নিজস্ব প্রতিবেদক: গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) একটি রাজনৈতিক দলের তাঁবেদারি নিয়ে ব্যস্ত বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার উপকমিটির আহ্বায়ক ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম। বৃহস্পতিবার দুপুরে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এক সেমিনারে তিনি এই মন্তব্য করেন। আওয়ামী লীগ সরকারের নয় বছর পূর্তিতে সরকারের অর্জন শীর্ষক আলোচনা সভাটির আয়োজন করে দলের প্রচার উপকমিটি। সিপিডি প্রধানমন্ত্রীর বক্তব্যের সমালোচনা ...
box
সাতক্ষীরায় ডিবির ভুয়া সদস্য আটক
সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরায় ভুয়া ডিবি পুলিশ পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে নবাব আলী (৪৬) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে সাতক্ষীরা সদর উপজেলার বাবুলিয়া এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক নবাব আলী একই উপজেলার বকচরা গ্রামের মজিদ মোল্লার ছেলে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ আহমেদ জানান, বাবুলিয়া এলাকায় ডিবি পুলিশ পরিচয়ে মোটরসাইকেল চালকদের থামিয়ে চাঁদাবাজির অভিযোগে নবাব আলীকে হাতেনাতে ...
প্রধান বিচারপতির পদ শূন্য নিয়ে করা রিটের শুনানি রোববার
নিজস্ব প্রতিবেদক: প্রধান বিচারপতির পদ শূন্য থাকা অসাংবিধানিক ঘোষণা চেয়ে করা রিটের শুনানির জন্য আগামী রোববার দিন ধার্য করেছেন আদালত। রিটকারী আইনজীবী ইউনুছ আলী আকন্দ জানান, বিচারপতি জিনাত আরার নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ আজ বৃহস্পতিবার এই আদেশ দেন। তিনি জানান, এর আগে এই রিট শুনানির জন্য চারটি বেঞ্চে গিয়েছিলাম। বেঞ্চগুলো ফিরিয়ে দিয়েছিল। আজ এই বেঞ্চ আবেদনটি গ্রহণ করে শুনানির দিন ধার্য ...
শ্রীলঙ্কা ম্যাচে হাথুরুসিংহেকে নিয়ে ভাবার সময় নেই টাইগারদের
স্পোর্টস ডেস্ক: চন্ডিকা হাথুরুসিংহে শ্রীলঙ্কার দায়িত্ব নেওয়ার পর থেকেই আলোচনা। গণমাধ্যম থেকে শুরু করে আমজনতা পর্যন্ত। হাথুরুসিংহের শ্রীলঙ্কার বিপক্ষে কেমন করবে বাংলাদেশ? দেশের ক্রিকেটভক্তরা মুখিয়ে আছেন হাথুর বিপক্ষে তার কিছুদিন আগে আচমকা সাবেক হওয়া শিষ্যদের দেখতে। তাই শুক্রবারের বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ নিঃসন্দেহে আলাদা উত্তাপ ছড়াচ্ছে বাংলাদেশের ঘরে ঘরে। তবে জিম্বাবুয়ের বিপক্ষে শ্রীলঙ্কার হারের পর অনেকেই টাইগারদের জয়ের ব্যাপারে একটু বেশি আত্মবিশ্বাসী। ...
জিয়া অরফানেজ ট্রাস্ট মামলা পরবর্তী শুনানি ২৩, ২৪ ও ২৫ জানুয়ারি
নিজস্ব প্রতিবেদক: জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় যুক্তিতর্ক উপস্থাপনের পরবর্তী দিন ধার্য করেছেন আদালত। আগামী ২৩, ২৪ ও ২৫ জানুয়ারি আসামি সরফুদ্দিন আহমেদ ও কাজী সালিমুল হকের পক্ষে চলমান যুক্তিতর্ক উপস্থাপন করবেন আইনজীবী আহসান উল্লাহ। বৃহস্পতিবার জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় এ দুই আসামি আদালতে উপস্থিত হলে দুপুরে ঢাকার পঞ্চম বিশেষ জজ ড. আখতারুজ্জামান বিচারিক কার্যক্রম শুরু করেন। টানা সোয়া ১ ঘণ্টা ...
স্কুলছাত্র আদনান হত্যায় অভিযানে গ্রেপ্তার ৫
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানার আওতাধীন জামালখান সড়ক এলাকায় প্রকাশ্যে দিবালোকে ছুরিকাঘাতে স্কুলছাত্র আদনান খুনের ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা সবাই আদনানের খেলার সঙ্গী ও স্কুল-কলেজ শিক্ষার্থী। পুলিশ খুনের ঘটনায় ব্যবহৃত ছুরিটি আলামত হিসেবে উদ্ধার করতে সক্ষম হয়েছে। বুধবার রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত নগরী ও জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এই চাঞ্চল্যকর খুনের ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ...
নারায়ণগঞ্জের ঘটনায় ফুটেজ দেখে অস্ত্রধারীদের ধরার চেষ্টা চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জে সংঘর্ষের ঘটনায় ভিডিও ফুটেজ দেখে অস্ত্রধারীদের ধরার চেষ্টা চলছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে কেন্দ্রীয় মাদকাসক্তি নিরাময় কেন্দ্র ৫০ শয্যা থেকে একশ শয্যায় উন্নীতকরণ অনুষ্ঠানের উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এই কথা বলেন। আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, ‘এটা খুবই দুঃখজনক ঘটনা। এ বিষয়ে যা যা করার দরকার আমরা সেটা করছি। ...
রাশিয়ায় তাপমাত্রা মাইনাস ৬৭ ডিগ্রি সেলসিয়াস!
আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার প্রত্যন্ত ইয়াকুটিয়া অঞ্চলে তাপমাত্রা নেমে গেছে মাইনাস ৬৭ ডিগ্রি সেলসিয়াসে। তাপমাত্রার এই ভয়াবহ অবনমনে চোখের পাতায়ও জমে যাচ্ছে বরফ। রাশিয়ার রাজধানী মস্কো থেকে ৫ হাজার ৩০০ কিলোমিটার পূর্বে ইয়াকুটিয়া অঞ্চলের বিভিন্ন এলাকায় মঙ্গলবার তাপমাত্রা রেডর্ক করা হয় মাইনাস ৬৭ ডিগ্রি সেলসিয়াস (মাইনাস ৮৮ দশমিক ৬ ডিগ্রি ফারেনহাইট)। প্রায় ১০ লাখ লোকের বসবাস রয়েছে ওই অঞ্চলে। কয়েকদিন ...
ওয়ালটন কম্পিউটার কারখানার উদ্বোধন
নিজস্ব প্রতিবেদক : গাজীপুরের চন্দ্রায় ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হলো কম্পিউটার তৈরির অত্যাধুনিক কারখানার। এর মধ্যে দিয়ে আত্মপ্রকাশ করল দেশের প্রথম কম্পিউটার উৎপাদন কারখানার। সেই সঙ্গে স্মার্টফোনের পর বাংলাদেশের নাম যুক্ত হলো কম্পিউটার উৎপাদনকারী দেশের তালিকায়। দেশের তথ্যপ্রযুক্তি পণ্য উৎপাদন খাতে রচিত হলো নতুন ইতিহাস। উম্মোচিত হলো উচ্চ প্রযুক্তি পণ্যে নতুন দিগন্ত। আজ বৃহস্পতিবার গাজীপুরের চন্দ্রায় নবনির্মিত ওয়ালটন ...
সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে
নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বৃহস্পতিবার মূল্য সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন ডিএসইতে আগের দিনের চেয়ে লেনদেন কমেছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই চিত্রে লেনদেন শেষ হয়েছে। বাজার বিশ্লেষণে দেখা যায়, বৃহস্পতিবার ডিএসইতে মোট ৩৫৮ কোটি ৯৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে প্রায় ৩২ কোটি ৫৯ লাখ টাকা কম। গতকাল ডিএসইতে লেনদেন ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর