১৫ই জুন, ২০২৬ ইং | ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ভোর ৫:২১

box

আল্লাহু আকবর ধ্বনিতে মুখর ইজতেমা ময়দান

নিজস্ব প্রতিবেদক: টঙ্গীর তুরাগপাড়ের বিশ্ব ইজতেমা ময়দান দেশ-বিদেশের লাখ লাখ ধর্মপ্রাণ মুসলমানের উপস্থিতিতে ইবাদত বন্দেগি, জিকির আসকার আর আল্লাহু আকবর ধ্বনিতে মুখর হয়ে উঠেছে। আজ শনিবার ইজতেমার দ্বিতীয় দিন তুরাগ তীরে ইজতেমা মাঠে লাখ লাখ মুসল্লির উপস্থিতিতে চলছে পবিত্র কোরআন হাদিসের আলোকে বয়ান। ইজতেমা সূত্রে জানা যায়, শনিবার বাদ ফজর বয়ান করেন বাংলাদেশের মাওলানা মো. নূরুর রহমান। এছাড়া আজ আরও ...

স্টেডিয়ামে খেলা দেখলেন সৌদি নারীরা

আন্তর্জাতিক ডেস্ক: প্রথমবারের মতো স্টেডিয়ামে গিয়ে খেলা দেখলেন সৌদি নারীরা। ১২ জানুয়ারি তাই সৌদি নারীদের কাছে ইতিহাস হয়ে থাকল। দেশটির ইতিহাসে আর কখনো নারীদের এই স্বাধীনতা ছিল না। সম্প্রতি সৌদি যুবরাজ বিন সালমান দেশটিতে ২০৩০ সালের মধ্যে যে সংস্কার কর্মসূচি হাতে নিয়েছেন তার অংশ হিসেবেই নারীদের স্টেডিয়ামে গিয়ে খেলা দেখার অনুমতি দেওয়া হয়। ওই সংস্কার কর্মসূচির অংশ হিসেবে নারীদের গাড়ি ...

ট্রাম্পের ‘বর্ণবাদী’ মন্তব্যে বিশ্বজুড়ে নিন্দা

আন্তর্জাতিক ডেস্ক: হাইতি, এল সালভাদর ও আফ্রিকার কয়েকটি দেশ নিয়ে বর্ণবাদী’ মন্তব্য করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ নিয়ে বিশ্ব জুড়ে নিন্দার ঝড় বয়ে যাচ্ছে। আফ্রিকান ইউনিয়নের পক্ষ থেকে মার্কিন প্রেসিডেন্টকে দুঃখ প্রকাশ আহ্বান জানানো হয়েছে। কিন্তু ট্রাম্প বলেছেন, তিনি এ ধরনের কোনো মন্তব্য করেননি। হোয়াইট হাউজে অভিবাসন নীতি নিয়ে এক বৈঠকের সময় মার্কিন প্রেসিডেন্ট এসব দেশকে ‘শিটহোল’ বা ‘পায়খানার গর্তে’র ...

সেনাবাহিনীর দায় স্বীকার ইতিবাচক: সুচি

আন্তর্জাতিক ডেস্ক: মিয়ানমারের সেনাবাহিনী প্রথমবারের মত রোহিঙ্গা হত্যাকাণ্ডের স্বীকারোক্তি দেওয়ার পর একে ইতিবাচক বলে মন্তব্য করেছেন দেশটির নেত্রী অং সান সু চি। তিনি বলেন, সেনাবাহিনী তাদের সেনা সদস্যদের কর্মকান্ডের দায় নিচ্ছে। রোহিঙ্গাদের উপর নিপীড়ন-নির্যাতনের অভিযোগ অস্বীকার করে আসা মিয়ানমার সেনাবাহিনী গত বুধবার কথিত সন্ত্রাস দমন অভিযানে ১০ রোহিঙ্গাকে ধরার পর হত্যার কথা স্বীকার করে। মিয়ানমারের সেনাপ্রধান মিন অং হ্লাইংয়ের ফেইসবুক ...

নির্বাচনকালীন সরকারের অধীনে ২০১৮ সালের শেষে নির্বাচন

নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সংবিধান অনুযায়ী নির্বাচনকালীন সরকারের অধীনে ২০১৮ সালের শেষদিকে একাদশ জাতীয় সংসদের নির্বাচন অনুষ্ঠিত হবে। সরকারের চার বছরপূর্তিতে শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় জাতির উদ্দেশে দেয়া ভাষণে তিনি একথা বলেন। প্রায় আধাঘণ্টা বক্তব্য দেন প্রধানমন্ত্রী। শেখ হাসিনা বলেন, সংবিধান অনুযায়ী ২০১৮ সালের শেষদিকে একাদশ জাতীয় সংসদের নির্বাচন অনুষ্ঠিত হবে। কিভাবে নির্বাচন অনুষ্ঠিত হবে তা আমাদের সংবিধানে ...

ঘন কুয়াশায় ৩নৌরুটে ফেরি চলাচল বন্ধ

নিজস্ব প্রতিবেদক: ঘন কুয়াশার কারণে শরীয়তপুর-চাঁদপুর, পাটুরিয়া-দৌলতদিয়া ও শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। শুক্রবার রাত থেকে দুর্ঘটনা এড়াতে ৩ নৌরুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। পাটুরিয়া ফেরিঘাট শাখার বাণিজ্য বিভাগের সহকারী মহাব্যবস্থাপক নাসির হোসেন বলেন, মধ্যরাতের পর থেকে ঘন কুয়াশায় ফেরির মার্কিং বাতির আলো অস্পষ্ট হয়ে যায়। এতে নৌরুটে দুর্ঘটনা এড়াতে রাত আড়াইটা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। ...

প্রধানমন্ত্রীর বক্তব্য জাতিকে ফের সংকটের দিকে নিয়ে যাবে: মির্জা আলমগীর

নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রীর বক্তব্য নিঃসন্দেহে জাতিকে আরেক দফা সংকটের দিকে নিয়ে যাবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে শুক্রবার রাতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এমন আশঙ্কা প্রকাশ করেন। মির্জা ফখরুল বলেন, ‘প্রধানমন্ত্রী জাতির উদ্দেশে যে বক্তব্য দিয়েছেন, তাতে জনগণ সম্পূর্ণ হতাশ হয়েছে। কারণ, সবাই ভেবেছিল- দেশে একটা রাজনৈতিক সংকট সৃষ্টি হয়েছে, সেই সময় ...

ত্রিদেশীয় আসরে ওয়ান ডাউনে ব্যাট করবেন সাকিব

স্পোর্টস ডেস্ক: আর মাত্র ৭২ ঘন্টা। তারপরই শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে পর্দা উঠবে ত্রিদেশীয় ক্রিকেট টুর্নামেন্টের। ১৫ জানুয়ারি প্রথম খেলায় জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নামবে মাশরাফি বিন মর্তুজার দল। প্রচন্ড শীতেও ভক্ত-সমর্থকদের উৎসাহ, উদ্দীপনায় ভাটা পড়েনি। নতুন বছরের প্রথম মাসে প্রিয় জাতীয় দলকে সমর্থন জানাতে, অনুপ্রাণিত করতে মাঠে যাবার প্রস্তুতি হাজারো ক্রিকেট অনুরাগির। সঙ্গে একটি কৌতুহলি প্রশ্নও সবার মনে, আচ্ছা, মাশরাফির ...

ভারতের প্রধান বিচারপতির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের সুপ্রিম কোর্টের প্রশাসনিক কাজকর্ম সঠিক পথে চলছে না অভিযোগ এনে প্রধান বিচারপতি দীপক মিশ্রর বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন চার বিচারপতি। এ বিষয়ে একাধিকবার প্রধান বিচারপতির সঙ্গে কথা বললেও কোনো কাজ হয়নি বলে দাবি করেছেন তারা। শুক্রবার সকালে হঠাৎ করেই এই সংবাদ সম্মেলন করেন দেশটির সুপ্রিম কোর্টের চার বিচারক। তারা হলেন- জে চেলামেশ্বর, রঞ্জন গগৈ, মদন লোকুর ও ...

পোশাক শ্রমিকদের দাবি ন্যূনতম মজুরি ১৮ হাজার টাকা

নিজস্ব প্রতিবেদক: ন্যূনতম মজুরি ১৮ হাজার টাকা নির্ধারণের দাবি জানিয়েছেন পোশাক শ্রমিকরা। শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের সামনে বিভিন্ন গার্মেন্টস সংগঠন আয়োজিত এক শ্রমিক সমাবেশে এ দাবি জানানো হয়। শ্রমিক নেতারা বলেন, দেশের ৪০ লাখ পোশাক শ্রমিক সর্বসাকুল্যে ৫ হাজার ৩০০ টাকা বেতন পান। যা দিয়ে বর্তমান বাজার মূল্যে জীবন চালানো কঠিন হয়ে পড়েছে। ২০১৫ সালে বিভিন্ন গার্মেন্টস শ্রমিক সংগঠন ন্যূনতম ...