১৫ই জুন, ২০২৬ ইং | ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | সকাল ৬:২৮

box

মুসলিম বিরোধী টুইটের জন্য ক্ষমা চাইবেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক: মুসলিমবিরোধী একটি টুইটের জন্য ক্ষমা চাইবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আইটিভি নামের একটি টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, আপনারা যদি বলেন যে তারা খুবই ভয়ংকর, ভয়ংকর বর্ণবাদী হন তাহলে তাদের ভিডিও শেয়ার করার জন্য আমি ক্ষমা চাইবো। আর আমার টুইটে যদি কেউ দু:খ পেয়ে থাকেন তাদের কাছেও আমি ক্ষমা চাইবো। উল্লেখ্য, গত নভেম্বরে প্রেসিডেন্ট ট্রাম্প যুক্তরাজ্যের কট্টরপন্থীদের ...

শিগগির মুক্তি পাচ্ছেন সৌদি প্রিন্স আল ওয়ালিদ

আন্তর্জাতিক ডেস্ক: সৌদি প্রিন্স ও দেশটির অন্যতম ধনকুবের আল ওয়ালিদ বিন তালালকে কয়েক দিনের মধ্যে মুক্তি দেওয়া হবে। শনিবার বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি নিজেই এ কথা জানিয়েছেন। ওয়ালিদ বলেন, তিনি আশা করছেন, তার বিরুদ্ধে আনা সব অভিযোগ মিথ্যা প্রমাণ হবে এবং কয়েক দিনের মধ্যে তিনি মুক্তি পাবেন। গত নভেম্বরে সৌদি যুবরাজ মোহাম্মাদ বিন সালমান দেশে দুর্নীতিবিরোধী অভিযান ...

বিকেলে ঢাকায় আসছেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট

নিজস্ব প্রতিবেদক: দু’দিনের এক রাষ্ট্রীয় সফরে শনিবার ঢাকা আসছেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো। দক্ষিণ এশিয়া সফরের অংশ হিসেবে তিনি বাংলাদেশে আসছেন। বিকেল ৪টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তিনি অবতরণ করবেন। বাংলাদেশ সফরকালে তিনি কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শনসহ কয়েকটি কর্মসূচিতে অংশ নেবেন। সংশ্লিষ্ট সূত্র জানায়, রাষ্ট্রপতি আবদুল হামিদ তাকে বিমানবন্দরে স্বাগত জানাবেন। উইদোদো জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে বাংলাদেশের মহান ...

বাহুবলী এর রেকর্ড ভাঙল পদ্মাবত

বিনোদন ডেস্ক: একের পর এক জল্পনা এবং বিতর্কের পর বুধবার অবশেষে মুক্তি পেয়েছে সঞ্জয় লীলা বানশালীর ‘পদ্মাবত’। সিনেমা মুক্তির পর থেকেই সঞ্জয় লীলা বানশালী, দীপিকা পাড়ুকোনদের পোস্টার পুড়িয়ে গাড়ি জ্বালিয়ে বিক্ষোভ শুরু করেছে কর্ণী সেনা। বিক্ষোভ এবং হুমকির মধ্যে রয়েছে সঞ্জয় লীলা বানশালীকে খুনের হুমকি। এ সংক্রান্ত একটি খবর প্রকাশ করেছে ভারতের জিনিউজ পত্রিকা। ‘পদ্মাবত’-এর পরিচালকের মাথা কেটে আনতে পারলে ...

নবম ওয়েজবোর্ড ঘোষণা করবেন প্রধানমন্ত্রী: তারানা হালিম

নিজস্ব প্রতিবেদক: তথ্য প্রতিমন্ত্রী অ্যাডভোকেট তারানা হালিম বলেছেন, নবম ওয়েজবোর্ডের জন্য আমি প্রধানমন্ত্রীর কাছে ১৩ সদস্যের একটি কমিটি জমা দিয়েছি। আশা করছি তিনি এটি চূড়ান্ত করে ঘোষণা করবেন। টাঙ্গাইল প্রেসক্লাবের কার্যনির্বাহী পরিষদের পরিচিতি অনুষ্ঠান বঙ্গবন্ধু ভিআইপি মিলনায়তনে শুক্রবার রাতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তারানা হালিম বলেন, যেকোনো সভ্য গণতন্ত্রে শুধুমাত্র কখনোই সরকারি দলকে জবাবদিহিতার আওতায় আনা হয় ...

বাংলাদেশ শ্রীলঙ্কার ফাইনাল আজ

স্পোর্টস ডেস্ক: ঘরের মাঠে আরও একটি ফাইনালে বাংলাদেশ। প্রতিপক্ষ পুরনো শত্রু শ্রীলঙ্কা। যাদের বিপক্ষে ২০০৯ সালে প্রথমবার কোন টুর্নামেন্টের ফাইনালে খেলে শিরোপার খুব কাছাকাছি গিয়ে হেরেছিল টাইগাররা। তবে ৯ বছরে বদলে যাওয়া বাংলাদেশ এবার আর স্বপ্নভঙ্গের গল্প লিখতে চায় না। লিখতে চায় নতুন ইতিহাস। সে লক্ষ্যে বেলা ১২টায় হাথুরুসিংহের শিষ্যদের বিপক্ষে মাঠে নামছে টাইগাররা। তবে ফাইনালের আগে বড় ধাক্কা। গ্রুপ ...

সুন্দরবনে জব্দ করা ৫০ মণ কাঁকড়া

নিজস্ব প্রতিবেদক: জেলেদের কাছ থেকে জব্দ করা ৫০ মণ কাঁকড়া সুন্দরবনের অবমুক্ত করলো বন বিভাগ। শুক্রবার রাত সাড়ে সাতটার দিকে কাঁকড়াগুলো সুন্দরবনের নদীতে অবমুক্ত করা হয় বলে জানান পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) মো. শাহিন কবির। এর আগে সকালে পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের কাঞ্চির খালে জেলেদের কাছ থেকে এসব কাঁকড়া জব্দ করা হয়। এ সময় কাঁকড়া ধরার অপরাধে ...

আগামী নির্বাচন তারা বিএনপিকে বাদ দিয়ে করতে চান : মির্জা ফরুখল

নিজস্ব প্রতিবেদক: বেগম খালেদা জিয়ার রায়ের পরিপ্রেক্ষিতে কেউ বিশৃঙ্খলার চেষ্টা করলে উপযুক্ত ব্যবস্থা নেয়া হবে- স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের এমন বক্তব্যের সমালোচনা করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘আমরা এখনো রায়টা পাইনি। আইনগতভাবে, নীতিগতভাবে রায় ঘোষণা হওয়ার আগে পর্যন্ত আমরা রায় নিয়ে প্রতিক্রিয়া, সেভাবে বলতে পারব না। স্বরাষ্ট্রমন্ত্রী এনিয়ে আজকে কথা বলেছেন। একথা বলা কোনো মতেই সঙ্গত ...

ইয়েমেনে খাদ্য সংকটে প্রতিদিন গড়ে ১৩০ শিশুর মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক: সৌদি নেতৃত্বাধীন আরব জোটের সামরিক আগ্রাসন ও অবরোধের কারণে খাদ্যের তীব্র সংকট দেখা দিয়েছে ইয়েমেনে। পাশাপাশি রোগব্যাধিতে এরই মধ্যে দেশটিতে মারা গেছে ৪০ হাজার শিশু। সেইভ দ্য চিলড্রেন বলেছে, ইয়েমেনে প্রতিদিন গড়ে ১৩০টি শিশু মারা যাচ্ছে। এ ব্যাপারে ডাক্তাররা বলছেন, মহামারির আকারে ছড়িয়ে পড়া কলেরা ও ডিপথেরিয়া এবং অপুষ্টির মতো চ্যালেঞ্জ মোকাবেলায় রীতিমতো সংগ্রাম করতে হচ্ছে তাদের। হাসপাতালগুলোতে ...

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৩য় বর্ষ অনার্স পরীক্ষার সময়সূচি প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৭ সালের তৃতীয় বর্ষ অনার্স তত্ত্বীয় পরীক্ষা সময় সূচি প্রকাশ করা হয়েছে। আগামী ১৩ ফেব্রুয়ারি থেকে এ পরীক্ষা শুরু হয়ে চলবে ১৮ মার্চ পর্যন্ত। বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। পরীক্ষা শুরু হবে প্রতিদিন দুপুর ১টা থেকে। এছাড়া পরীক্ষা সম্পর্কে বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট nu.edu.bd এবং nubd.info থেকে জানা যাবে। দৈনিক দেশজনতা/এন এইচ