১৫ই জুন, ২০২৬ ইং | ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | সকাল ৯:৩৬

box

জনগণ ভোট দিতে পারবে তো?

নিজস্ব প্রতিবেদক: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণ তাদের ইচ্ছামতো ভোট দিতে পরবে কি না সে বিষয়ে অনিশ্চয়তা দেখছেন বিএনপি নেতা আমীর খসরু মাহমুদ চৌধুরী। বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, ‘আজকে জনগণের মনে প্রশ্ন দেখা দিয়েছে তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে কি না। ‍যদিও ভোটাধিকার প্রয়োগ করতে পারে, সেটার ফলাফল সু্ষ্ঠু হবে কিনা সেটাও একটা প্রশ্ন।’ শনিবার রাজধানীর প্রেসক্লাবে ...

যুক্তরাষ্ট্রে আবারও অচলাবস্থা

আন্তর্জাতিক ডেস্ক: আবারও বাজেট নিয়ে কঠিন পরিস্থিতিতে পড়েছে যুক্তরাষ্ট্র। সরকারের নতুন বাজেট নিয়ে দেশটির সিনেটররা একমত হতে না পারায় শাটডাউন অর্থাৎ অচলাবস্থার মুখে পড়েছে দেশটি। ফলে আগামী ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত ট্রাম্প প্রশাসনের একাংশের কার্যক্রম স্থগিত হয়ে গেল। ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতা গ্রহণের এক বছর পূর্তির মাঝেই সরকারের বাজেট বৃদ্ধি সংক্রান্ত বিল সম্পর্কে সিনেটরদের মধ্যে দ্বিমত থাকায় এমন পরিস্থিতি তৈরি হয়। ব্রিটিশ ...

তারানার বিরোধী শিবিরের প্রচারণায় মোস্তফা জব্বার

নিজস্ব প্রতিবেদক: মন্ত্রী মোস্তাফা জব্বার এবং প্রতিমন্ত্রী তারানা হালিমের মধ্যে সম্পর্ক যেন কোনোভাবেই স্বাভাবিক হচ্ছে না। বরফ গলছে না তাদের টানাপোড়েনের। উল্টো দিন দিন তিক্ততা বাড়ছে একের পর এক মন্তব্য আর কাজে।এবার তারানা হালিমের প্রত্যাশিত নির্বাচনী আসনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারণা চালিয়ে তিক্ততার আগুনে যেন ঘি ঢেলেছেন মোস্তফা জব্বার। গতকাল শুক্রবার তারানা হালিমের নির্বাচনী এলাকা টাঙ্গাইলের নাগরপুর দেলদুয়ারে তার ...

ত্রিদেশীয় সিরিজ: টাইগারদের ফাইনাল নিশ্চিত

স্পোর্টস ডেস্ক: ঘরের মাঠে ২০০৮ সালের পর এই প্রথম অনুষ্ঠিত হচ্ছে ত্রিদেশীয় ক্রিকেট সিরিজ। ১০ বছর পর অনুষ্ঠানরত এই টুর্নামেন্টের ফাইনাল নিশ্চিতই হয়ে গেছে টাইগারদের। গতকাল নিজেদের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কাকে ১৬৩ রানে হারিয়েই ফাইনালের টিকিট কেটে ফেলেন মাশরাফি-সাকিবরা। এই সিরিজে ম্যাচ জিতলে জয়ী দল পাচ্ছে ৪ পয়েন্ট করে। বোনাস পেলে যোগ হয় আরো ১ পয়েন্ট। প্রথম ম্যাচেও জিম্বাবুয়ের বিপক্ষে ৮ ...

মাওলানা সাদকে নিয়ে সংবাদ সম্মেলন স্থগিত

নিজস্ব প্রতিবেদক: দিল্লির মাওলানা সাদ কান্ধলভির ইজতেমায় যোগ না দিয়ে ফিরে যাওয়ার পর ময়দানে এর প্রভাব পড়ার প্রেক্ষিতে সংবাদ সম্মেলন ডেকেও স্থগিত করা হয়েছে। বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের দ্বিতীয় দিন শনিবার সকালে টঙ্গীর ইজতেমা ময়দানে এই সংবাদ সম্মেলনের কথা জানানো হয় সাংবাদিকদের। বেলা একটার দিকে বিদেশি মেহমানদের তাবুতে বিষয়টি নিয়ে কথা বলা হবে বলে জানান বিশ্ব ইজতেমার ‘মুরুব্বি’ প্রকৌশলী মো. ...

আল আকসা মসজিদের খতিব আসছেন ২৮ জানুয়ারি

নিজস্ব প্রতিবেদক: আগামী ২৮ জানুয়ারি চট্টগ্রাম আসছেন মুসলমানদের প্রথম কেবলা পবিত্র আল আকসা মসজিদের গ্রান্ড খতিব শেখ ড. ইক্বরমা সাইদ আবদুল্লাহ সবরী। আন্তর্জাতিক কেরাত সম্মেলনে অংশ নিতেই তিনি বাংলাদেশে আসছেন। আর্ন্তজাতিক কুরআন তিলওয়াত সংস্থা ইক্বরার উদ্যোগে ও শাহাদাতে কারবালা মাহফিল পরিচালনা পর্ষদের ব্যবস্থাপনায় জমিয়তুল ফালাহ মসজিদে ২৮ জানুয়ারি বিকেলে আন্তর্জাতিক এ কেরাত সম্মেলন অনুষ্ঠিত হবে। এ মাহফিলের পৃষ্ঠপোষকতা করছেন পিএইচপি ...

সঠিক সময়ে সহায়ক সরকারের রূপরেখা প্রকাশ করবে বিএনপি: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক: আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য সহায়ক সরকারের রূপরেখা বিএনপি যথা সময়ে প্রকাশ করবে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার দুপুরে জিয়াউর রহমানের ৮২ তম জন্মবার্ষিকী উপলক্ষে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে ফ্রি মেডিকেল ক্যাম্প এর উদ্বোধনীতে এসে তিনি এসব কথা বলেন। ফখরুল বলেন, আওয়ামী লীগের অধীনে কখনো নির্বাচন হবে না। আমরা তা চাই না। তাদেরকে বাধ্য ...

পুঁজিবাজারকে আর ফটকাবাজার ভাবেন না মুহিত

নিজস্ব প্রতিবেদক: এক সময় পুঁজিবাজারে ফটকাবাজার বলে সমালোচনায় পড়লেও অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত সেই অবস্থান থেকে পুরোপুরি সরে এসেছেন। তিনি এখন মনে করেন ‘পুঁজিবাজার কোনো মতেই ফটকাবাজার নয়। যারা এমনটি মনে করেন তারা পুঁজিবাজারের শত্রু।’ শনিবার সিলেটে ‘বিনিয়োগকারী ও উদ্যোক্তা কনফারেন্স এবং বিনিয়োগ শিক্ষা মেলা ২০১৮ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন অর্থমন্ত্রী। ২০১০ সালে ধসের ...

দেশের মানুষ অবৈধ শাসকগোষ্ঠীর নির্মম শিকলে বন্দী : খালেদা জিয়া

নিজস্ব প্রতিবেদক: দেশের মানুষ বর্তমানে অবৈধ নির্দয় শাসকগোষ্ঠীর নির্মম শিকলে বন্দী হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। ২০ জানুয়ারি শহীদ আসাদ দিবস উপলক্ষে আজ গণমাধ্যমে দেয়া এক বাণীতে তিনি বলেন, আমি ‘৬৯ এর গণআন্দোলনের মহান শহীদ আসাদুজ্জামানের অমলিন স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাই। তার রুহের মাগফিরাত কামনা করি। বিএনপি চেয়ারপারসন বলেন, আমাদের স্বাধীকার ...

সিনেটে বাজেট বিল ব্যর্থ হওয়ায় মার্কিন সরকার অচল

আন্তর্জাতিক ডেস্ক: আগামী ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত সরকারের বাজেট বাড়ানো নিয়ে প্রস্তাবিত ওই বিল সিনেটে প্রয়োজনীয় ৬০ ভোট পায়নি। বিবিসি জানায়, যুক্তরাষ্ট্রের ইতিহাসে এই প্রথম হোয়াইট হাউজ ও কংগ্রেস একই দলে নিয়ন্ত্রণে থাকার পরও সরকারের বাজেট বাড়ানোর বিল অনুমোদন পেতে ব্যর্থ হলো। এজন্য ডেমক্রেটদের দায়ী করে হোয়াইট হাউজের পক্ষ থেকে বলা হয়, “তারা তাদের বেপরোয়া দাবির নিচে বৈধ নাগরিকদের জিম্মি করে ...