১৫ই জুন, ২০২৬ ইং | ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | রাত ৪:০৭

box

আগামীকাল বিশেষ আদালতে যাবেন বেগম খালেদা জিয়া

নিজস্ব প্রতিবেদক: জিয়া অরফানেজ ও জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় হাজিরা দিতে বুধবার বিশেষ আদালতে যাবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তার আইনজীবী সানাউল্লাহ মিয়া মঙ্গলবার সকাল পৌনে ১০টায় বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঢাকার বকশীবাজারের আলিয়া মাদরাসা মাঠে স্থাপিত বিশেষ জজ ড. আখতারুজ্জামানের আদালতে বুধবার দুই মামলারই যুক্তি উপস্থাপনের জন্য দিন ধার্য রয়েছে। এ দিন বেগম খালেদা জিয়া সকাল ...

শিক্ষকদের অনশনস্থলে শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: দাবি আদায়ে নন-এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের আমরণ অনশন ভাঙাতে মঙ্গলবার সকালে অনশনস্থলে পৌঁছেছেন সরকারের শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।এমপিওভূক্তির দাবিতে শিক্ষকরা জাতীয় প্রেসক্লাবের সামনে গত তিনদিন ধরে টানা অনশন চালিয়ে যাচ্ছেন। মঙ্গলবার বেলা ১১টায় অনশনরত ৩৩ জন শিক্ষক অসুস্থ হয়ে চিকিৎসা নিচ্ছেন। এদের মধ্যে গুরুতর অসুস্থদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আন্দোলনরত শিক্ষকেরা জানিয়েছেন, গত রোববার সকাল থেকে অামরণ ...

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি

নিজস্ব প্রতিবেদক: হঠাৎ করে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে এই সংবাদ সম্মেলন হবে। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ‘জরুরি সংবাদ সম্মেলনে ব্রিফ করবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।’ তবে কেন এই জরুরি সংবাদ সম্মেলন সে বিষয়ে কিছু জানাতে পারেননি শায়রুল কবির। ধারণা ...

আজ জাতীয় সমাজসেবা দিবস

নিজস্ব প্রতিবেদক: আজ জাতীয় সমাজসেবা দিবস। এ দিবসটি পালন উপলক্ষে দেশের বিভিন্ন স্থানে শোভাযাত্রা, আলোচনা সভা, দুস্থদের মাঝে ঋণ বিতরণ এবং শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হবে। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন। দিবসটি উপলক্ষে সকাল ১০টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী ...

গাজীপুরে অগ্নিকাণ্ডে ঘর ও দোকান পুড়ে ছাই ১৫টি

নিজস্ব প্রতিবেদক: গাজীপুর সিটি করপোরেশনের নাওজোর এলাকায় অগ্নিকাণ্ডে আটটি ঘর ও সাতটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। মঙ্গলবার ভোর ৫টার দিকে এই ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. জাকির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। মো. জাকির হোসেন জানান, নাওজোর এলাকায় হাবিবুল্লাহ মার্কেটের সামনের পাইপ থেকে গ্যাস বের হচ্ছিল। একপর্যায়ে ওই গ্যাসে আগুন লেগে তা মার্কেট ও বাড়িতে ছড়িয়ে পড়ে। ...

শাহজালালে বিমান ওঠা-নামা স্বাভাবিক

নিজস্ব প্রতিবেদক: ঘন কুয়াশা কেটে যাওয়ায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান ওঠা-নামা শুরু হয়েছে। আজ মঙ্গলবার সকাল ০৮টায় সিঙ্গাপুর থেকে বেসরকারি এয়ারলাইন্স ইউএস-বাংলার একটি ফ্লাইট শাহজালালে অবতরণের মধ্যে দিয়ে প্লেন ওঠা-নামা স্বাভাবিক হয়। বিষয়টি জানিয়েছেন বিমানবন্দরের দায়িত্বরত সিকিউরিটি অফিসার পুলিশ সুপার (এপিবিএন) ভুইঁয়া মাহবুব হাসান। এর আগে ঘন কুয়াশার কারণে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান ওঠা-নামা সাময়িক বন্ধ ছিলো। ...

এ মাসে বেশ কয়েকটি শৈত্য প্রবাহের সম্ভাবনা

নিজস্ব প্রতিবেদক: বায়ু প্রবাহের ধরন পাল্টে যাওয়ায় জানুয়ারিতে শীতের তীব্রতা বেশি হবে বলে মনে করছেন আবহাওয়াবিদেরা। জানুয়ারি মাসে বেশ কয়েকটি মাঝারি ও তীব্র শৈত্য প্রবাহ বয়ে যাবে। জানুয়ারিতে তাপমাত্রা নেমে যেতে পারে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। বছরের প্রথম দিনেই বৃষ্টি হয়েছে দক্ষিণে, উত্তরে কমছে তাপমাত্রা। পৌষের তৃতীয় সপ্তাহেই মৃদু শৈত্যপ্রবাহ শুরুর আভাসও রয়েছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, ৪৮ ঘণ্টার মধ্যে রাতের ...

ব্রাজিলে জেলখানায় দাঙ্গা নিহত ৯

আন্তর্জাতিক ডেস্ক : ব্রাজিলের মধ্যাঞ্চলীয় রাজ্য গোইয়াসে সোমবার একটি জেলখানায় কারাবন্দিদের দাঙ্গায় নয় জন নিহত হয়েছেন। ব্রাজিল পুলিশ জানিয়েছে, বন্দিদের একটি সশস্ত্র দল প্রতিদ্বন্দ্বী গ্যাংয়ের ওপর হামলা চালালে দাঙ্গা বেঁধে যায়। এ সময় এক বন্দির শিরশ্ছেদ করে প্রতিপক্ষ। গোলাগুলির পর উভয় পক্ষের প্রায় ১০০ বন্দি বেরিয়ে পড়ে। কিন্তু পুলিশ জানিয়েছে, কারাগারের পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে সক্ষম হয়েছে তারা।

ব্রিটিশ রানি সন্মাননা পেলেন বাংলাদেশের ২ নারী চিকিৎসক

দৈনিক দেশজনতা ডেস্ক: ব্রিটেনের রানির বিশেষ সন্মাননা মেম্বারস অব দ্য ওর্ডার অব দ্য ব্রিটিশ এম্পায়ার (এমবিই) এবং অফিসার অব দ্য অর্ডার অব দ্য ব্রিটিশ এম্পায়ার (ওবিই) পেলেন দুই ব্রিটিশ বাংলাদেশি বংশোদ্ভূত নারী চিকিৎসক। তারা হলেন ড. আনওয়ারা আলী ও ড. পপি সুলতানা জামান। রাজনীতি, সঙ্গীত, সাহিত্য, স্বাস্থ্য, খেলাধুলা ও কমিউনিটিতে বিশেষ অবদানের জন্যে ১১ শ ২৩ ব্যক্তিকে বিভিন্ন খেতাবে ভুষিত ...

আজ পালিত হচ্ছে সুপ্রিম কোর্ট দিবস

নিজস্ব প্রতিবেদক: দেশে এই প্রথম সুপ্রিম কোর্ট দিবস পালিত হচ্ছে আজ। এ উপলক্ষে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে এক অনুষ্ঠানে যোগ দেবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক এমপি। এ ছাড়া বর্তমান ও সাবেক বিচারপতি, সুপ্রিম কোর্টের প্রবীণ-নবীন আইনজীবীরা এ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। এ ছাড়া সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির আয়োজন করেছে। এদিকে দেশের প্রধান বিচারপতির পদ ...