১৫ই জুন, ২০২৬ ইং | ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ভোর ৫:২০

box

বাংলাদেশের ঝুলিতে ৬০ বছরের অভিজ্ঞতা

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ দলের পাঁচজন ক্রিকেটার আন্তর্জাতিক ক্রিকেটে কাটিয়ে দিয়েছেন ১০ বছরের বেশি। এই পাঁচের মিলিত অভিজ্ঞতায় পরিপূর্ণ এখন বাংলাদেশের ড্রেসিংরুম। টেকনিক্যাল ডিরেক্টর খালেদ মাহমুদ সুজনও মানছেন সেটা। সিদ্ধান্ত গ্রহণে দলের সিনিয়র ক্রিকেটারদের অগ্রাধিকার পাওয়াটা তাঁদের প্রাপ্যই মনে করছেন সাবেক এই অধিনায়ক। চন্ডিকা হাথুরুসিংহের যাওয়ার আগের সময়টাতে স্টেডিয়ামপাড়ায় গুঞ্জন ছিল, সিনিয়রসহ বেশ কিছু ক্রিকেটারের সঙ্গে চলছে তাঁর শীতল সম্পর্ক। তিনি ...

দেশ থেকে কোটা ব্যবস্থা তুলে দেয়া উচিত : আকবর আলী খান

নিজস্ব প্রতিবেদক: কোটা ব্যবস্থা নিয়োগের ক্ষেত্রে বড় সমস্যা উল্লেখ করে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা আকবর আলি খান বলেছেন, কোটা ব্যবস্থা তুলে দেওয়া উচিত। কোনো দেশে অনির্দিষ্টকালের জন্য কোটা ব্যবস্থা চলতে পারে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের উদ্যোগে ‘বাংলাদেশের বর্তমান সিভিল সার্ভিস ব্যবস্থা’ শীর্ষক একক বক্তৃতায় আকবর আলি খান এ কথা বলেন। আজ শনিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের কলা ভবনে এই বক্তৃতার আয়োজন ...

আখেরি মোনাজাতে যেসব সড়ক বন্ধ থাকবে

নিজস্ব প্রতিবেদক: বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাতকে ঘিরে শনিবার মধ্যরাত থেকে গাজীপুরের কয়েকটি রুটে যান চলাচল বন্ধ থাকবে।শনিবার সকালে জেলার পুলিশ সুপার হারুনুর রশিদ এ তথ্য জানান। পুলিশ সুপার জানান, ইজতেমার দ্বিতীয় পর্বের শেষদিন ও আখেরি মোনাজাতে মুসুল্লিদের অংশগ্রহণ নির্বিঘ্ন রাখতে, আবদুল্লাহপুর হয়ে গাজীপুর চৌরাস্তা পর্যন্ত সড়ক বন্ধ থাকবে। একই কারণে, আজ মধ্যরাত থেকে টঙ্গী-পুবাইল পর্যন্ত সড়কের দুই দিকেই যান চলাচলে ...

কাল জিম্বাবুয়ের কাছে হারলেই বাদ শ্রীলঙ্কা

স্পোর্টস ডেস্ক:  ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের রোববার মুখোমুখি হবে জিম্বাবুয়ে ও শ্রীলঙ্কা। টুর্নামেন্টের চতুর্থ ম্যাচ এটি। জিতলেই টুর্নামেন্টের ফাইনাল নিশ্চিত হয়ে যাবে জিম্বাবুয়ের। অন্য দিকে ফাইনালের আশা বাঁচিয়ে রাখতে জিম্বাবুয়ের বিপক্ষে জিততেই হবে শ্রীলঙ্কাকে। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ফিরতি পর্বে জিম্বাবুয়ে ও শ্রীলঙ্কার ওয়ানডেটি শুরু হবে দুপুর ১২টায়। ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে ফাইনাল ইতোমধ্যেই নিশ্চিত করে ফেলেছে স্বাগতিক বাংলাদেশ। টুর্নামেন্টের প্রথম ...

মেয়র আইভীর শারীরিক অবস্থার উন্নতি

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র সেলিনা হায়াত আইভীর শারীরিক অবস্থার সার্বিক উন্নতি হয়েছে। তার চিকিৎসার্থে গঠিত মেডিকেল বোর্ড সর্বশেষ শারীরিক অবস্থা পর্যালোচনা শেষে এ অভিমত ব্যক্ত করেছে বলে জানান ল্যাবএইড মুখপাত্র সাইফুর রহমান লেনিন। সন্ধ্যা ৭টায় এ প্রতিবেদকের সঙ্গে হাসপাতালে আলাপকালে তিনি বলেন, ‘তার ব্রেনে রক্তক্ষরণ প্রায় বন্ধ হয়েছে। সার্বিকভাবে শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। মেডিকেল ...

এবার জিডিপিতে প্রবৃদ্ধির হার ৭.৫০ শতাংশ হতে পারে : অর্থমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: এবার জিডিপিতে প্রবৃদ্ধির হার ৭-এর উপরে থাকবে আশাবাদ ব্যক্ত করে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, জিডিপিতে প্রবৃদ্ধির হার ৭ দশমিক ৫০ শতাংশ হতে পারে। শুক্রবার সন্ধ্যায় সিলেট নগরের রিকাবীবাজারে কবি নজরুল অডিটরিয়ামে ‘সিলেটি নাগরীলিপির নবজাগরণের আনন্দে বই উৎসব’ থেকে বেরিয়ে উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ আশাবাদ ব্যক্ত করেন তিনি। অর্থমন্ত্রী বলেন, এবার দেশের রাজনৈতিক স্থিতিশীলতা বজায় থাকায় ...

তুরস্কে বাস দুর্ঘটনায় নিহত ১১

আন্তর্জাতিক ডেস্ক: তুরস্কে একটি আন্তঃনগর বাস দুর্ঘটনায় ১১ জন নিহত ও অপর ৪৬ জন আহত হয়েছে। বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে গাছের সঙ্গে ধাক্কা খেলে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় কর্মকর্তারা বার্তা সংস্থা এএফপিকে একথা জানান। এস্কিশেহিরের গভর্নর ওজদিমীর সাকাসাকের বরাত দিয়ে সংবাদ সংস্থা দোগান জানায়, বাসটি রাতের বেলা রাজধানী আঙ্কারা থেকে পশ্চিমাঞ্চলীয় নগরী বুশরা যাচ্ছিলো। এএফপি। দৈনিক দেশজনতা /এন আর

জাতীয় পিঠা উৎসব শুরু হচ্ছে ২৩ জানুয়ারি

লাইফ স্টাইল ডেস্ক: বাঙালির ঐতিহ্য পিঠা পার্বণের আনন্দধারায় আগামী ২৩ জানুয়ারি থেকে রাজধানীর শিল্পকলা একাডেমিতে শুরু হচ্ছে ৯ দিনব্যাপী জাতীয় পিঠা উৎসব ১৪২৪। বাংলাদেশ শিল্পকলা একাডেমি ও পিঠা উৎসব পর্ষদ যৌথভাবে এ উৎসবের আয়োজন করেছে। আগামী মঙ্গলবার একাডেমি প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ৯ দিনব্যাপী এ পিঠা উৎসবের উদ্বোধন করবেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর এমপি। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বাংলাদেশ শিল্পকলা ...

অগ্রণী ব্যাংক পরীক্ষায় ডিজিটাল চুরি

নিজস্ব প্রতিবেদক: অগ্রণী ব্যাংকের অফিসার (ক্যাশ) পদে নিয়োগের পরীক্ষায় ডিজিটাল চুরির জন্য পাঁচ পরীক্ষার্থীকে হাতেনাতে ধরা হয়েছে। আজ শনিবার বিকেলে এই নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা চলাকালীন সময়ে তাদের আটক করা হয়। বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, শনিবার রাজধানীর বিভিন্ন কেন্দ্রে অগ্রণী ব্যাংকের অফিসার (ক্যাশ) পদে মোট ৬ হাজার ১২৮ জন প্রার্থী অংশ নেয়। এ সময় তিতুমীর কলেজ কেন্দ্র থেকে ...

আফগানিস্তানে সামরিক অভিযানে ১৫ তালেবান নিহত

আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় কুন্দুজ প্রদেশে শুক্রবার রাতে সরকারি বাহিনীর অভিযানে দুই কমান্ডারসহ অন্তত ১৫ তালেবান জঙ্গি নিহত হয়েছে। শনিবার স্থানীয় একজন কর্মকর্তা এ কথা জানান। উত্তরাঞ্চলীয় পুলিশের মুখপাত্র আব্দুল খলিল খলিলি বার্তা সংস্থা সিনহুয়াকে বলেন, ‘আফগানিস্তানের কুন্দুজ প্রদেশের চাহার-দারা জেলায় নিরাপত্তা ও প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা সামরিক অভিযান শুরু করেছে। এতে জঙ্গিগোষ্ঠী তালেবানের দুই জ্যেষ্ঠ কমান্ডারসহ ১৫ জঙ্গি নিহত ও ...