১৫ই জুন, ২০২৬ ইং | ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | সকাল ৯:৫০

box

ইনজামামকে ছাড়িয়ে সেঞ্চুরি মিসের আক্ষেপ তামিমের

স্পোর্টস ডেস্ক: ১২৬ রান দরকার ছিল। তাহলেই সনাথ জয়াসুরিয়াকে ছাড়িয়ে এক ভেন্যুতে ওয়ানডেতে সর্বোচ্চ রানের রেকর্ডটা হয়ে যেত তামিম ইকবালের। কিন্তু শ্রীলঙ্কার বিপক্ষে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে ত্রিদেশীয় সিরিজের ম্যাচটি খেলতে নামার সময় সামনে আসলে ছিলেন দুজন। অন্যজন পাকিস্তানের কিংবদন্তি ইনজামাম উল হক। ৭৬ রান করতে পারলেই ইনজিকে ছাড়িয়ে ঠিক জয়াসুরিয়ার পেছনে গিয়ে দাঁড়ানোর সুযোগটা ছিল। সেটা তামিম করেছেন। কিন্তু ...

বেনাপোলে সাড়ে ৩ লাখ ভারতীয় রুপি জব্দ

নিজস্ব প্রতিবেদক: ভারত থেকে মোজার ভেতর করে বিশেষ কায়দায় নিয়ে আসা ৩ লাখ ৫৬ হাজার ভারতীয় রুপিসহ সফিকুল ইসলাম নামে এক পাসপোর্টযাত্রীকে আটক করেছে কাস্টমস শুল্ক গোয়েন্দা সদস্যরা। শুক্রবার সকালে তাকে চেকপোস্ট কাস্টমস বাউন্ডারির মধ্যে থেকে আটক করা হয়। আটক সফিকুল শরীয়তপুর জেলার জাজিরা থানার জয়নগর গ্রামের আবছার হাওলাদারের ছেলে। বেনাপোল শুল্ক গোয়েন্দার সহকারী রাজস্ব কর্মকর্তা কবির হোসেন জানান, ওই ...

আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করল ভারত

আন্তর্জাতিক ডেস্ক: পারমাণবিক অস্ত্র বহন ক্ষমতা সম্পন্ন এক আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে ভারত। স্থানীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, ৫ হাজার কিলোমিটার লক্ষ্যমাত্রায় আঘাত হানতে সক্ষম এ ক্ষেপণাস্ত্র। ভারতের প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সিথারামান ইন্ডিয়া এক্সপ্রেসকে জানান, উড়িষ্যা রাজ্যের অন্তর্গত বংগোপসাগরের এক দ্বীপ থেকে অগ্নি-৫ নামক ক্ষেপণাস্ত্রটি উৎক্ষেপণ করা হয়। তিনি জানান, আজ (বৃহস্পতিবার) আমরা পারমাণবিক শক্তি সম্পন্ন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র অগ্নি-৫ সফল পরীক্ষা ...

চট্টগ্রামে ২ শিক্ষার্থীকে ভেতরে রেখেই স্কুলে তালা

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের লাভ লেনের একটি প্রাথমিক বিদ্যালয়ের দুই শিক্ষার্থীকে ভবনের ভেতরে রেখেই তালা মেরে দেয় বিদ্যালয় কর্তৃপক্ষ। বৃহস্পতিবার বিকেলে নগরীর কতোয়ালি থানাধীন সরকারি ন্যাশনাল প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। পরে তালা ভেঙে ওই দুই শিক্ষার্থীকে উদ্ধার করেন স্থানীয়রা। আটকে পড়া শিক্ষার্থীরা হলো- ওই বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী স্মৃতি ও মনি দে। তারা স্কুল শেষে টিফিন খাওয়ার সময় স্কুল ছুটি ...

পেঁয়াজের ঝাঁজ কমলেও সবজির বাজার অস্থির

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর বাজারগুলোতে সপ্তাহের ব্যবধানে নতুন দেশি পেঁয়াজের দাম কেজিতে প্রায় ১০ টাকা করে কমেছে। তবে আগের সপ্তাহের দামেই বিক্রি হচ্ছে আমদানি করা পেঁয়াজ। আর গত সপ্তাহে হঠাৎ করে বেড়ে যাওয়া সবজির দাম এখনও চড়া। সেই সঙ্গে নতুন করে দাম বেড়েছে কিছু কিছু সবজির। শুক্রবার কারওয়ানবাজার, শান্তিনগর, রামপুরা, মালিবাগ হাজীপাড়া এবং খিলগাঁও অঞ্চলের বিভিন্ন বাজার ঘুরে এবং ব্যবসায়ী ও ...

মস্তিষ্কে রক্তক্ষরণে শঙ্কামুক্ত নন অাইভী : ডা. অাতিকুজ্জামান

নিজস্ব প্রতিবেদক: মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে শঙ্কামুক্ত নন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী। আইভীর চিকিৎসক ল্যাবএইড হাসপাতালের কনসালটেন্ট কার্ডিওলজিস্টর ডা. অাতিকুজ্জামান সোহেল জানিয়েছেন, ২৪ ঘণ্টার অাগে তার (অাইভী) শারীরিক অবস্থা সম্পর্কে ঠিক কিছুই বলা যাবে না। তার মাথায় অাঘাত রয়েছে। অার এই অাঘাতজনিত কারণেই শঙ্কা রয়ে গেছে। বৃহস্পতিবার রাত সাড়ে ১১টায় আইভীর সার্বিক পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে ব্রিফিংকালে ...

ডিএনসিসিতে নিশ্চিত পরাজয় জেনে নির্বাচন স্থগিত করেছে সরকার :মির্জা আলমগীর

নিজস্ব প্রতিবেদক: ঢাকা উত্তর সিটি করপোরেশন- ডিএনসিসি নির্বাচনে দলের নিশ্চিত পরাজয় হবে জানতে পেরে এ নির্বাচন সরকার স্থগিত করেছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ডিএনসিসিতে নিশ্চিত পরাজয় জেনে নির্বাচন স্থগিত করেছে সরকার। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮২তম জন্মবার্ষিকীতে শুক্রবার সকালে তার সমাধীতে শ্রদ্ধা জানাতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। ...

শ্রীলঙ্কার বিপক্ষে আজ মাঠে নামছে টাইগাররা

স্পোর্টস ডেস্ক: ত্রিদেশীয় সিরিজে নিজেদের দ্বিতীয় ম্যাচে  শ্রীলঙ্কার বিপক্ষে আজ মাঠে নামছে টাইগাররা। প্রথম ম্যাচে জিম্বাবুয়েকে গুঁড়িয়ে দিয়ে বেশ আত্মবিশ্বাসী হয়ে উঠেছেন মাশরাফিরা। এই ম্যাচে বাংলাদেশ একাদশ কেমন হবে? তা নিয়ে এখন যত আলোচনা। প্রথম ম্যাচে বল হাতে মাশরাফি বিন মুর্তজাকে দারুণ সমর্থন জুগিয়েছেন মোস্তাফিজুর রহমান ও রুবেল হোসেন দুজনই। মিতব্যয়ী বোলিংয়ে মাশরাফি ১ উইকেট পয়েছেন। আর মোস্তাফিজ ও রুবেল ...

বাংলাদেশের জনগনের মত প্রকাশের স্বাধীনতা সীমিত : হিউম্যান রাইটস ওয়াচ

দৈনিক দেশজনতা ডেস্ক: বাংলাদেশে মত প্রকাশের স্বাধীনতা অত্যন্ত সীমিত। এ ছাড়া রাষ্ট্র, উগ্রপন্থিসহ অন্যান্য বিরাষ্ট্রীয় দ্বিমুখী চাপের মুখে নাগরিক সমাজ। তাদের হত্যা ও হামলার হুমকি দিচ্ছে উগ্রপন্থি গ্রুপগুলো। নিরাপত্তা রক্ষাকারীরা ক্রমবর্ধমান হারে হয়রানি ও তাদের ওপর নজরদারি চালাচ্ছে। কর্তৃপক্ষ ভিন্ন মতাবলম্বী অথবা সমালোচকদের কণ্ঠরোধ করতে অতিমাত্রায় আইন প্রয়োগ করছে। সমালোচকদের শাস্তি দিতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন (আইসিটি অ্যাক্ট) ব্যবহার ...

সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮২তম জন্মবার্ষিকী আজ

নিজস্ব প্রতিবেদক: বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮২তম জন্মবার্ষিকী আজ শুক্রবার। ১৯৩৬ সালের ১৯ জানুয়ারি বগুড়া জেলার গাবতলীতে জন্মগ্রহণ করেন তিনি। দিবসটি উপলক্ষে বিএনপি ও এর অঙ্গসংগঠন সপ্তাহব্যাপী নানা কর্মসূচি ঘোষণা করেছে। শুক্রবার সকাল ১০টায় দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সিনিয়র নেতাদের সঙ্গে নিয়ে শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন এবং তার রূহের মাগফিরাত কামনায় ...