১৫ই জুন, ২০২৬ ইং | ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ভোর ৫:২১

box

জাতীয়তাবাদী ছাত্রদলের সমাবেশে যোগ দেবেন খালেদা জিয়া

নিজস্ব প্রতিবেদক: জাতীয়তাবাদী ছাত্রদলের ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠনটির ছাত্রসমাবেশে যোগ দেবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। আজ মঙ্গলবার বেলা ২টায় রাজধানীর ইন্সটিটিউট অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ মিলনায়তনে ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তিনি। ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ১ জানুয়ারি সকাল ৬টায় নয়াপল্টনে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং বেলা ৩টায় শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ...

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন সন্তু লারমা

নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেছেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান ও জনসংহতি সমিতি (জেএসএস) সভাপতি জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় (সন্তু ) লারমা। সোমবার দুপুর ১২টা ৫০ মিনিট থেকে বিকাল ২টা ২৫ মিনিট পর্যন্ত গণভবনে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে রাঙামাটি আসনের সংসদ সদস্য উষাতন তালুকদার, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য গৌতম চাকমা, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, সামরিক সচিব উপস্থিত ছিলেন ...

ঢাকায় আসছেন প্রণব মুখার্জি ১৪ জানুয়ারি

নিজস্ব প্রতিবেদক: ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি আগামী ১৪ জানুয়ারি চারদিনের সফরে ঢাকায় আসছেন। রাষ্ট্রপতির মেয়াদ শেষ হওয়ার পর এই প্রথম তিনি বাইরের কোনো দেশ সফর করছেন। বাংলাদেশের সঙ্গে যে তার সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ সেটা তার এই সফরের মাধ্যমে লক্ষ্য করা যাচ্ছে। ১৯৭১ সালে স্বাধীন হওয়ার পর থেকেই বাংলাদেশের ঘনিষ্ঠ বন্ধু হয়ে ওঠেন প্রণব মুখার্জি। তিনি স্বাধীনতা যুদ্ধে বাংলাদেশের পক্ষে ...

আজ সারাদেশে ভোটার তালিকার খসড়া প্রকাশ করতে যাচ্ছে ইসি

নিজস্ব প্রতিবেদক: আজ সারাদেশে হালনাগাদ ভোটার তালিকার খসড়া প্রকাশ করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচন কমিশনের পরিচালক জনসংযোগ এস এম আসাদুজ্জামান বলেন, আজ মঙ্গলবার এ তালিকা প্রকাশ করা হবে। জেলা নির্বাচন অফিস, ওয়ার্ড অফিসসহ গুরুত্বপূর্ণ দর্শনীয় স্থানে থাকবে এ খসড়া তালিকা। দাবি-আপত্তি ও সংশোধনীর জন্য আবেদন নিষ্পত্তি শেষে ৩১ জানুয়ারি চূড়ান্ত হবে এ ভোটার তালিকা। ইসি থেকে জানা গেছে, ২০১৭ ...

চট্টগ্রামে ১০টি গ্রেনেডসহ জেএমবি আটক ২

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামে একটি জঙ্গি আস্তানায় অভিযান চালিয়ে ১০টি গ্রেনেড ও ২টি সুইসাইডাল ভেস্টসহ নব্য জেএমবির দুই সদস্যকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। গোপন তথ্যের ভিত্তিতে সোমবার রাত সাড়ে ১১টার দিকে সদরঘাট থানার পূর্ব মাদারবাড়ি এলাকায় বালুর মাঠের সামনে ১২৬ নম্বর বাড়ির পাঁচতলায় এই আভিযান চালায় পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের (সিটিটিসি) সদস্যরা। । অভিযান চলাকালীন কোনো হতাহতের ঘটনা ...

জেরুজালেম নিয়ে মুসলমানরা কোন আপোস করবে না: এরদোগান

আন্তর্জাতিক ডেস্ক: পবিত্র বায়তুল মুকাদ্দাস শহর জেরুজালেমকে নিয়ে মুসলমানরা আপোস করবে না বলে হুঁশিয়ার করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগান। শনিবার যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে অনুষ্ঠিত ষোড়শ ইসলামী সার্কেল অব নর্থ আমেরিকা-মুসলিম আমেরিকান সোসাইটি কনভেনশনে তিনি এ মন্তব্য করেন। এসময় তিনি বলেন, বায়তুল মুকাদ্দাস হচ্ছে মুসলমানদের কাছে ‘রেড লাইন’। তাদের কাছে পবিত্র এ শহরের অনেক মূল্য রয়েছে। এসময় তিনি নৃতাত্ত্বিক, সাম্প্রদায়িক ...

‘নিখোঁজ’ ব্র্যাক ব্যাংক কর্মকর্তা’র সন্ধান মিলেছে

নিজস্ব প্রতিবেদক: ‘নিখোঁজ’ ব্র্যাক ব্যাংক কর্মকর্তা মো. নাইমুল ইসলাম সৈকতের সন্ধান পাওয়া গেছে। রোববার চট্টগ্রাম জেলার হাটহাজারী মডেল থানার কাচারীপাড়া এলাকা থেকে তাকে আটক করে পুলিশ। পুলিশ বলছে, ব্র্যাক ব্যাংক থেকে প্রায় দুই কোটির মতো টাকা নিয়ে সুদে লোন দিয়েছিলেন সৈকত। কিন্তু সেই টাকা মানুষের কাছ থেকে উদ্ধার করতে না পেরে চট্টগ্রামে আত্মগোপনে ছিলেন তিনি। গেলো বছরের ২৬ ডিসেম্বর ব্র্যাক ...

বিচারকদের শৃঙ্খলাবিধির গেজেট নিয়ে আদেশ ২ জানুয়ারি

নিজস্ব প্রতিবেদক: নিম্ন আদালতের বিচারকদের চাকরির শৃঙ্খলা সংক্রান্ত বিধিমালা গেজেট আকারে প্রকাশের পর এ বিষয়ে আপিল বিভাগের আদেশের জন্য মামলাটি মঙ্গলবার (২ জানুয়ারি) দিন ধার্য রয়েছে। সোমবার (১ জানুয়ারি) সুপ্রিম কোর্টের কার্যতালিকায় (কজলিস্ট) মামলাটির আদেশের জন্য দুই নম্বর ক্রমিকে রাখা হয়েছে। দায়িত্বরত প্রধান বিচারপতি মো. আবদুল ওয়াহ্হাব মিঞার নেতৃত্বাধীন পাঁচ সদস্যের আপিল বেঞ্চ মঙ্গলবার আদেশ দেবেন। দায়িত্বরত প্রধান বিচারপতি মো.আবদুল ...

এবার ধর্মগুরুর আশ্রম থেকে ৪৮ নাবালিকা উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের রাজধানী নতুন দিল্লিতে এবার আরেক গুরুর সন্ধান মিলেছে , নাম বিরেন্দ্র দেব দিক্ষিত। তার আশ্রম থেকে উদ্ধার করা হয়েছে কমপক্ষে ৪৮ জন অপ্রাপ্ত বয়স্ক মেয়েকে। গত ১৯ ডিসেম্বর নগরীর আধ্যাত্নিক বিশ্ববিদ্যালয়ের একটি আশ্রমে অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে, আশ্রমটি যেন এক দুর্ভেদ্য দুর্গ। কাঁটাতার ও একাধিক তালা দেওয়া ফটক ডিঙিয়ে আমরা তাদেরকে উদ্ধার করেছি। ...

কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ সাব্বির; জরিমানা ২০ লাখ

স্পোর্টস ডেস্ক: চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে এনসিএলের শেষ রাউন্ড চলাকালে এক ক্ষুদে দর্শককে পেটানো এবং পরে শুনানির জন্য ডাকা হলে ম্যাচ অফিসিয়ালদের হুমকি দেয়ার অপরাধে যে সাব্বির রহমানের কঠোর শাস্তি হতে যাচ্ছিল সেটা অনুমেয়ই ছিল। আগেরদিনই জানা গিয়েছে, কঠোর শাস্তি হতে যাচ্ছে সাব্বিরের। অবশেষে সেটাই সত্যি প্রমাণিত হলো। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন আজ বিকেলে সংবাদ ...