নিজস্ব প্রতিবেদক: ২০০৮ সালে ঝিনাইদহের মহেশপুর উপজেলার কুড়িপোল গ্রামের সাত বছর বয়সী শিশু আল্পনা খাতুনকে ধর্ষণ ও হত্যার দায়ে দুই আসামির মৃত্যুদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট। বৃহস্পতিবার বিচারপতি মো. রুহুল কুদ্দুস ও বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তীর হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন। মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- মহেশপুর উপজেলার কুড়িপোল গ্রামের কাসেম আলীর ছেলে সাইফুল ইসলাম এবং একই গ্রামের আবদুর রহমানের ছেলে আরিফ হোসেন। আদালতে ...
box
যশোরে গাছ কাটা ৬ মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট
নিজস্ব প্রতিবেদক: যশোর-বেনাপোল সড়কের শতবর্ষী গাছ কাটার সিদ্ধান্ত ছয় মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী ও বিচারপতি ইকবাল কবিরের হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেন। রিট আবেদনে পক্ষে ছিলেন আইনজীবী মনজিল মোরসেদ। এর আগে গত রোববার এ গাছ কাটার সিদ্ধান্ত প্রত্যাহারে আইনি ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দিয়ে সরকারকে আইনি নোটিশ পাঠিয়েছিলেন বেসরকারি স্টেট ...
শাকিবকে সিনেমায় অভিনয় করতে দেয়া হবে না
নিজস্ব প্রতিবেদক: শাকিব খান-অপু বিশ্বাস ঢালিউডের সালমান শাহ-শাবনূর পরবর্তী সময়ের সবচেয়ে জনপ্রিয় ও সফল জুটি। তাদের হাত ধরেই দর্শকরা পেয়েছে অনেকগুলো ব্যবসায়িক সফল সিনেমা। এমনিতেই তারকাদের ব্যাক্তিজীবন নিয়ে ভক্তদের আগ্রহের কমতি নেই। সেখানে জনপ্রিয় এ জুটির ব্যাক্তিজীবনের নানা ঘটনা এখন সবার জানা। গোপনে ধর্মান্তরিত হয়ে অপু বিশ্বাস (অপু ইসলাম খান) শাকিব খানের সংসারে এসেছিলেন তা আজ ভাঙনের মুখে। আনুষ্ঠানিক তালাকের ...
কেরানিগঞ্জে হোটেলে সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ২
নিজস্ব প্রতিবেদক: কেরানিগঞ্জে একটি খাবার হোটেলে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দুইজন দগ্ধ হয়েছেন। বাবুবাজার ব্রিজের উপারে কেরানিগঞ্জের কদমপুরে খাবারবাড়ি হোটেলে বৃহস্পতিবার সকাল ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহতরা হলেন- হোটেলের বাবুর্চি মো. হাবীব(৩০), তার বাড়ি বরিশালের গোবিন্দপুর এবং কর্মচারী সুমন(২৬), তার বাড়ি সিলেটের ছাতকে। জানা যায়, বৃহস্পতবিার সকালে হোটেলে রান্নার কাজ করার সময় হঠাৎ গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটে। এতে হাবীব ও ...
কুড়িগ্রামে তাপমাত্রা বাড়লেও কমছে না শীতের তীব্রতা
নিজস্ব প্রতিবেদক: কুড়িগ্রামে গত ২ দিনে তাপমাত্রা কমে একটু রোদ দেখা দিয়েছে। তবে এখনো কমেনি শীতের তীব্রতা। এর মধ্যে বৃহস্পাতিবার থেকে আবারও শৈত্যপ্রবাহ শুরু হওয়ায় এখানে ঠান্ডা বেড়ে গেছে। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে সূর্যের দেখা পাওয়া যায়। কুড়িগ্রাম রাজারহাট আবহাওয়া অফিসের পর্যবেক্ষক নজরুল ইসলাম মোল্লা জানান, বৃহস্পতিবার কুড়িগ্রামে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। যা বিগত ...
ভোলায় চাষ হচ্ছে সুগন্ধি ধান, রপ্তানী হচ্ছে মালয়েশিয়ায়
নিজস্ব প্রতিবেদক: চলতি মৌসুমে ভোলায় সুগন্ধি ব্রি-৩৪ ধানের বাম্পার ফলন হয়েছে। ফলন ভালো ও বাজারে ধানের উচ্চ মূল্য পেয়ে কৃষকদের মাঝে আনন্দ বিরাজ করছে। পোকা মাকড়ের আক্রমণ না থাকায় এ ধান চাষে দিন দিন আগ্রহ বাড়ছে কৃষকদের। এছাড়া ভোলার সুগন্ধি ধান সাতক্ষীরার হালিমা অটোরাইস মিলের মাধ্যমে যাচ্ছে মালয়েশিয়া। তাই বাণিজ্যিকভিত্তিতে এ ধান চাষে আগ্রহ বাড়ছে ভোলার কৃষকদের। সরেজমিন বিভিন্ন এলাকা ...
বিতর্ক সৃষ্টি করে অনুতপ্ত ক্যারিবিয় অধিনায়ক
নিজস্ব প্রতিবেদক: আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের আয়োজনে বিতর্ক যেন সঙ্গী হয়ে গেছে ওয়েস্ট ইন্ডিজ দলের তরুণদের। ২০১৬ ও ২০১৮- দুই বিশ্বকাপেই ক্রিকেটের স্পিরিটের বাইরে গিয়ে প্রতিপক্ষের ব্যাটসম্যানদের আউট করে সমালোচনার মুখে পড়েছেন উইন্ডিজ যুবারা। ২০১৬ সালে জিম্বাবুয়ের শেষ ব্যাটসম্যানকে ‘ম্যানকাডিং’ পদ্ধতিতে আউট করেছিল উইন্ডিজ দল। এবার দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যানকে তারা আউট করেছে ‘অবস্ট্রাক্টিং দ্য ফিল্ডে’র অভিযোগে। দারুণ সমালোচিত হওয়ার পর ক্যারিবিয় ...
আদালতে খালেদা জিয়া, যুক্তিতর্ক চলছে
নিজস্ব প্রতিবেদক: জিয়া অরফানেজ ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় হাজির দিতে বৃহস্পতিবার আদালতে পৌঁছেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। দুপুর ১২ টায় তিনি পুরান ঢাকার বকশীবাজার আলিয়া মাদ্রাসায় স্থাপিত বিশেষ আদালতে পৌঁছান। এর আগে বেলা সাড় ১১টায় বিশেষ আদালত-৫ এর বিচারক ড. আখতারুজ্জামানের আদালতে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় যুক্তিতর্ক শুরু হয়। ওই মামলার আরেক আসামি শরফুদ্দিনের পক্ষে তার ...
ডিএসসিসির ১৮টি ওয়ার্ডের নির্বাচনও স্থগিত করেছেন হাইকোর্ট
নিজস্ব প্রতিবেদক: ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) পর এবার দক্ষিণ সিটি করপোরেশনে (ডিএসসিসি) নতুন সংযোজিত ১৮টি ওয়ার্ডের কাউন্সিলর পদে নির্বাচনও স্থগিত করেছেন হাইকোর্ট। বৃহস্পতিবার বিচারপতি তারিক উল হাকিম ও বিচারপতি এম ফারুখের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। ডেমরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদীন নির্বাচন স্থগিত চেয়ে রিট আবেদনের শুনানি নিয়ে এ আদেশ দিলেন আদালত। গতকাল ঢাকা উত্তর সিটি ...
বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচের টিকিটে বাংলাদেশ বানানটি ভুল
স্পোর্টস ডেস্ক: ত্রিদেশীয় সিরিজে আগামীকাল শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। দিনটি শুক্রবার। প্রতিপক্ষও তুলনামূলক শক্তিশালী। তাই ভক্তরা অনেকেই ম্যাচটি দেখার জন্য আগ্রহ নিয়ে অপেক্ষা করছেন। অনেকে টিকিটও কেটে ফেলেছেন। কিন্তু একটি বিষয় সবাইকে অবাক করে দিয়েছে। সেটি হচ্ছে বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচের টিকিটে বাংলাদেশ বানানটি ভুল লেখা হয়েছে। এ নিয়ে ফেসবুকে বইছে সমালোচনার ঝড়। এমন গুরুত্বপূর্ণ একটি ইভেন্টে কীভাবে এমনটি হলো তা নিয়ে ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর