নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগরীতে বিশেষ অভিযান চালিয়ে ৪৩ জনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাতভর নগরীর বিভিন্ন স্থান থেকে তাদের আটক করা হয়। রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) মুখপাত্র ইফতেখায়ের আলম এ তথ্য জানিয়েছেন। ইফতেখায়ের আলম জানান, বোয়ালিয়া মডেল থানা ২১ জন, রাজপাড়া থানা আটজন, মতিহার থানা ছয়জন, শাহমখদুম থানা দুইজন, আরএমপির গোয়েন্দা শাখা (ডিবি) ছয়জনকে আটক করেছে। এদের মধ্যে ১৬ জন ...
box
বিশ্ববাজারে বেড়েছে জ্বালানি তেলের দাম
নিজস্ব প্রতিবেদক: উৎপাদন কমানোয় বিশ্ববাজারে অশোধিত ব্রেন্ট তেলের দাম বেড়েছে। গত সোমবার ব্যারেলপ্রতি বিক্রি হয়েছে ৭০ ডলারে। যা গতকাল মঙ্গলবারও অব্যাহত ছিল। আর এতে সুফল পাচ্ছে রফতানিকারক দেশগুলো। বার্তা সংস্থা রয়টার্স জানায়, তেল রফতানিকারক দেশগুলোর সংগঠন ওপেক এবং রাশিয়ার উৎপাদন কমানোর পর থেকেই দাম ক্রমান্বয়ে বাড়তে থাকে। যদিও যুক্তরাষ্ট্র ও কানাডায় তেল উত্তোলন কার্যক্রম বেড়েছে, যা আগামী দিনে উৎপাদন আরও ...
মরিশাসে যেকোনো ধরণের কর্মী পাঠাতে প্রস্তুত বাংলাদেশ
নিজস্ব প্রতিবেদক: প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি বলেছেন, মরিশাসের চাহিদা অনুযায়ী যেকোনো সময় যেকোনো ধরণের কর্মী প্রেরণের জন্য প্রস্তুত রয়েছে বাংলাদেশ। মঙ্গলবার মরিশাসের স্টেট হাউজে দেশেটির রাষ্ট্রপতি ড. আমেনা গারিব-ফাকিম এর সঙ্গে সৌজন্য সাক্ষাত শেষে তিনি একথা বলেন। মন্ত্রী বলেন, বাংলাদেশ এখন অধিক প্রশিক্ষিত ও দক্ষ কর্মী তৈরি করছে। মরিশাসের চাহিদা অনুযায়ী যেকোনো সময় যেকোনো ধরণের ...
স্বাস্থ্য ও নিরাপত্তা ঝুঁকিতে ৫ লক্ষাধিক রোহিঙ্গা শিশু
নিজস্ব প্রতিবেদক: আসন্ন ঘূর্ণিঝড় ও বর্ষা মৌসুমে বাংলাদেশে আশ্রয় নেয়া ৫ লাখ ২০ হাজারেরও বেশি রোহিঙ্গা শিশু মারাত্মক স্বাস্থ্য ও নিরাপত্তা ঝুঁকিতে পড়তে পারে বলে সতর্ক করেছে ইউনিসেফ। বাংলাদেশে নিযুক্ত ইউনিসেফের প্রতিনিধি এডোয়ার্ড বেইগবেদের এক বিবৃতিতে জানিয়েছেন, ‘ইতোমধ্যে সৃষ্ট ভয়ানক মানবিক পরিস্থিতি ঘূর্ণিঝড় ও মৌসুমী ঋতুতে আরও ভয়াবহ রূপ নিতে পারে। কয়েক লাখ শিশু ভয়ঙ্কর পরিবেশে বাস করছে। সামনে বন্যা, ...
রাখাইনে পুলিশের গুলিতে ৭ বিক্ষোভকারী নিহত
নিজস্ব প্রতিবেদক: মিয়ানমারের সংকটপূর্ণ রাখাইন রাজ্যে পুলিশের গুলিতে অন্তত সাত বিক্ষোভকারী নিহত এবং ১২ জন আহত হয়েছে। মঙ্গলবার রাজ্যের উত্তরাঞ্চলীয় ম্রাউক ইউ শহরে এ ঘটনা ঘটে। বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে বলেছে, আরাকানি বলে পরিচিত ওই বৌদ্ধ বিক্ষোভকারীরা তাদের আরাকান রাজত্বের পতনের বার্ষিকী পালন করতে জড়ো হয়েছিল। পুলিশ তাতে বাধা দিলে এক পর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। রাখাইন রাজ্য সরকারের ...
৭৫ রানে ওপেনিং জুটি ভাঙল জিম্বাবুয়ের
নিজস্ব প্রতিবেদক: ত্রিদেশীয় সিরিজের ম্যাচে আজ শ্রীলঙ্কার বিপক্ষে টস হেরে ব্যাট করছে জিম্বাবুয়ে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১৫ ওভারে কোনও উইকেট না হারিয়ে ৭৭ রান সংগ্রহ করেছে জিম্বাবুয়ে। ওয়ানডে ক্রিকেটে মিরপুরে এটি ১০০তম ম্যাচ। ব্যাটিংয়ে নেমে ওপেনিং জুটিতে ৭৫ রানের পার্টনারশি গড়েন হ্যামিলটন মাসাকাদজা ও সলোমন মিরে। ইনিংসের ১৩তম ওভারে থিসারা পেরেরার বলে কুসল মেন্ডিসের হাতে ক্যাচ হন সলোমন মিরে। ব্যক্তিগত ...
সুন্দরবনে বাংলাদেশ-ভারত যৌথ বাঘ গণনা শুরু ২৫ জানুয়ারি
নিজস্ব প্রতিবেদক: আগামী ২৫ জানুয়ারি বাংলাদেশ-ভারত যৌথ উদ্যোগে সুন্দরবনে বছরব্যাপী বাঘ গণনা শুরু হবে। এ লক্ষ্যে গত সোমবার থেকে পশ্চিমবঙ্গের সুন্দরবন ‘ব্যাঘ্র প্রকল্প’ দফতরের সজনেখালী রেঞ্জ অফিসে চলছে তিন দিনের প্রশিক্ষণ। এতে অংশ নিচ্ছেন বাংলাদেশের বন বিভাগের ৪ ডিএফও বসিরুল আল মামুন, মাহাবুর রহমান, মদিনুল হাসান, মামুদুল হাসান, পশ্চিমবঙ্গের প্রধান মুখ্য বনপাল রবিকান্ত সিনহা, ওয়াইল্ড লাইফ ইনস্টিটিউশন অব ইন্ডিয়ার বিশিষ্ট ...
চালকবিহীন হেলিকপ্টার আনলো ইনটেল
বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক: চালক ছাড়াই যাত্রী নিয়ে উড়াল দেবে হেলিকপ্টার। পৌঁছে দিয়ে আসবে নির্ধারিত গন্তব্যে। এমন একটি চালকবিহীন স্বয়ংক্রিয় হেলিকপ্টার উদ্ভাবন করলো প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান ইনটেল। যুক্তরাষ্ট্রের লাগ ভেগাসে ৯ থেকে ১২ জানুয়ারি অনুষ্ঠিত হলো কনজ্যুমার ইলেকট্রোনিক্স শো। তথ্যপ্রযুক্তির বড় এই প্রদর্শনীতে ইনটেল তাদের এই স্মার্ট হেলিকপ্টারটি প্রদর্শন করে। আদতে এটি একটি ড্রোন। তবে এটি যাত্রী বহন করতে সক্ষম। ...
শাহজালাল বিমানবন্দর থেকে নিষিদ্ধ ভায়াগ্রা স্প্রে আটক
নিজস্ব প্রতিবেদক: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আমদানি নিষিদ্ধ ১০০ প্যাক ভায়াগ্রা স্প্রে এবং ১৭০ কার্টন বিদেশি সিগারেট জব্দ করেছে শুল্ক গোয়েন্দা বিভাগ। মঙ্গলবার গভীর রাতে কুয়েত থেকে আসা কুয়েত এয়ারওয়েজের কেডব্লিউ-২৮৩ ফ্লাইটের এক যাত্রীর কাছ থেকে এসব জিনিস উদ্ধার করা হয়েছে। এ সময় সাইফুল ইসলাম নামে এক যাত্রীকে আটক করা হয়েছে। আটক সাইফুল কক্সবাজারের মহেশখালী উপজেলার বাসিন্দা। শুল্ক গোয়েন্দা ...
ঢাবি ও ঢামেক শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ, আহত ১০
নিজস্ব প্রতিবেদক: তুচ্ছ বিষয় নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ও ঢাকা মেডিকেল কলেজের দুটি হলের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে সাংবাদিকসহ ১০ জন আহত হয়েছেন। এর মধ্যে দুইজন ঢাকা মেডিকেলে ভর্তি আছেন। আর বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। মঙ্গলবার রাত ১০টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় সলিমুল্লাহ মুসলিম হল এবং ঢাকা মেডিকেল এর ফজলে রাব্বি হলের শিক্ষার্থীদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। প্রতক্ষ্যদর্শীরা জানান, ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর