৩০শে মার্চ, ২০২৬ ইং | ১৬ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | রাত ২:৪৩

ব্রাহ্মণবাড়িয়ায় ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক

নিজস্ব প্রতিবেদক:

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে দুই হাজার পিস ইয়াবাসহ মাদক বিক্রেতা স্বামী-স্ত্রীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাতে সরাইলের খাঁটিহাতায় ঢাকা-সিলেট হাইওয়ে পুলিশ তাদের আটক করে। আটকৃতরা হলেন নবীনগর উপজেলার বালিহাতা গ্রামের রুবেল মিয়া ( ৩০) ও তার স্ত্রী তানিয়া সুলতানা (২৭)।

হাইওয়ে পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে ঢাকা-সিলেট মহাসড়কের সরাইল বিশ্বরোড মোড়ে মামুন বাস কাউন্টারের সামনে থেকে রুবেল  ও তার স্ত্রী তানিয়াকে আটক করা হয়। সে সময় তাদের হাতে থাকা কালো কাপড়ের ব্যাগে ও শরীরের অভিনব কায়দায় লুকিয়ে রাখা দুই হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। তারা মাদক নিয়ে যাত্রী বেশে ঢাকা যাচ্ছিল বলে জানিয়েছে পুলিশ।

খাঁটিহাতা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মো. হোসেন সরকার ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা হবে।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :জানুয়ারি ১৭, ২০১৮ ১২:৪২ অপরাহ্ণ