১৫ই জুন, ২০২৬ ইং | ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | রাত ৪:০৮

box

পরীক্ষামূলকভাবে অ্যাপে সিএনজি সেবা চালু

 নিজস্ব প্রতিবেদক: এখন থেকে অ্যাপেই পাওয়া যাবে সিএনজি অটোরিকশা। এর জন্য পরীক্ষামূলকভাবে চালু করা হয়েছে রাইড শেয়ারিং অ্যাপ ‘হ্যালো’। মঙ্গলবার সকালে জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ‘হ্যালো’ অ্যাপটি চালুর ঘোষণা দেয় অ্যাপ পরিচালনা প্রতিষ্ঠান টপ আই আই।ঢাকা মহানগর সিএনজি অটোরিকশা ব্যবসায়িক মালিক সমিতি ঐক্য পরিষদ এবং ঢাকা জেলা সিএনজি অটোরিকশা শ্রমিক ঐক্য পরিষদের সহযোগিতায় ‘হ্যালো’ অ্যাপ উন্মুক্ত ...

শিগগিরই তিস্তা নদীর পানি বন্টন চুক্তি সম্পাদন হবে :পানি সম্পদ মন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: শিগগিরই সমতা, ন্যায়ানুগতা এবং পারস্পরিক ক্ষতি না করার নীতির ভিত্তিতে তিস্তা নদীর পানি বন্টন চুক্তি সম্পাদন করা হবে। আজ মঙ্গলবার সংসদে সরকারি দলের সদস্য মোহাম্মদ সুবিদ আলী ভূঁইয়া তারকা চিহ্নিত এক প্রশ্নের জবাবে পানি সম্পদ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু এই আশাবাদ ব্যক্ত করেন। পানি সম্পদ মন্ত্রীর পক্ষে প্রতিমন্ত্রী নজরুল ইসলাম বলেন, ভারতের সাথে আলোচনা সাপেক্ষে তিস্তা পানি বন্টন ...

শাহজালালে সোয়া দুই কোটি টাকার স্বর্ণসহ আটক ১

নিজস্ব প্রতিবেদক: হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় সোয়া ২ কোটি টাকা মূল্যের স্বর্ণসহ একজনকে আটক করেছে শুল্ক গোয়েন্দারা। ওই যাত্রীর নাম মো. আনোয়ার হোসেন। গত সোমবার রাতে সিঙ্গাপুর থেকে একটি ফ্লাইটে আনোয়ার হোসেন শাহজালালে অবতরণ করেন। গোপন সংবাদের ভিত্তিতে শুল্ক গোয়েন্দারা অভিযান চালিয়ে তাকে আটক করে। তার কাছ থেকে মোট ৪ কেজি ২৮৬ গ্রাম ওজনের ৪৩টি স্বর্ণের বার উদ্ধার করা ...

অডিটর পদে অবৈধ নিয়োগ: রেলের ১৩ কর্মকর্তার বিরুদ্ধে চার্জশিট

নিজস্ব প্রতিবেদক: বাংলাশে রেলওয়েতে অডিটর পদে অবৈধভাবে নিয়োগের অভিযোগে প্রতিষ্ঠানটির একজন যুগ্ম মহাপরিচালক মো. নজরুল ইসলামসহ ১২ জনের বিরুদ্ধে চার্জশিট অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অভিযুক্ত রেলের যুগ্ম মহাপরিচালক নজরুল ইসলাম এখন পদোন্নতি পেয়ে সিভিল অডিট অধিদপ্তরের মহাপরিচালক হিসেবে দায়িত্বে আছেন। আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর সেগুন বাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে কমিশনের নিয়মিত বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। অডিটর পদে ...

রাজশাহীতে গাড়ির ধাক্কায় নিহত ২

রাজশাহী প্রতিবেদক: রাজশাহীর বাগমারায় মাহেন্দ্রা গাড়ির (মাটিবাহী ট্রাক্টর) ধাক্কায় দুই যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরেক মোটরসাইকেল আরোহী আহত হয়েছেন। সোমবার দিবাগত রাত সাড়ে ৮টায় বাগমারা উপজেলার ঢেঁকিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- দুর্গাপুর উপজেলার পালশা গ্রামের মজিবুর রহমানের ছেলে রাজিব (২৫) ও একই গ্রামের আব্দুল হামিদের ছেলে বেলাল হোসেন (২১)। আহত সাজু (১৯) একই এলাকার মকলেসের ছেলে। পুলিশ ...

জাতীয় চাঁদ দেখা কমিটির সভা বুধবার

নিজস্ব প্রতিবেদক: হিজরি ১৪৩৯ সালের জমাদিউল আউয়াল মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা এবং এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের লক্ষ্যে আগামীকাল বুধবার জাতীয় চাঁদ দেখা কমিটির এক সভা অনুষ্ঠিত হবে। সন্ধ্যা ৬টার দিকে ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মুকাররম সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হবে। সভায় ধর্ম মন্ত্রী ও জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি অধ্যক্ষ মতিউর রহমান সভাপতিত্ব করবেন। বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র জমাদিউল আউয়াল ...

রানওয়ে থেকে ছিটকে পড়লো কার্গো বিমান

যশোর প্রতিনিধি: যশোরে একটি কার্গো বিমান ল্যান্ডিংয়ের পরে রানওয়ে থেকে ঈষৎ নিচে নেমে গেছে। মঙ্গলবার দুপুরে যশোর বিমান বন্দরে এ ঘটনা ঘটলেও তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি। সিভিল এভিয়েশনের একজন কর্মী জানান, মঙ্গলবার দুপুর ১২টার দিকে একটি কার্গো বিমান (ফিস ক্যারিয়ার) যশোর বিমানবন্দরে অবতরণ করে। বিমানটি পার্কিংয়ের সময় বাম পাশের চাকা সামান্য নিচে নেমে যায়। বিকেল পৌনে চারটার সময় কার্গো বিমানটি সেখানেই ...

সংগীত শিল্পী শাম্মী আখতার আর নেই

নিজস্ব প্রতিবেদক: টানা ৫ বছর ক্যানসারের সঙ্গে লড়াই করে আজ মঙ্গলবার বিকালে না ফেরার দেশে চলে গেলেন কিংবদন্তি কণ্ঠশিল্পী শাম্মী আখতার। তার স্বামী সংগীতশিল্পী আকরামুল ইসলাম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন। আকরামুল ইসলাম জানান, শাম্মী আখতার বাসাতেই ছিলেন। আজ দুপুরে বেশি অসুস্থ হয়ে পড়ায় বারডেম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই আনুমানিক বেলা ৪টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ ...

নারায়ণগঞ্জে শামীম ওসমান-আইভী ও পুলিশের মধ্যে ত্রিমুখী সংঘর্ষ

নারায়ণগঞ্জ প্রতিনিধি: সড়কে হকার বসানোকে কেন্দ্র করে নারায়ণগঞ্জের সংসদ সদস্য শামীম ওসমান ও মেয়র সেলিনা হায়াৎ আইভীর সমর্থক ও পুলিশের মধ্যে দফায় দফায় ত্রিমুখী সংঘর্ষ হয়। দিনভর উত্তেজনার পর আজ (১৬ জানুয়ারি ২০১৮) বিকেল পৌনে পাঁচটার দিকে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়ে এখনো (বিকেল সোয়া পাঁচটায়) চলছে। এতে মেয়র আইভী, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শরীফ উদ্দিন সবুজসহ অন্তত ৫০ জন ...

ত্রাণের ডাল বিক্রি হচ্ছে কেজি ২৪ টাকায়

কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থী অধ্যুষিত টেকনাফের বাজারে ও বিভিন্ন এলাকায় ১২০ টাকা দামের প্রতি কেজি মুশরির ডাল বিক্রি হচ্ছে ২৪ টাকায়। এছাড়াও বিভিন্ন প্রকার ত্রাণের জিনিসপত্র বিক্রি হচ্ছে খুব কম দামে। এসব ডাল বিক্রি করছেন বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গারা। রোহিঙ্গাদের এসব ত্রাণ বাজারে এনে ব্যবসার জন্য ইতিমধ্যে গড়ে উঠেছে বেশ কয়েকটি সিন্ডিকেট। তারা ক্যাম্পের ভেতর থেকে কমমুল্যে নামি-দামি ব্র্যান্ডেরসহ ...