১৫ই জুন, ২০২৬ ইং | ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ভোর ৫:২২

box

জুলহাস-তনয় হত্যা মামলার প্রতিবেদন ১৪ ফেব্রুয়ারি

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর কলাবাগানে ইউএসএইড কর্মকর্তা জুলহাস মান্নান ও তার বন্ধু মাহবুব তনয় হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১৪ ফ্রেব্রুয়ারি দিন ধার্য করেছেন আদালত। বুধবার (১৭ জানুয়ারি) মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। তবে তদন্তকারী সংস্থা গোয়েন্দা পুলিশ পুলিশ প্রতিবেদন দাখিল না করায় ঢাকা মহানগর হাকিম দেব্রবত বিশ্বাস এ নতুন তারিখ নির্ধারণ করেন। ২০১৬ সালের ২৫ এপ্রিল কলাবাগানের ...

দৌলতদিয়া ঘাটে মানুষ বড় অসহায়

নিজস্ব প্রতিবেদক: ঘন কুয়াশার কারণে প্রতিদিনই রাত থেকে পরের দিন সকাল পর্যন্ত বন্ধ থাকছে রাজধানী ঢাকার সঙ্গে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের প্রবেশদ্বার হিসেবে খ্যাত দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল। ফলে দৌলতদিয়া ঘাট প্রান্তে জমছে যানবাহনের দীর্ঘ লাইন। এতে ভোগান্তিতে পড়ছে ঢাকাগামী দক্ষিণ-পশ্চিমাঞ্চলের হাজার হাজার যাত্রী ও যানবাহনের চালকেরা। এ রুটে প্রতিদিন প্রায় ছোটবড় ১৫ হাজারের বেশি যানবাহন পদ্মা নদী পার হয়। ৭ থেকে ...

নবম ওয়েজ বোর্ড গঠনে গুরুত্ব পাবে সাংবাদিকদের স্বার্থ

নিজস্ব প্রতিবেদক: নবম ওয়েজ বোর্ডে সাংবাদিকদের স্বার্থ গুরুত্ব পাবে বলে জানিয়েছেন সদ্য দায়িত্ব নেয়া তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম। তিনি বলেন, ‘নবম ওয়েজ বোর্ড গঠনে মালিকদের স্বার্থ দেখা হবে না।’ বুধবার সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের এসব কথা বলেন তারানা হালিম। তথ্য প্রতিমন্ত্রী বলেন, ‘ওয়েজ বোর্ড গঠনের ফাইলটি বর্তমানে প্রধানমন্ত্রীর দফতরে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। এটি বাস্তবায়নে ১৩ সদস্যের একটি কমিটি গঠনের প্রস্তাবসহ ...

কলম্বিয়ায় সেনা হেলিকপ্টার বিধ্বস্ত নিহত ১০

আন্তর্জাতিক ডেস্ক: কলম্বিয়ার অ্যান্তিয়োকিয়া প্রদেশের সেগোভিয়া শহরের কাছে সেনাবাহিনীর একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় অন্তত ১০ জন নিহত হয়েছেন। মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে সেনাবাহিনী। খবর বার্তা সংস্থা রয়টার্সের। রাশিয়ার তৈরি এমআই-১৭ হেলিকপ্টারটিতে আট সেনা সদস্য ও দুই বেসামরিক ছিলেন। হেলিকপ্টারটি ককেশিয়া শহর থেকে ফেরার পথে এ ঘটনা ঘটে। হেলিকপ্টারটির আরোহীরা সেনাবাহিনীর জ্বালানি সংরক্ষণাগার পরিদর্শনের কাজে নিয়োজিত ...

ব্রাহ্মণবাড়িয়ায় ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক

নিজস্ব প্রতিবেদক: ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে দুই হাজার পিস ইয়াবাসহ মাদক বিক্রেতা স্বামী-স্ত্রীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাতে সরাইলের খাঁটিহাতায় ঢাকা-সিলেট হাইওয়ে পুলিশ তাদের আটক করে। আটকৃতরা হলেন নবীনগর উপজেলার বালিহাতা গ্রামের রুবেল মিয়া ( ৩০) ও তার স্ত্রী তানিয়া সুলতানা (২৭)। হাইওয়ে পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে ঢাকা-সিলেট মহাসড়কের সরাইল বিশ্বরোড মোড়ে মামুন বাস কাউন্টারের সামনে থেকে রুবেল  ও ...

৬ মাসের মধ্যে ডাকসু নির্বাচনের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক: ৬ মাসের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ব্যবস্থা নিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। ওই নির্বাচনের সময় যদি আইন-শৃঙ্খলা বাহিনীর সহায়তার দরকার হয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে সে বিষয়ে যথাযথ ব্যবস্থা নিতে বলেছে আদালত। ডাকসু নির্বাচন নিয়ে ৬ বছর আগের একটি রুলের নিষ্পত্তি করে বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি মো. আতাউর রহমান খানের বেঞ্চ বুধবার ...

আদালতে খালেদা জিয়া, যুক্তিতর্ক শুরু

নিজস্ব প্রতিবেদক: জিয়া অরফানেজ ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় হাজিরা দিতে আদালতে পৌঁছেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে তিনি পুরান ঢাকার বকশীবাজার আলিয়া মাদ্রাসায় স্থাপিত বিশেষ আদালত-৫ এ পৌঁছান বলে জানা গেছে। এর পর ১১টা ১৮ মিনিটে জিয়া অরফানেজ ট্রাস্ট দুনীর্তি মামলার যুক্তিতর্ক শুরু হয়। এ মামলার আসামি ব্যবসায়ী শরিউদ্দিনের পক্ষে তার আইনজীবী আহসান ...

ঢাকা সিটির ভোট হাইকোর্টে স্থগিত

নিজস্ব প্রতিবেদক: ঢাকা উত্তর সিটি করপোরেশনে মেয়র পদে উপনির্বাচন তিন মাসের জন্য স্থগিত করেছে উচ্চ আদালত। সঙ্গে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটির সংযুক্ত ওয়ার্ডে কমিশনার পদের ভোটও স্থগিত করা হয়েছে। আগামী ২৬ ফেব্রুয়ারি এই নির্বাচন হওয়ার কথা ছিল। রাজধানীর ভাটারা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আতাউর রহমান ও বেরাইদ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জাহাঙ্গীর আলমের পৃথক দুই আবেদনের ওপর শুনানি শেষে বুধবার বিচারপতি ...

উত্তরা মেডিকেলের ৫৭ শিক্ষার্থীর স্থগিতাদেশ বাতিল

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর উত্তরা আধুনিক মেডিকেল কলেজের ৫৭ শিক্ষার্থীর শিক্ষা কার্যক্রমের ওপর থাকা হাইকোর্টের স্থগিতাদেশ বাতিল করেছেন সর্বোচ্চ আদালত। একই সঙ্গে রিট আবেদনকারীর সন্তানকে ওই কলেজে ৭ দিনের মধ্যে ভর্তি করে নেয়ার নির্দেশও দেয়া হয়েছে। এ বিষয়ে আজ বুধবার আদেশের দিন ধার্য ছিল। দায়িত্ব পালনরত প্রধান বিচারপতি মো. আবদুল ওয়াহহাব মিঞার নেতৃত্বাধীন পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ দিন ধার্য করে গতকাল মঙ্গলবার ...

আজ আবার হকার উচ্ছেদে নামছেন মেয়র আইভী

নিজস্ব প্রতিবেদক: হকার উচ্ছেদে আজ বুধবারও নামবেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী। মঙ্গলবার বিকেলে চাষাড়ায় হকার উচ্ছেদে গিয়ে এমপি শামীম ওসমান সমর্থকদের সঙ্গে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনার পর সন্ধ্যায় নগর ভবনে উপস্থিত নগরবাসীর উদ্দেশ্যে দেয়া বক্তব্যে মেয়র আইভী এ ঘোষণা দেন। এ সময় আইভী বলেন, শামীম ওসমানরা যে গুলি করে মানুষ মারে তা আজ নারায়ণগঞ্জবাসীর কাছে পরিষ্কার ...