১৫ই জুন, ২০২৬ ইং | ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | সকাল ৮:৪২

box

কাভার্ডভ্যানের সঙ্গে সংঘর্ষে অটোচালক নিহত

নিজস্ব প্রতিবেদক: ঢাকা-মাওয়া মহাসড়কে মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় কাভার্ডভ্যানের সঙ্গে সংঘর্ষে অটোরিকশার এক  চালক নিহত হয়েছেন। আহত হয়েছেন অটোরিকশায় থাকা দুই যাত্রী। শনিবার সকাল ১১টার দিকে উপজেলার ছনবাড়ি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত অটোচালকের নাম শফিক (৫০)। তার বাড়ি শ্রীনগর উপজেলার তন্তর ইউনিয়নের পানিয়া গ্রামে। শ্রীনগর থানার উপপরিদর্শক (এসআই) মো. আমিনুল জানান, শ্রীনগর উপজেলার ছনবাড়ি এলাকায় মহাসড়ক পার হওয়ার সময় অটোরিকশার ...

নিখোঁজ ব্যক্তিদের পরিণতি সম্পর্কে তদন্ত করুন: এইচআরডব্লিউ

দৈনিক দেশজনতা অনলাইন ডেস্ক:  নিরাপত্তা রক্ষাকারীদের হাতে আটক ব্যক্তিরা কোথায় আছেন তা নিশ্চিত করতে জরুরি ভিত্তিতে পদক্ষেপ নেয়া উচিত বাংলাদেশ সরকারের। একই সঙ্গে আটক ব্যক্তিদেরও মুক্তি দেয়ার ক্ষেত্রে জরুরি পদক্ষেপ নিতে আহ্বান জানানো হয়েছে। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে লেখা এক চিঠিতে এ আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার বিষয়ক সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ। ‘বাংলাদেশ: ইনভেস্টিগেট ফেট অব ডিজঅ্যাপেয়ার্ড’ শীর্ষক বিবৃতিতে সংগঠনটি ...

সবজির দামে অস্বস্তি ভরা মৌসুমেও

নিজস্ব প্রতিবেদক: পৌষ মাসকে শীতকালীন শাক-সবজির ভরা মৌসুম বলা হয়। শীতের সবজিতে ভরপুর রাজধানীর কাঁচাবাজার। অথচ সপ্তাহের ব্যবধানে বেশির ভাগ সবজির দাম বেড়েছে অস্বাভাবিক হারে। ভরা মৌসুমে সবজির দাম না কমায় ক্ষোভ প্রকাশ করেছেন ক্রেতারা। যৌক্তিক কোনো কারণ ছাড়াই কিছু সবজির দাম হয়েছে দ্বিগুণ। বাজার ঘুরে দেখা গেছে, সরবরাহ বাড়লেও দাম কমেনি কোনো সবজিরই। দৈনিক দেশজনতা /এমএইচ

মৌলভীবাজার ইজতেমায় ২ মুসল্লির মৃত্যু

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার শহরতলীর জগন্নাথপুর এলাকার উপশহর ইজতেমা মাঠে দুই মুসল্লির মৃত্যু হয়েছে। আজ শনিবার ফজরের নামাজের পর তাদের জানাযা ইজতেমা ময়দানে অনুষ্ঠিত হয়েছে। মৃত দুই মুসল্লি হলেন- মৌলভীবাজারের বড়লেখা উপজেলার দক্ষিণভাগ ইউনিয়নের গাঙ্গকুল গ্রামের মতু মিয়া (৬৫) ও একই উপজেলার তালিমপুর ইউনিয়নের বড় ময়দান গ্রামের সুরমান উদ্দিন (৫৫)। মৌলভীবাজার মডেল থানার সহকারী উপ-পরিদর্শক মুহিবুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, ...

ব্রিজের রেলিং ভেঙে বাস নদীতে, নিহত ১৩

আন্তর্জাতিক ডেস্ক: ভারতে ব্রিজের রেলিং ভেঙে একটি বাস নদীতে পড়ে যানটির ১৩ যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছে শিশুসহ তিনজন। শুক্রবার গভীর রাতে পশ্চিম মহারাষ্ট্রের কোলাপুরে এ দুর্ঘটনা ঘটে। খবর এনডিটিভির। খবরে বলা হয়েছে, মহারাষ্ট্রের গণপাতিপুলে থেকে পুণে যাচ্ছিল বাসটি। রাত পৌনে ১২টার দিকে পঞ্চগঙ্গা নদীর ওপরে থাকা ১৩০ বছরের পুরনো শিবাজি ব্রিজে ওঠার পর ব্রিজের রেলিং ভেঙে নদীতে পড়ে যায় ...

ট্রাম্পের সঙ্গে একান্তে থাকার কথা নিকি হেইলির অস্বীকার

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে এয়ারফোর্স ওয়ানে একান্তে সময় কাটানোর কথা অস্বীকার করেছেন জাতিসংঘে দেশটির রাষ্ট্রদূত নিকি হেইলি। সম্প্রতি এক টিভি অনুষ্ঠানে সাংবাদিক মাইকেল উলফ দু’জনের এমন সম্পর্কের কথা দাবি করেছেন। ট্রাম্পকে নিয়ে তার লেখা বই ‘ফায়ার অ্যান্ড ফিউরি’ এরই মধ্যে বিশ্বজুড়ে আলোচিত। ওই বইয়েও ট্রাম্পের সঙ্গে নিকি হেইলির এ ধরনের সম্পর্কের ইঙ্গিত দিয়েছিলেন উলফ। গত বছর প্রেসিডেন্টের ...

হায়দরাবাদে ২ কোটি রুপিতে সাকিব

নিজস্ব প্রতিবেদক: ত্রিদেশীয় সিরিজের ফাইনালে কিছুক্ষণের মাঝেই শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। টস জিতে ব্যাটিংয়ে নামবে লঙ্কানরা। হয়ত শুরুতেই অল রাউন্ডার সাকিব আল হাসানকে দেখা যাবে বল হাতে। তবে এর আগেই একটা শুভ সংবাদ রয়েছে তার জন্য। আইপিএলের নিলামে সাকিবকে কিনে নিয়েছে সানরাইজার্স হায়দ্রাবাদ। রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও সানরাইজার্স বিড করেছিল বিশ্বসেরা এই অল রাউন্ডারের জন্য। সেখান থেকে সাকিবের ভিত্তিমূল্য ২ ...

কবি নজরুল বিশ্ববিদ্যালয়ে ওরিয়েন্টেশন ২৯ জানুয়ারি

নিজস্ব প্রতিবেদক: জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তিকৃত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ২৯ জানুয়ারি অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ড. মো.  হুমায়ুন কবীর জানান, ২৯ জানুয়ারি বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের গাহি সাম্যের গান মঞ্চে ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন ভিসি প্রফেসর ড. এএইচএম  মোস্তাফিজুর রহমান। ওরিয়েন্টেশনে বক্তা হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ...

ভারতে বাস নদীতে পড়ে নিহত ১৩

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের পশ্চিম মহারাষ্ট্রের কোলাপুরে নদীতে বাস পড়ে অন্তত ১৩ জন নিহত হয়েছে। শুক্রবার রাত পৌনে ১২টায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছে ২ জন। পুলিশ জানায়, ১৬ জন যাত্রীকে নিয়ে বাসটি গণপতিপুল থেকে পুনে যাচ্ছিল। বাসটি পঞ্চগঙ্গা নদীর উপর শিবাজি সেতু পার হওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায়। পরে স্থানীয় বাসিন্দারা পুলিশ ও দমকল বাহিনীকে খবর ...

পদ্মা সেতুর দ্বিতীয় স্প্যান বসছে দুপুরে

নিজস্ব প্রতিবেদক: প্রথম স্প্যান বসানোর ১১৯ দিনের মাথায় আজ শনিবার দ্বিতীয় স্প্যান বসছে পদ্মা সেতুতে। শরীয়তপুরের জাজিরার নাওডোবা প্রান্তের ৩৮ ও ৩৯ নম্বর পিলারের ওপর এই সুপার স্ট্রাকচার বসানো হবে। এর মধ্য দিয়ে নিজের রূপ পেতে আরেকধাপ এগিয়ে যাবে পদ্মা সেতু। প্রতিটি স্প্যানের দৈর্ঘ্য ১৫০ মিটার। এমন ৪১টি স্প্যান জোড়া দিয়েই সেতুটি তৈরি হবে। এর আগে গত ৩০ সেপ্টেম্বর ৩৭ ...