১৫ই জুন, ২০২৬ ইং | ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ভোর ৫:২২

box

মোংলা স্বাস্থ্য কমপ্লেক্সে নার্স কর্তৃক সিজার, ভেঙ্গে গেছে নবজাতকের হাত

স্বাস্থ্য ডেস্ক: মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গর্ভবতীকে সিজারের সময়ে নবজাতকের হাত ভেঙ্গে ফেলার অভিযোগ পাওয়া গেছে নার্স ফরিদা বেগমের বিরুদ্ধে। আর এ ঘটনায় হাসপাতালের আশপাশসহ স্থানীয় সাধারণ লোকজনের মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে। জানা গেছে, মোংলার স্থায়ী বন্দরের চেক পোস্ট এলাকার বাসিন্দা মো: ইউনুস হাওলাদার তার গর্ভবতী মেয়ে আসমা বেগম (২২) কে শুক্রবার বিকেলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। পরে ...

রোহিঙ্গাদের দ্রুত ফিরিয়ে দেয়াটা অপরিপক্ক সিদ্ধান্ত : অ্যামনেস্টি

আন্তর্জাতিক ডেস্ক: মিয়ানমারে নীতির পরিবর্তন না হলে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের দ্রুত ফিরিয়ে দেয়াটা অপরিপক্ক সিদ্ধান্ত মনে করছে মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। মঙ্গলবার রোহিঙ্গাদের প্রত্যাবাসন নিয়ে নাইপিদোতে বাংলাদেশ ও মিয়ানমার সরকারের মধ্যে চুক্তি সই হওয়ার পর উদ্বেগ জানিয়ে এক বিবৃতিতে একথা বলেছে সংগঠনটি। অ্যামনেস্টির দক্ষিণপূর্ব এশিয়া ও প্রশান্ত মহাসগারীয় অঞ্চল বিষয়ক পরিচালক জেমস গোমেজ বিবৃতিতে বলেন, রোহিঙ্গা শরণার্থীদের মনে এখনও ...

ডিএনসিসির উপনির্বাচনে মেয়র পদে আ. লীগের প্রার্থী আতিকুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক: ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) উপনির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন তৈরি পোশাকমালিকদের সংগঠন বিজিএমইএর সাবেক সভাপতি আতিকুল ইসলাম। এর মধ্য দিয়ে তিনি নৌকা প্রতীকে নির্বাচন করার অনুমোদন পেলেন। মঙ্গলবার রাতে গণভবনে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত দলটির স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের এক বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়। পরে গণভবনের বাইরে অপেক্ষমাণ সাংবাদিকদের ...

আজও আদালতে যাচ্ছেন বেগম খালেদা জিয়া

নিজস্ব প্রতিবেদক: জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় হাজিরা দিতে আজ বুধবার আদালতে যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তার আইনজীবী সানাউল্লাহ মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঢাকার বকশীবাজারের আলিয়া মাদরাসা মাঠে স্থাপিত ঢাকার ৫নং বিশেষ জজ ড. আখতারুজ্জামানের আদালতে আজ সকাল ১০টায় দুর্নীতির দুই মামলার হাজিরা দিতে যাবেন খালেদা জিয়া। এর আগে মঙ্গলবার দশম ...

ইসি ৯৩ লাখ ভোটারের মাঝে লেমিনেটেড কার্ড দিচ্ছে

নিজস্ব প্রতিবেদক: মার্চ থেকে প্রাথমিক ভাবে নতুন ৯৩ লাখ ভোটারের মাঝে দুই বছর মেয়াদি লেমিনেটেড কার্ড বিতরণ করবে নির্বাচন কমিশন (ইসি)। এসব কার্ড সারা দেশে স্থানীয় পর্যায়ে বিতরণ করা হবে বলে সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে। আগামী বৃহস্পতিবার কমিশন বৈঠকে এ বিষয়টি নিয়ে আলোচনা হবে বলে জানিয়েছে ইসি সূত্র। সূত্র জানায়, ২০১২ সালের পর যারা নতুন ভোটার হয়েছেন তাদের ইসি ...

সচিবকে ‘ঘুষ সাধায়’ কালো তালিকায় চায়না হারবার

নিজস্ব প্রতিবেদক: চায়না হারবার ইঞ্জিনিয়ারিং কোম্পানিকে কালো তালিকাভুক্ত করা হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। আজ মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা জানান। অর্থমন্ত্রী জানান, “কোম্পানিটি যোগাযোগ সচিবকে ৫০ লাখ টাকা ঘুষ দিতে চেয়েছিল। সচিব এ বিষয়টি আমাদের জানিয়েছেন। এজন্য কোম্পানিটিকে ব্ল্যাক লিস্টেড করা হয়েছে। কোনো কাজ করতে পারবে না।” জানা গেছে চীনের রাষ্ট্রায়ত্ত কোম্পানি চায়না হারবার ...

রোগী জিম্মি করে অর্থ আদায় একটা ক্রাইম: নাসিম

নিজস্ব প্রতিবেদক: বেসরকারি হাসপাতালে সেবার নামে হয়রানি ও অর্থ আদায় বন্ধ করতে সরকার নতুন আইন করতে যাচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। তিনি বলেন, ‘অনেকে ফাইভ স্টার হোটেলের মতো হাসপাতাল চালান। তাদের বোঝা উচিত, মানুষ জীবন বাঁচাতে হাসপাতালে যায়। অথচ এই রোগীদের জিম্মি করে লাখ লাখ টাকা আদায় করা হয়। এটা একটা ক্রাইম।’ মঙ্গলবার জাতীয় সংসদে কার্যপ্রণালি বিধির ৭১ বিধিতে ...

ত্বকীসহ অনেককেই খুন করেছেন শামীম ওসমান: আইভী

নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী বলেছেন, আমি শান্তিপূর্ণভাবে হেঁটে আসছিলাম। চাষাঢ়ার রাইফেলস ক্লাবে বসে শামীম ওসমান আমার ওপর হামলা চালানোর নির্দেশ দিয়েছেন। মঙ্গলবার বিকেলে নগরীর সাধুপৌলের গির্জার কাছে হকারদের হামলায় আহত হওয়ার পর নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে এ অভিযোগ করেন তিনি। আইভী বলেন, শামীম ওসমান কেনো মানুষের হাটার অধিকার হরণ করবে। তিনি (শামীম ...

সিরিয়ার কুর্দিদের ধ্বংস করে দেয়ার হুমকি এরদোগানের

আন্তর্জাতিক ডেস্ক: সিরিয়ায় কুর্দি মিলিশিয়াদের বিরুদ্ধে সামরিক অভিযান ‘অত্যাসন্ন’ উল্লেখ করে এ ‘সন্ত্রাসী বাহিনী’কে আঁতুড়ঘরেই ধ্বংস করে দেয়ার হুমকি দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোগান। এর আগে, সিরিয়ার উত্তর-পূর্বে মার্কিন সমর্থনপুষ্ট একটি কুর্দি-প্রধান মিলিশিয়া বাহিনী গঠনের খবর বের হয়। এই মিলিশিয়া গঠনের মার্কিন পরিকল্পনা নিয়ে কড়া প্রতিক্রিয়া প্রকাশ করেছে সিরিয়া এবং রাশিয়াও। কিন্তু সবচেয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান। ...

দেশে ৩৩ লাখ মামলা বিচারাধীন

নিজস্ব প্রতিবেদক: দেশের বিভিন্ন আদালতে বর্তমানে ৩৩ লাখ ৯ হাজার ৭৮৯টি মামলা বিচারাধীন রয়েছে বলে সংসদকে জানিয়েছেন আইন মন্ত্রী আনিসুল হক। মঙ্গলবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে স্বতন্ত্র সংসদ সদস্য মো. রুস্তুম আলী ফরাজীর প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। মন্ত্রী জানান, দেশের বিভিন্ন আদালতে বর্তমানে ৩৩ লাখ ৯ হাজার ৭৮৯টি মামলা বিচারাধীন রয়েছে। এর মধ্যে ৫ বছর বা এর চেয়ে ...