নিজস্ব প্রতিবেদক: ‘পাট আইন-২০১৭’ এর ধারা-১৩ মোতাবেক পুনরাদেশ না দেয়া পর্যন্ত আন-কাট, বিটিআর এবং বিডব্লিউআর নামে কাঁচা পাটের রফতানি বন্ধ করা হয়েছে। অন্যান্য কাঁচা পাট রফতানি যথারীতি অব্যাহত থাকবে। রাসায়নিক সার ও চিনি গুদামজাতকরণ, পরিবহন, সরবরাহ ও বিপণন ব্যবস্থায় বাংলাদেশ জুট মিলস করপোরেশন (বিজেএমসি) কর্তৃক যে সংখ্যক পলিথিন লাইনারসহ মান-সম্পন্ন পাটের ব্যাগ সরবরাহ করা সম্ভব হবে তা ব্যবহার আবশ্যিক রেখে ...
box
২৫ ফেব্রুয়ারির মধ্যে ফল প্রকাশের আশ্বাস ভিসির
নিজস্ব প্রতিবেদক: দীর্ঘদিন আটকে থাকা পরীক্ষার ফল প্রকাশসহ পাঁচ দফা দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত রাজধানীর সাত সরকারি কলেজের শিক্ষার্থীরা। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ভিসি অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান ২৫ ফেব্রুয়ারির মধ্যে ফল প্রকাশের আশ্বাস দিলে অবরোধ প্রত্যাহার করেন শিক্ষার্থীরা। আজ বৃহস্পতিবার দুপুরে অবরোধ প্রত্যাহার করেন তারা। পাঁচ দফা দাবিতে আজ সকাল ১১টায় নীলক্ষেত মোড়ে জড়ো ...
অতিরিক্ত পুলিশ সুপার পদে ১৫৫ কর্মকর্তার পদোন্নতি
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ পুলিশের ১৫৫ জন সহকারী পুলিশ সুপারকে অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদায় পদোন্নতি দেয়া হয়েছে। আজ বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ অধিশাখা-১-এর উপ-সচিব মোহাম্মদ ইলিয়াস হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়। দৈনিক দেশজনতা /এন আর
মোস্তাফিজ-এনামুলে শতভাগ আস্থা মাশরাফির
স্পোর্টস ডেস্ক: দীর্ঘ আড়াই বছর পর ত্রিদেশীয় সিরিজে জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে মাঠে ফিরেছেন বাংলাদেশের এক সময়ের তারকা ওপেনার এনামুল হক বিজয়। প্রথম ম্যাচে লম্বা ইনিংস খেলতে ব্যর্থ হলেও তার নিজের ওপর পূর্ণ আত্মবিশ্বাস ফুটে উঠেছে। আর একই ম্যাচে স্বরুপে ফিরেছিলেন কাটার স্পেশালিস্ট মোস্তাফিজুর রহমান। তাই এই দুই সতীর্থের এমন দারুণ প্রত্যাবর্তনে শুক্রবার শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে অনেকটাই নির্ভার টাইগার দলপতি ...
জ্ঞান ও প্রযুক্তি রফতানিতে সক্ষমতা অর্জন করতে হবে : শিক্ষামন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, বিজ্ঞান চর্চার মাধ্যমে বিজ্ঞানী, গবেষক ও প্রযুক্তিবিদ তৈরি করতে হবে। বাংলাদেশ শুধু জ্ঞান ও প্রযুক্তি আমদানিই করবে না, জ্ঞান ও প্রযুক্তি রফতানিতেও সক্ষমতা অর্জন করতে হবে। বৃহস্পতিবার রাজধানীর তেজগাঁওয়ে সরকারি বিজ্ঞান কলেজের বার্ষিক পুরস্কার বিতরণ ও মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। কলেজের অধ্যক্ষ বনমালী মোহন ভট্টাচার্য্যরে সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের ...
পাবনার ঈশ্বরদীতে বাসচাপায় নিহত ২
নিজস্ব প্রতিবেদক: পাবনার ঈশ্বরদীতে বাস চাপায় ভ্যান চালকসহ দুইজন নিহত হয়েছেন। এতে ভ্যানের চার যাত্রীসহ আরও পাঁচজন আহত হয়েছেন। দুর্ঘটনাটি ঘটেছে আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে ঈশ্বরদী-পাবনা মহাসড়কের দাশুড়িয়া তেঁতুলতলা এলাকায়। নিহতরা হলেন- ভ্যানচালক সোলেমান (৬০) এবং যাত্রী শামসুদ্দিন কামাল (৫৫)। এদের বাড়ি ঈশ্বরদীর ভাড়ইমারির বাঙ্গালপাড়া গ্রামে। আহতদেরকে পাবনা ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। প্রত্যক্ষদর্শী স্থানীয় বাসিন্দা আমিরুল ...
বড়পুকুরিয়ায় শ্রমিকদের আন্দোলন কর্মসূচি
দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রে ৩য় ইউনিটে উন্নয়ন কাজের শ্রমিকদের উৎপাদন কাজে নিয়োগ দাবিতে আন্দোলন কর্মসূচি ঘোষণা করেছেন তাপ বিদ্যুৎ কেন্দ্রের শ্রমিক আন্দোলন পরিচালনা কমিটির নেতৃবৃন্দ। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় বড়পুকুরিয়া কয়লাখনি গেট এলাকায় তাপ বিদ্যুৎ কেন্দ্রের শ্রমিক আন্দোলন পরিচালনা কমিটির অস্থায়ী কার্যালয়ে এই সংবাদ সম্মেলন করে আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হয়। সংবাদ সম্মেলন থেকে তারা আগামী ২১ ...
যবিপ্রবির ‘৩য় সমাবর্তন’ ৭ ফেব্রুয়ারি
নিজস্ব প্রতিবেদক: যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ‘৩য় সমাবর্তন-২০১৮’ আগামী ৭ ফেব্রুয়ারি, বুধবার বেলা আড়াইটায় অনুষ্ঠিত হতে যাচ্ছে। সমাবর্তন অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়সমূহের চ্যান্সেলর মো. আবদুল হামিদ। আর সমাবর্তন বক্তা হিসেবে উপস্থিত থাকবেন জার্মানির নাগরিক, ১৯৮৮ সালে রসায়ন শাস্ত্রে নোবেল বিজয়ী অধ্যাপক ড. রবার্ট হিউবার। জনসংযোগ কর্মকর্তা আব্দুর রশিদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বাংলাদেশে ...
চোটে বাংলাদেশের বিপক্ষে ম্যাথুজের খেলা অনিশ্চিত
স্পোর্টস ডেস্ক: ইনজুরির সঙ্গে তার বড্ড বেশি সখ্যাতা। এই মাঠে ফেরেন তো আবার চোটে পড়ে ছিটকে যান বাইরে। ভারত সফর শেষ করে বাংলাদেশের আসার আগেও ইনজুরি তার সফরকে চোখ রাঙিয়েছিল। তবে শেষ পর্যন্ত তিনি বাংলাদেশে এসেছেন এবং সেটিও চন্ডিকা হাথুরুসিংহের দলের অধিনায়ক হিসেবে। জিম্বাবুয়ের বিপক্ষে বুধবার ত্রিদেশীয় সিরিজে নিজেদের প্রথম ম্যাচটা খেলেছে শ্রীলঙ্কা। হেরে যাওয়া ম্যাচের সঙ্গে এসেছে দুঃসংবাদ। আবারো ...
হঠাৎ অসুস্থ মেয়র আইভী, ঢাকায় আনা হচ্ছে
নিজস্ব প্রতিবেদক: হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াত আইভী। বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের তিনতলায় চিকিৎসাধীন সাংবাদিক শরীফউদ্দিন সবুজ, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও জেলা পরিষদ সদস্য জাহাঙ্গীর আলমসহ আহতদের দেখতে এসে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে ঢাকা পপুলার হাসপাতালের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়। আওয়ামী লীগ নেতা আবু সুফিয়ান ঘটনার সতত্যা নিশ্চিত করে বলেন, ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর