২৭শে মে, ২০২৬ ইং | ১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | রাত ৩:৫০

কাভার্ডভ্যানের সঙ্গে সংঘর্ষে অটোচালক নিহত

নিজস্ব প্রতিবেদক:

ঢাকা-মাওয়া মহাসড়কে মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় কাভার্ডভ্যানের সঙ্গে সংঘর্ষে অটোরিকশার এক  চালক নিহত হয়েছেন। আহত হয়েছেন অটোরিকশায় থাকা দুই যাত্রী। শনিবার সকাল ১১টার দিকে উপজেলার ছনবাড়ি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত অটোচালকের নাম শফিক (৫০)। তার বাড়ি শ্রীনগর উপজেলার তন্তর ইউনিয়নের পানিয়া গ্রামে।

শ্রীনগর থানার উপপরিদর্শক (এসআই) মো. আমিনুল জানান, শ্রীনগর উপজেলার ছনবাড়ি এলাকায় মহাসড়ক পার হওয়ার সময় অটোরিকশার সঙ্গে বিপরীত দিক থেকে আসা কন্টেইনার বহনকারী একটি কাভার্ডভ্যানের সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে গিয়ে ঘটনাস্থলেই অটোরিকশার চালক শফিক মারা যান। আহত হন অটোরিকশার দুই যাত্রী। হাইওয়ে পুলিশ কাভার্ডভ্যানটি আটক করলেও এর চালক পালিয়ে গেছে।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :জানুয়ারি ২৭, ২০১৮ ১২:৪৯ অপরাহ্ণ