে দুই প্রিন্সকে মুক্তি
আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবের অ্যাটর্নি জেনারেল জানিয়েছেন, আটক দুই প্রিন্সকে মুক্তি দেওয়া হয়েছে। তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রয়েছে। তারা সাবেক বাদশাহ আব্দুল্লাহর ছেলে। গত নভেম্বরে যুবরাজ মোহাম্মদ বিন সালমানের নেতৃত্বে এক অভিযানে প্রিন্স ও ব্যবসায়ীসহ প্রায় দুই শতাধিক ব্যক্তিকে দুর্নীতির অভিযোগে আটক করা হয়। তাদের মধ্যে প্রিন্স মেশাল বিন আব্দুল্লাহ এবং প্রিন্স ফয়সাল বিন আব্দুল্লাহ ছিলেন। সৌদি আরবের এক কর্মকর্তা ...
রোববার থেকে আমরণ অনশনে বসছেন নন-এমপিও শিক্ষকরা
নিজস্ব প্রতিবেদক: এমপিওভুক্তির দাবি মানা না হলে আগামীকাল রোববার থেকে আমরণ অনশনে বসার ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষকেরা।শনিবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে নন-এমপিও কিন্তু স্বীকৃতপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যক্ষ গোলাম মাহমুদুন্নবী ডলার এ ঘোষণা দেন। তিনি বলেন, ‘আমরা আগামীকাল (রোববার) সকাল নয়টা পর্যন্ত অপেক্ষা করব। দাবি মানা না হলে সকাল নয়টা থেকে ...
আজ পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম
নিজস্ব প্রতিবেদক: আজ শনিবার (১২ রবিউস সানি) পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম। সারা দেশে যথাযথ ধর্মীয় মর্যাদায় ও ভাবগাম্ভীর্যের সঙ্গে দিবসটি পালিত হচ্ছে। এ উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশন কর্মসূচি গ্রহণ করেছে। খবর বাসসের বড় পীর হজরত আবদুল কাদের জিলানি (র.)-এর ওফাত দিবস বিশ্বের মুসলমানদের কাছে ‘ফাতেহা-ই-ইয়াজদাহম’ নামে পরিচিত। ‘ইয়াজদাহম’ ফারসি শব্দ, যার অর্থ এগারো। ‘ফাতেহা-ই-ইয়াজদাহম’ বলতে রবিউস সানি মাসের এগারো-এর ফাতেহা শরিফকে বোঝায়। বাংলাদেশের ...
ভারতের বিপক্ষে পূর্ণ শক্তির দক্ষিণ আফ্রিকা
স্পোর্টস ডেস্ক: নতুন বছরের শুরুতেই ভারতের বিপক্ষে হোম সিরিজে মাঠে নামবে দক্ষিণ আফ্রিকা। তিন টেস্ট, ছয় ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলবে দুদল। গতকাল তিন ম্যাচের টেস্ট সিরিজের জন্য দল ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকা। ১৫ সদস্যের দলে আছেন দক্ষিণ আফ্রিকার সব তারকা ক্রিকেটাররা। ভাইরাসজনিত অসুস্থতায় ভোগা নিয়মিত অধিনায়ক ফাফ ডু প্লেসিস ফিরেছেন। হাশিম আমলা, এবি ডি ভিলিয়ার্সও রয়েছেন দলে। পেস আক্রমণে ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর