১৫ই জুন, ২০২৬ ইং | ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | রাত ১:৪৪

box

ভ্যাট চালু করলো সৌদি-আরব আমিরাত

আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত প্রথমবারের মতো ভ্যাট চালু করেছে। দেশ দুটিতে অধিকাংশ পণ্য এবং সেবার ক্ষেত্রে এখন থেকে ৫ শতাংশ হারে ভ্যাট কার্যকরী হবে। উপসাগরীয় দেশ দুটি বিদেশি শ্রমিকদের পছন্দের তালিকায় আছে কারণ এখানে বসবাসের ক্ষেত্রে কোন ধরনের কর দিতে হয় না। কিন্তু তেলের দাম কমে যাবার কারণে দেশ দুটি অন্যান্য সূত্র থেকে তাদের আয় বাড়ানোর ...

মন্ত্রী হিসেবে মঙ্গলবার শপথ নিচ্ছেন প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র

নিজস্ব প্রতিবেদক: মন্ত্রিসভায় রদবদল আসছে মঙ্গলবার। মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ মন্ত্রী হচ্ছেন। এছাড়া আরও দু’একটি মন্ত্রণালয়ে রদবদল আসছে বলে জানা গেছে। মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ সোমবার গণমাধ্যমকে বলেন, ‘আমাকে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে ফোন দিয়ে মঙ্গলবার সন্ধ্যায় মন্ত্রী হিসেবে বঙ্গভবনে শপথ গ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। ’ গত ১৬ ডিসেম্বর রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ...

ইন্দোনেশিয়ায় নৌকাডুবিতে ৮ জনের প্রাণহানি

আন্তর্জাতিক ডেস্ক: ইন্দোনেশিয়ার বোর্ণিও উপকূলে সোমবার নৌকাডুবিতে ৮ জনের প্রাণহানি এবং বেশ কয়েকজন নিখোঁজ হয়েছে। একজন কর্মকর্তা এ কথা জানান। খবর এএফপি’র। স্থানীয় উদ্ধার কর্মকর্তা গাস্তি আনওয়ার মুলায়দি বলেন, দেশটির তানজাং সেলর থেকে ৪৫ যাত্রী নিয়ে নৌকাটি যাত্রা শুরুর কিছু পরেই ডুবে যায়। দুর্ঘটনার পর উদ্ধারকর্মীরা ৩৩ জনকে উদ্ধার করে। নিখোঁজদের উদ্ধারে তৎপরতা চলছে। তাৎক্ষনিকভাবে দুর্ঘটনার কারণ জানা যায় নি। ...

বগুড়ায় বাস-কার্ভাডভ্যান সংঘর্ষে নিহত ৩, আহত ২৫

নিজস্ব প্রতিবেদক: বগুড়ায় বাস ও কার্ভাডভ্যানের সংঘর্ষে কমপক্ষে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২৫ জন। নিহতদের দু’জন নারী ও একজন পুরুষ। সোমবার দুপুরে ঢাকা-বগুড়া মহাসড়কে জেলার শাজাহানপুর উপজেলার মাঝিড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের পরিচয় জানা যায়নি। হতাহতদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নেয়া হয়েছে। শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) লতিফুল জিয়া দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। ...

শিক্ষায় মৌলিক পরিবর্তন আনা হবে: শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ জানিয়েছেন, শিক্ষার্থীদের আধুনিক, বিজ্ঞানসস্মত ও বাজারমুখী শিক্ষা নিশ্চিতে শিক্ষায় মৌলিক পরিবর্তন আনা হবে। সোমবার বেলা ১১ টায় আজিমপুর গভর্নমেন্ট গার্লস স্কুল অ্যান্ড কলেজ মাঠে মাধ্যমিক স্তরের পাঠ্যপুস্তক উৎসব উদ্বোধনকালে তিনি এসব কথা জানান। শিক্ষামন্ত্রী বলেন, শুধু জ্ঞান-প্রযুক্তির শিক্ষা লাভ করলে চলবে না সততা, ন্যায়পরায়ণতার ও নৈতিক শিক্ষা অর্জন করে দেশে উন্নয়নে ভূমিকা রাখতে হবে। ...

যে প্রশ্ন শুনে থমকে গেল রোবট সোফিয়া

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক: বিশ্বের প্রথম রোবট নাগরিক সোফিয়াকে দেখার জন্য শনিবার ভারতের আইআইটি বোম্বেতে অধীর আগ্রহে অপেক্ষা করছিল প্রযুক্তিপ্রিয় বহু মানুষ। বহুল প্রতীক্ষিত অনুষ্ঠানে সোফিয়া শাড়ি পরে উপস্থিত হয়ে সবাইকে চমকে দেয়। অনুষ্ঠানে প্রায় তিন হাজার দর্শক উপস্থিত ছিলেন। প্রশ্নোত্তর পর্বে শুরুতে ঝটপট উত্তর দিয়ে সবাইকে মুগ্ধ করে সোফিয়া। এসময় দর্শকেরা তার রসবোধেরও প্রশংসা করেন। কিন্তু এরপরেই বাধে বিপত্তি। ...

টঙ্গীতে গুলি করে ব্যবসায়ীর ২৩ লাখ টাকা ছিনতাই

নিজস্ব প্রতিবেদক: গাজীপুরের টঙ্গী বাজার এলাকায় ফিল্মি স্টাইলে ফাঁকা গুলি করে জাকির হোসেন নামে এক ব্যবসায়ীর কাছ থেকে ২৩ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। সোমবার (১ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে টঙ্গী বাজার বস্তা পট্টি এলাকায় এই ঘটনা ঘটে। ভুক্তভোগী ব্যবসায়ী জাকির হোসেন জানান, সকাল সাড়ে ১০টার দিকে টঙ্গী বাজারে তার মালিকানাধীন দোকান ‘জাকির ট্রেডার্স’থেকে ২৩ লাখ টাকা নিয়ে ন্যাশনাল ...

পাকিস্তানের সাথে সিরিজের সম্ভাবনা বাতিল করে দিল ভারত

নিজস্ব প্রতিবেদক: বিশ্বের অন্যতম দুই ক্রিকেটপাগল জাতি ভারত ও পাকিস্তান। এই আবেগ ও রাজনৈতিক সম্পর্কের কারণে দলদুটির ক্রিকেট ম্যাচ অনেক উত্তেজনা ছড়িয়ে আসত ভক্ত-সমর্থকদের মাঝে। তবে রাজনৈতিক জটিলতায় এদের দ্বিপক্ষীয় সিরিজ হয়নি ২০১৩ সালের পর থেকেই। ক্রিকেট অনুরাগীদের জন্য দুঃসংবাদ, শিগগিরই এই দুই শত্রু প্রতিবেশীর মধ্যে দ্বিপাক্ষিক সিরিজের কোন সম্ভাবনা নেই। রোববার ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ জানিয়েছেন, দুই দেশের সীমান্তে ...

চুয়াডাঙ্গায় ছাত্রদলের শোভাযাত্রায় পুলিশের লাঠিচার্জ, আহত ৪০

নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীর শোভাযাত্রার প্রস্তুতির সময় পুলিশ বেধড়ক লাঠিচার্জে ছাত্রদলের জেলা আহ্বায়ক শরীফ-উর জামান সিজারসহ ৪০ জন নেতাকর্মী আহত হয়েছেন। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে শহরের শ্রীমন্ত টাউন হলে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, ছাত্রদলের ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সোমবার সকাল থেকেই চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের বিভিন্ন স্তরের নেতাকর্মী শহরের শ্রীমন্ত টাউন হল চত্বরে সমাবেত হতে থাকে। বেলা সাড়ে ১১টার ...

চুনারুঘাটের নিহত সাবেক কাউন্সিলরের স্ত্রী যা বললেন

নিজস্ব প্রতিবেদক: হবিগঞ্জের চুনারুঘাটে গুলিবিদ্ধ হয়ে নিহত সাবেক কাউন্সিলর ও চুনারুঘাট পৌর যুবদলের সহ সভাপতি ইউনুছ মিয়া (৪০)কে পুলিশ মাদক ব্যবসায়ী বললেও তার স্ত্রী কাজী শাহানা আক্তার বলছেন ভিন্ন কথা। পুলিশের ভাষ্য, রোববার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে উপজেলার দ্বিমাগুরউন্ডা গ্রামের একটি ঘরে ইউনুছসহ ৪/৫ জন বসাছিল। গোপন সংবাদের ভিত্তিতে অন্য মামলার আসামিকে ধরতে পুলিশ সেখানে গেলে এসময় ইউনুছ বটি ...