নিজস্ব প্রতিবেদক: রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে দেখা করতে বঙ্গভবনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার (০১ ফেব্রুয়ারি) রাত ৮টার পর তিনি বঙ্গভনে পৌঁছান। তার সঙ্গে রয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং দলের উপ-দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া। গণভবন সূত্রে জানা গেছে, রাষ্ট্রপতি মো. আবদুল হামিদকে দ্বিতীয় বারের মতো রাষ্ট্রপতি হিসেবে আওয়ামী লীগ থেকে মনোনয়ন দেওয়ার বিষয়টি সরাসরি ...
box
যশোরে বিএনপি-জামায়াতের ২২ নেতাকর্মী আটক
যশোর প্রতিবেদক: বেনাপোল ও শার্শায় পৃথক দু’টি অভিযান চালিয়ে বৃহস্পতিবার ভোর রাতে বিএনপি- জামায়াতের ২২জন নেতাকর্মী উদ্ধার ও ২৩টি হাতবোমা উদ্ধার করেছে পুলিশ। আটককৃতদের বিরুদ্ধে নাশকতা মামলা দিয়ে যশোর আদালতে পাঠানো হয়েছে। বেনাপোল পোর্ট থানার ওসি অপুর্ব হাসান জানান, আগামী ৮ ফেব্রুয়ারি খালেদা জিয়ার বিরুদ্ধে আদালতের রায়কে নিয়ে নাশকতা করার পরিকল্পনা করছে এমন অভিযোগে তাদের আটক করা হয়। বেনাপোলে ৭জন ...
ঢামেক হাসপাতালে’ মারা গেলেন তিন আসামি
নিজস্ব প্রতিবেদক: ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তিন আসামির মৃত্যু হয়েছে বলে জানা গেছে। কারাগার কর্তৃপক্ষ জানিয়েছে, তিনজনই অসুস্থ হয়ে পড়লে তাঁদের হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। মৃত ব্যক্তিরা হলেন, কয়েদি ওসমান (৬০) ও আবদুল আলিম (৪৯) এবং হাজতি হিরন (৪০)। এঁদের মধ্যে আবদুল আলিম ছিলেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় হিরন ও ওসমানকে এবং গতকাল বুধবার রাতে আলিমকে অচেতন ...
জবাব দিচ্ছে শ্রীলঙ্কাও
স্পোর্টস ডেস্ক: চট্টগ্রাম টেস্টের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে প্রথম দুই ওভার স্কোরবোর্ডে একটি রানও জমা করতে পারেননি শ্রীলঙ্কার দুই ওপেনার। তৃতীয় ওভারে আঘাত হেনেছেন মেহেদী হাসান মিরাজ। শূন্য রানে সাজঘরে পাঠিয়েছেন দিমুথ করুনারত্নেকে। তবে দারুণ এই শুরুর পরও অবশ্য দিনের বাকি সময়টা হতাশই হতে হচ্ছে বাংলাদেশের বোলারদের। দ্বিতীয় উইকেটে ১৮৭ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে জবাবটা ভালোই দিচ্ছেন কুশল মেন্ডিস ...
রোববার ঢাকা আসছেন সুইস প্রেসিডেন্ট
দৈনিক দেশজনতা ডেস্ক: ঢাকায় আসছেন সুইজারল্যান্ডের প্রেসিডেন্ট অ্যালেই বারসেট। আগামী ৪ ফেব্রুয়ারি চারদিনের সফরে ঢাকায় আসবেন তিনি। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সফরকালে তিনি কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন। বঙ্গভবনে বাংলাদেশের রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ সুইস প্রেসিডেন্টের সম্মানে নৈশভোজের আয়োজন করেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন অ্যালেই বারসেট। জানা গেছে, বৈঠক শেষে বেশ কয়েকটি চুক্তি স্বাক্ষর হতে পারে। ...
চীনে গ্যাস বিষক্রিয়ায় ৯ জনের মৃত্যু
আন্তর্জাতিক ডেস্ক: চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় গুইঝু প্রদেশের লিউপানশুই নগরীর একটি লোহা ও ইস্পাত কারখানায় বুধবার গ্যাস বিষক্রিয়ায় নয়জন মারা গেছে। বৃহস্পতিবার স্থানীয় কর্তৃপক্ষ একথা জানায়। খবর বার্তা সংস্থা সিনহুয়া’র। স্থানীয় সময় বুধবার সন্ধ্যায় সাড়ে সাতটার দিকে এই দুর্ঘটনা ঘটে। এতে নয়জনের মৃত্যু ও আরো দুইজন আহত হয়। আহতদের অবস্থা আশঙ্কামুক্ত। তাদের চিকিৎসা দেয়া হয়েছে। শোউগ্যাং শিইচেং লোহা ও ইস্পাত কারখানায় এ ...
উত্তরায় বিকাশ এজেন্ট খুন, ৫ লাখ টাকা ছিনতাই
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর উত্তরায় আল আমিন (২৪) নামে এক বিকাশ এজেন্টকে ছুরিকাঘাতে হত্যা করেছে ছিনতাইকারীরা। ছুরিকাঘাতের পর সঙ্গে থাকা প্রায় ৫ লাখ টাকার একটি ব্যাগ ছিনিয়ে নিয়ে গেছে বলে প্রাথমিকভাবে জানতে পেরেছে পুলিশ। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে ৫ নম্বর সেক্টরে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করে উত্তরা পশ্চিম থানার উপপরিদর্শক কাওছার আহমেদ নিহতের পরিবারের বরাত দিয়ে জানান, নিহত আল ...
ভিয়েতনামের প্রেসিডেন্ট ঢাকা আসছেন ৪ মার্চ
দৈনিক দেশজনতা ডেস্ক: তিনদিনের সফরে আগামী ৪ মার্চ ভিয়েতনামের প্রেসিডেন্ট ত্রান দাই কুয়াং বাংলাদেশে আসছেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। সূত্র বলছে, সফরে বাংলাদেশের প্রেসিডেন্ট মো. আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন ভিয়েতনামের প্রেসিডেন্ট। দ্বিপক্ষীয় বৈঠক করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গেও। পররাষ্ট্র মন্ত্রণালের কর্মকর্তা জানান, সফরে ভিয়েতনামের প্রেসিডেন্ট রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাবেন কিনা সে বিষয়ে এখনও নিশ্চিত ...
সবার জন্য পেনশনের ব্যবস্থা করবে সরকার
নিজস্ব প্রতিবেদক: দেশের সকল নাগরিকের জন্য পেনশন ব্যবস্থা করবে সরকার। আগামী বাজেটে এ বিষয়ে ‘ইউনিভার্সল পেনশন’ ব্যবস্থার রূপরেখা দেবেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) সচিবালয়ে পেনশনভোগীদের সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে অর্থ পরিশোধের পরীক্ষামূলক প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ তথ্য জানিয়েছেন। অর্থমন্ত্রী বলেন, ‘এখন থেকে আর কাউকে তার পেনশনের হিসাব করা, পেনশন নেয়া -এগুলো চিন্তা-ভাবনা করতে হবে না। ...
দিনের তাপমাত্রা বাড়তে পারে
নিজস্ব প্রতিবেদক: যশোর, নীলফামারী, দিনাজপুর, সৈয়দপুর, পঞ্চগড়, কুড়িগ্রাম ও শ্রীমঙ্গলের উপর দিয়ে বয়ে চলা মৃদু শৈত্যপ্রবাহ কমতে পারে। এছাড়া সারাদেশে দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে। পূর্বাভাসে আরও বলা হয, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। অন্যদিকে দেশের কোথাও-কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর